নিউইয়র্ক Archives - Mati News
Wednesday, September 16

Tag: নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রে মেডিকেইড জালিয়াতি: বাংলাদেশি নারীর ৭৬ মাসের কারাদণ্ড ও ৬৯২ কোটি টাকা জরিমানা

যুক্তরাষ্ট্রে মেডিকেইড জালিয়াতি: বাংলাদেশি নারীর ৭৬ মাসের কারাদণ্ড ও ৬৯২ কোটি টাকা জরিমানা

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে মেডিকেইড জালিয়াতি ও ঘুষ কেলেঙ্কারির দায়ে জাকিয়া খান (৫৫) নামের এক প্রবাসী বাংলাদেশি নারীকে ৭৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ফেডারেল আদালত। তিনি দুটি সামাজিক বয়স্ক ডে-কেয়ার সেন্টার ও একটি হোম হেলথ কেয়ার কোম্পানি পরিচালনার আড়ালে এই বিশাল জালিয়াতি চক্র গড়ে তুলেছিলেন। বুধবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে মার্কিন ডিস্ট্রিক্ট জজ নাতাশা সি. মার্লে এই দণ্ডাদেশ ঘোষণা করেন।যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, জাকিয়ার পরিচালিত প্রতিষ্ঠানগুলো প্রায় ৬৪ মিলিয়ন ডলার বা ৭৯২ কোটি ২৫ লাখ টাকার ভুয়া বিল সরকারি স্বাস্থ্য বীমা প্রোগ্রামে জমা দিয়েছিল। এর মধ্যে সরকার প্রায় ৫৬ মিলিয়ন ডলার বা ৬৯২ কোটি টাকা পরিশোধ করতে বাধ্য হয়। তদন্তে বেরিয়ে আসে যে, প্রবীণদের কোনো সেবা না দিয়েই নগদ অর্থের বিনিময়ে তাদের ভুয়া উপস্থিতির কাগজে সই নেওয়া হতো। পরবর্তীতে এসব নথিপত্র ব্যবহার করে সরকা...
নিউইয়র্কে পিৎজার দোকানে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এক প্রবাসী নিহত ও একজন আহত

নিউইয়র্কে পিৎজার দোকানে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এক প্রবাসী নিহত ও একজন আহত

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে অবস্থিত একটি পিৎজার দোকানে বন্দুকধারীর হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মো. রাজু (৪৪) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় রাসেল (৩৯) নামের আরও একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি আহত হয়েছেন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত রাজুর বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে। তাঁর স্ত্রী ও দুই সন্তান দেশে বসবাস করেন।ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে প্রিসিংক্ট ৭৩ এলাকার রকঅ্যাওয়ে অ্যাভিনিউতে অবস্থিত 'আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা' নামক দোকানে। খবর পেয়ে রাত ১২টা ১ মিনিটে নিউ ইয়র্ক নগর পুলিশ বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে। দ্রুত তাদের ব্রুকলিন হেলথ-ব্রুকডেল ইউনিভার্সিটি হসপিটাল মেডিকেল সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত কাউকে ...
নিউইয়র্ক কেমন আছেন শাবানা

নিউইয়র্ক কেমন আছেন শাবানা

Cover Story, Entertainment
নিউইয়র্ক কেমন আছেন শাবানা ঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়িকা শাবানার দেখা পাওয়া এখন দুষ্কর। কেউ কেউ বলেন, তিনি এখন ঈদের চাঁদ। হঠাৎ উঁকি দেন, আবার কোথায় যেন মিলিয়ে যান। ১৯ বছর আগে অভিনয়কে বিদায় জানানো শাবানা প্রতিবছরই দেশে আসার চেষ্টা করেন। প্রয়োজনীয় কাজ সেরে আবার উড়াল দেন। শেষবার তিনি দেশের এসেছিলেন দুই বছর আগে। এরপর আর আসেননি। সম্প্রতি নিউইয়র্কে অভিনেতা মিশা সওদাগরের সেলফিতে ধরা দিলেন শাবানা। সঙ্গে ছিলেন শাবানার স্বামী চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক। অভিনয়কে বিদায় জানালেও কোটি বাঙালির হৃদয়ে অভিনয়ের রানি হয়ে বসত গেড়ে আছেন শাবানা। তাই তো তাঁকে একটিবার কোথাও দেখা গেলে ভক্ত–দর্শক এমনকি সংবাদমাধ্যমেরও আগ্রহের কমতি থাকে না। অভিনয় ছেড়ে শাবানা এখন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাসিন্দা। স্বামী ও সন্তানকে নিয়ে সেখানেই থাকছেন। দেশ থেকে কাছের কেউ গেলে দেখা–সাক্ষাৎ হয় শাবানার পরিবারের সঙ্গে। সম্...