হাঁস পালন করে অভাবনীয় সাফল্য নওগাঁর শাহিনের
নওগাঁ সদর উপজেলার গয়ের পাড়া গ্রামের উদ্যোক্তা শাহিন উন্মুক্ত জলাশয়ে হাঁস পালন করে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। মাসে সব খরচ বাদ দিয়ে দৈনিক ৫ হাজার ৪শ’ টাকা আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে পেরেছেন। সংসারে এসেছে অর্থনৈতিক স্বচ্ছলতা।
গয়ের পাড়া গ্রামের লেজু মন্ডলের পুত্র শাহিন কিছুদিন আগেও ছিলেন বেকার। অর্থনৈতিকভাবে ছিলেন নি:স্ব। সংসারের খরচ নির্বাহে চোখে অন্ধকার দেখতেন। টেলিভিশন এবং ইউটিউবে হাঁস পালন করে সাফল্যের সংবাদ দেখে উৎসাহিত হয়ে হাঁস পালন শুরু করেন। শুরু করার ৪ মাস পর তার এই সাফল্যের দ্বার উন্মোচিত হয়েছে।
শাহিন বাসস’কে বলেছেন, আজ থেকে ৪ মাস আগে ৬ মাস বয়সের ৭শ’ হাঁস কিনে আনেন। প্রতিটি হাঁস ৩শ’ টাকা করে কিনে এনে বাড়ির পাশে বিল মনছুর নামের এক উন্মুক্ত জলাশয়ে পালন শুরু করেন। সে হিসেবে হাঁসগুলোর ক্রয় মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।
সারাদিন বিলের উন্মুক্ত জলাশয়ে হাঁসগুলো চড়...


