কাশবনের রহস্য
আব্দুস সাত্তার সুমন
আকাশে মেঘ নেই, দুপুরের রোদে কাশবনটা যেন সাদা সোনায় ঝলমল করছে। ঠিক সেই সময় গ্রামের দুই বন্ধু আনাস আর হাসান স্কুল ফাঁকি দিয়ে রওনা হলো কাশবনের দিকে।
হাসান বলল,
শুনেছি রাতে এই বনে ঘণ্টার আওয়াজ আসে, কেউ জানে না সেটা কোথা থেকে আসে!
আনাস হেসে বলল,
চল আজই রহস্যটা বের করব!
দুজনেই ব্যাগে বিস্কুট, টর্চ আর এক পুরনো ম্যাগনিফাইং গ্লাস নিয়ে রওনা হলো।
কাশবনের ভেতর ঢুকতেই বাতাসে মিষ্টি গন্ধ– যেন কেউ ফুলে ফুলে মধু ছিটিয়ে দিয়েছে। হঠাৎ পায়ের নিচে কচ্ করে কিছু ভাঙল। নিচে দেখে তারা অবাক একটা ছোট্ট কাঁচের ঘণ্টা,
যার গায়ে লেখা,
কাশবনের রক্ষক ছুঁও না!
হাসান বলল, ওরে বাবা! রক্ষক মানে ভূত নাকি?
আনাস হেসে বলল, না, এটা হয়তো কোনো পুরনো কাঁচের ঘন্টা!
তারা ঘণ্টাটা ব্যাগে রাখতেই কাশফুলগুলো হঠাৎ দুলে উঠল, বাতাসে শোঁ শোঁ আওয়াজ মনে হলো কেউ খুব রেগে গে...
