ইপিজেড থানা Archives - Mati News
Saturday, October 10

Tag: ইপিজেড থানা

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন পরীক্ষার্থী

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন পরীক্ষার্থী

সারাদেশ
এইচএসসি পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয়েছিলেন নাফিসা নাওয়াল (১৮)। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় তাঁর জীবনপ্রদীপ নিভে গেল। শনিবার সকালে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার নেভি হাসপাতাল গেটের বিপরীতে একটি টোয়িং ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন এই শিক্ষার্থী। পরে একজন শিক্ষানবিশ চিকিৎসক তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নাফিসা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন এবং নগরের কাঠগড় এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি বরগুনা জেলায়।মেয়ের অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ বাবা মামুন মিয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরের সামনে দাঁড়িয়ে বলেন, ‘আমার সবকিছুই শেষ। ওকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। লেখাপড়া শেষ করে ভালো কিছু করবে—এমনটাই চেয়েছিলাম। এমনকি পরীক্ষা শেষে ওকে ডিফেন্সে পাঠানোর পরিকল্পন...