এনআইডি Archives - Mati News
Wednesday, September 9

Tag: এনআইডি

ছবি ছাড়া এনআইডি তৈরির রুল খারিজ করলেন হাইকোর্ট

ছবি ছাড়া এনআইডি তৈরির রুল খারিজ করলেন হাইকোর্ট

আইন-আদালত
ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির সুযোগ থাকছে না। এ সংক্রান্ত একটি রিট আবেদনের প্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানি করা আইনজীবী কামাল হোসেন মিয়াজী জানান, আদালত রুলটি খারিজ করে দিয়েছেন, ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র পাওয়ার কোনো সুযোগ নেই।মামলার বিবরণে জানা যায়, রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা ২০২২ সালে হাইকোর্টে এই রিটটি দায়ের করেন। রিটে তার স্বামী মুহম্মদ আরিফুর রহমানকে অথরাইজড ব্যক্তি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। রিটকারী দাবি করেন, তিনি একজন পর্দানশীন মুসলিম নারী এবং ইসলামী শরিয়াহর বিধান মেনে চলেন, যার ফলে তিনি ছবি তুলতে আগ্রহী নন। এনআইডি...
এনআইডি কার্ডের ঠিকানা বদলাবো কী করে

এনআইডি কার্ডের ঠিকানা বদলাবো কী করে

প্রশ্ন ও উত্তর
আপনার এনআইডি কার্ডের ঠিকানা বদলাতে চান? তাহলে ধৈর্য ধরে সম্পন্ন করতে হবে কিছু ধাপ। অনলাইনে আপনি শুধুমাত্র আপনার হাউস নং এবং পোস্ট অফিস পরিবর্তন করতে পারেন। অর্থাৎ আপনি সম্পূর্ণভাবে জেলা, উপজেলা পরিবর্তন করতে পারবেন না। সম্পূর্ণ ঠিকানা যেমন বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা বা ভোটার এলাকা পরিবর্তনের জন্য আপনাকে সশরীরে NID ঠিকানা পরিবর্তন ফর্ম (ভোটার মাইগ্রেশন ফরম-১৩) জমা দিতে হবে।   অনলাইন থেকে আপনি কেবল আপনার বাড়ি নং, ডাকঘর এবং পোস্ট কোড (অবস্থান পরিবর্তন) পরিবর্তন করতে পারেন। এছাড়া, ভোটার এলাকা, উপজেলা ও জেলা পরিবর্তনের জন্য জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন ফরমটি পূরণ করে নির্বাচন অফিসে জমা দিতে হবে।   অনলাইনে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করার জন্য আপনার কেবল ৫ টি ধাপ রয়েছে। এনআইডি ওয়েবসাইটে নিবন্ধন আপনার অনলাইন জন্ম নিবন্ধন বা ইউটিলিটি বিলের কপি...