এম রশিদুজ্জামান মিল্লাত Archives - Mati News
Wednesday, September 16

Tag: এম রশিদুজ্জামান মিল্লাত

১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: বিমানমন্ত্রী

১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: বিমানমন্ত্রী

জাতীয়
আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে সীমিত পরিসরে দু-একটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে এর কার্যক্রম শুরু হবে এবং পর্যায়ক্রমে এটি পূর্ণাঙ্গ রূপ পাবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) টার্মিনাল পরিদর্শনে গিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি উল্লেখ করেন, টার্মিনালটি পুরোপুরি চালু হলে বিমানবন্দরের যাত্রী হ্যান্ডলিং সক্ষমতা প্রায় চার গুণ বৃদ্ধি পাবে এবং একসঙ্গে সর্বোচ্চ ২৫০টি এয়ারক্রাফট পরিচালনার সক্ষমতা তৈরি হবে।বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে স্পষ্ট করেছেন বিমানমন্ত্রী। তিনি জানান, নাম পরিবর্তনের চেয়ে তৃতীয় টার্মিনাল দ্রুত চালু করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এছাড়া যাত্রীসেবার মান নিশ্চিত করতে কঠোর নির্দেশ দেওয়া হয়ে...
৪২ বছর পর সংশোধিত হচ্ছে বেসামরিক বিমান চলাচল বিধিমালা: নতুন খসড়া নিয়ে আলোচনা

৪২ বছর পর সংশোধিত হচ্ছে বেসামরিক বিমান চলাচল বিধিমালা: নতুন খসড়া নিয়ে আলোচনা

জাতীয়
দীর্ঘ ৪২ বছর পর বেসামরিক বিমান চলাচল বিধিমালা যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬’-এর খসড়া চূড়ান্তকরণ সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সভায় তিনি নতুন বিধিমালাকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব করার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়ন এবং বিমান চলাচলে সর্বোচ্চ সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।বেসরকারি এয়ারলাইন্সগুলোর প্রতিনিধিদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, এই খাতের উন্নয়নে তারাই মূল অংশীজন। বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে বিধিমালা প্রণয়নে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মতামতকে স্বাগত জানান তিনি। সভায় বেসরকারি এয়ারলাইন্সগুলোর বিভিন্ন প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক...
অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সারাদেশ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সও এখান থেকে ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে। সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করা হচ্ছে।হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে এটি ...
মন্ত্রিসভায় পরিবর্তনের কারণ জানালেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মন্ত্রিসভায় পরিবর্তনের কারণ জানালেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

জাতীয়
বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং পর্যটন করপোরেশনকে ঢেলে সাজানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভায় পরিবর্তন এনেছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে দেশের এই গুরুত্বপূর্ণ খাতগুলোকে ঢেলে সাজাতে চান, সেই লক্ষ্য থেকেই মন্ত্রিসভায় এই রদবদল আনা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, মন্ত্রিসভার আগের সদস্য আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিটি পরিকল্পনাই মূলত দেশের ও জনগণের সামগ্রিক উন্নয়নের জন্য নেওয়া হয়েছে। কাকে দিয়ে কোথায় কাজ করালে ভালো ফলাফল পাওয়া যাবে, তা বিবেচনা করেই তিনি এই পদায়ন করেছেন বলে মন্ত্র...