কৃষি Archives - Mati News
Saturday, November 7

Tag: কৃষি

১২ ধাপে ছাদে টবে বেগুন চাষ পদ্ধতি : মাটি তৈরি, সার প্রয়োগ ও ফলন বাড়ানোর উপায়

১২ ধাপে ছাদে টবে বেগুন চাষ পদ্ধতি : মাটি তৈরি, সার প্রয়োগ ও ফলন বাড়ানোর উপায়

Agriculture Tips
বাজারে বেগুন কিনতে গিয়ে কখনো কি মনে হয়েছে, বেগুনের দাম দেখে বরং বেগুন গাছই কিনে ফেলি! কথাটা মজার হলেও সমাধান কিন্তু মন্দ নয়। বাড়ির ছাদে যদি কয়েকটি টব রাখার জায়গা থাকে, তাহলে সেখানেই অনায়াসে চাষ করতে পারেন বেগুন। এমনকি বড় কোনো বাগান কিংবা কৃষিকাজের অভিজ্ঞতাও প্রয়োজন নেই। একটু যত্ন, নিয়মিত পরিচর্যা আর কিছু কৌশল জানা থাকলেই ছাদে টবে বেগুন চাষ করে পরিবারের সবজির চাহিদার একটা অংশ পূরণ করা সম্ভব। বেগুন বাংলাদেশের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় সবজি। ভর্তা, ভাজি, মাছের ঝোল কিংবা বেগুনি—কতভাবেই না বেগুন খাওয়া হয়! তাই ছাদবাগানে বেগুন গাছ থাকলে একদিকে যেমন পাওয়া যাবে টাটকা সবজি, অন্যদিকে ছাদের সৌন্দর্যও বাড়বে। গাছে বেগুনি ফুল ফুটবে, তারপর সেই ফুল থেকে ধীরে ধীরে বড় হবে বেগুন। নিজের হাতে ফলানো বেগুন রান্না করে খাওয়ার আনন্দও আলাদা। তাহলে চলুন জেনে নেওয়া যাক, কীভাবে ছাদে টবে বেগুন চাষ...
ধানক্ষেত পেরিয়ে বিদেশি ফলের বাগান: চুয়াডাঙ্গার জীবননগরে কৃষিতে নতুন বিপ্লব

ধানক্ষেত পেরিয়ে বিদেশি ফলের বাগান: চুয়াডাঙ্গার জীবননগরে কৃষিতে নতুন বিপ্লব

সারাদেশ
একসময় চুয়াডাঙ্গার জীবননগরের কৃষকদের আয়ের প্রধান উৎস ছিল ধান, পাট, ভুট্টা ও পেয়ারার মতো প্রচলিত ফসল। তবে সময়ের সাথে সাথে সেই চিত্র আমূল বদলে গেছে। বর্তমানে আধুনিক কৃষি প্রযুক্তি ও নতুন জাতের বিদেশি ফল চাষের মাধ্যমে উপজেলার তরুণ উদ্যোক্তারা কৃষিতে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছেন। অ্যাভোকাডো, রাম্বুটান, লংগান, মাল্টা, ড্রাগন, আনারকলি ও আঙুরের মতো উচ্চমূল্যের বিদেশি ফলের বাণিজ্যিক চাষাবাদ এখন স্থানীয় কৃষকদের ভাগ্য বদলে দিচ্ছে।প্রায় ১৫ বছর আগে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই বিদেশি ফল চাষ এখন একটি লাভজনক বাণিজ্যিক শিল্পে রূপ নিয়েছে। জীবননগর উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে এলাকায় ড্রাগন ৬৮৮ হেক্টর, মাল্টা ৩১২ হেক্টর, কমলা ১২০ হেক্টর, পেয়ারা ৭৪৮ হেক্টর, আঙুর ৯ হেক্টর, রকমেলন ৬ হেক্টর, অ্যাভোকাডো ৪ হেক্টর, আনারকলি ২ হেক্টর, শরিফা ১ হেক্টর, রাম্বুটান শূন্য দশমিক ১৩ হেক্টর, আনার শূন...
সিরাজগঞ্জে মাচায় তরমুজ চাষে সফল কৃষক হাসিবুর, দেখছেন লাভের স্বপ্ন

সিরাজগঞ্জে মাচায় তরমুজ চাষে সফল কৃষক হাসিবুর, দেখছেন লাভের স্বপ্ন

সারাদেশ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মুগবেলাই গ্রামের কৃষক হাসিবুর রহমান (৪০) মাচা পদ্ধতিতে তরমুজ চাষ করে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছেন। বাঁশের মাচায় ঝুলে থাকা গাঢ় সবুজ রঙের তরমুজগুলো দূর থেকে দেখলে মনে হয় যেন পাতার ফাঁকে ছোট ছোট বাতি জ্বলছে। তিন বছর আগে এনডিপির সহযোগিতায় মাত্র ১০ শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে থাইল্যান্ডের উচ্চফলনশীল ‘কানিয়া’ জাতের তরমুজ চাষ শুরু করেছিলেন তিনি। সেই সময় তার খরচ হয়েছিল ১০ থেকে ১৫ হাজার টাকা। প্রথমবারেই সফল হওয়ায় তার আগ্রহ বহুগুণ বেড়ে যায়।চলতি মৌসুমে হাসিবুর মুগবেলাই উত্তরপাড়ায় প্রায় ২০ শতাংশ জমি লিজ নিয়ে পুনরায় তরমুজ চাষ করেছেন। জমি তৈরি, চারা রোপণ, সার ও কীটনাশকসহ তার মোট খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। তিনি আশা করছেন, এবার তার ক্ষেত থেকে ৪৮ থেকে ৫০ মণ তরমুজ পাওয়া যাবে। বর্তমানে বাজারে প্রতি কেজি কানিয়া তরমুজ ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে এবার এক লাখ থেক...
জনস্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষায় ঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধ করার দাবি

জনস্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষায় ঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধ করার দাবি

Agriculture Tips
জিডিপিতে কৃষির অবদান আগের তুলনায় কমলেও দেশের প্রায় ৪৫ শতাংশ মানুষ এখনো জীবিকার জন্য কৃষির ওপর নির্ভরশীল। করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কিংবা মধ্যপ্রাচ্যের অস্থিরতার মতো বৈশ্বিক সংকটেও দেশের কৃষকেরা শুধু খাদ্যনিরাপত্তা নিশ্চিত করেননি, বরং অর্থনীতিকে বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। অথচ কৃষি ও কৃষকদের সুরক্ষার বিষয়টি এখনো উপেক্ষিত। এর বড় প্রমাণ হলো, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ আগাছানাশক ‘প্যারাকোয়াট’-এর অবাধ আমদানি ও ব্যবহার।আমেরিকান সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন সাময়িকীতে গত মে মাসে প্রকাশিত ‘ক্লিনিক্যাল অ্যান্ড ল্যাবরেটরি প্রোফাইল অব প্যারাকোয়াট পয়জনিং: এ টক্সিকোলজিক্যাল ক্রাইসিস ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এই বিষাক্ত রাসায়নিকের ভয়াবহতা উঠে এসেছে। দেশের ১০টি হাসপাতালের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১৩ সালে প্যারাকোয়াট পানে বিষক্রিয়ার শ...
মাছের চিপস বানিয়ে মাসে লাখ টাকা কামাচ্ছেন নাজমিন আক্তার

মাছের চিপস বানিয়ে মাসে লাখ টাকা কামাচ্ছেন নাজমিন আক্তার

Agriculture Tips, Career
করোনার শুরুর দিকে অনলাইনে ব্যবসা শুরু করেন অনেকেই। লাভও করেন। সে ভাবনায় থেকে ২০২০ সালে উদ্যোক্তা নাজমিন আক্তার অনলাইনে মেয়েদের রূপচর্চার ব্যবসায় শুরু করেন। অনলাইনে ব্যবসার জন্য ‘পার্লকি কন্যা’ নামে একটি প্ল্যাটফর্ম চালু করেন। সে সময় রূপচর্চার সামগ্রী বিক্রি করে দুই মাসে ১০ হাজার টাকা মুনাফা করেন। একসময় শখের বশে ব্যবসা করার পরিকল্পনা করেন। সে সময় বাবার কাছ থেকে দুটো কবুতরও কিনে ছিলেন। তবে এই শখের কবুতর বাসায় থাকার কারণে তার মা খুব সময় তাদের রাখড়য় ব্যয় করেন। তাই এই ফল দিয়ে আসাও নাজমিন পাল্টে ফেলায় তিনি। যারপরই ব্যবসাটা সময়িক দুরাগাহে চলে ফেরি দেয়। তাই কাঁচামালের অভাবে এই পণ্য তৈরি বন্ধ হয়ে যায়। পরপরে দুটো ব্যবসা বন্ধ করে দিয়ে হয় নাজমিন আক্তারের। এরপর কবুতররাজার থাকেন বড় বোনকে গিয়ে হাতে ধরেন। এরপরই ব্যবসার ধারণা দেন। একপর্যায়ে একটিতে মাছ দিয়ে শুক্কির প্রায় ও একটি আড়াই শ গ্রিক দিয়ে ক...
চীনের আবিষ্কার: সারি করে চাষ

চীনের আবিষ্কার: সারি করে চাষ

Agriculture Tips, China
চীনের আছে সমৃদ্ধ কৃষির ইতিহাস ও ঐতিহ্য। দেশটির এমন অনেক উদ্ভাবন রয়েছে যা বিশ্বব্যাপী কৃষিতে এনে দিয়েছে নতুন মাত্রা। এর মধ্যে অন্যতম হলো সারি চাষের পদ্ধতি, যা ফসল উৎপাদন এবং টেকসই চাষাবাদের ক্ষেত্রে বিপ্লব এনেছিল। প্রাচীন চীনের কৃষকদের উদ্ভাবিত এ পদ্ধতি কৃষির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে বিবেচিত। এমনকি চীন থেকে এ সারি করে চাষ করাটার কৌশল চলে যায় সারা বিশ্বে। এখন আমাদের ক্ষেতে খামারে গেলে দেখতে পাবো গাছগুলো সব সারি আকারে বেড়ে উঠছে। প্রাচীন চীনে সারি চাষের ধারণা প্রথম চালু হয় খ্রিস্টপূর্বাব্দ ৬ষ্ঠ শতক তথা আজ থেকে ছাব্বিশ শ বছর আগে চৌ রাজবংশের সময়। এর প্রায় দুই হাজার দুই শ বছর পর এ পদ্ধতির সন্ধান পায় ইউরোপীয়রা। চৌ রাজবংশের আমলে প্রাচীন চীনা কৃষি গ্রন্থ, ছি মিং ইয়াও শু’তে সারি করে চাষের নিয়মতান্ত্রিক পদ্ধতির বিস্তারিত উল্লেখ আছে। এই পদ্ধতিটি কৃষকের নিবিড় পর্যবেক্ষ...
ফলের স্বর্গরাজ্য: বাকৃবিতে ফলদ বৃক্ষের সমাহারে পরিপূর্ণ জার্মপ্লাজম সেন্টার

ফলের স্বর্গরাজ্য: বাকৃবিতে ফলদ বৃক্ষের সমাহারে পরিপূর্ণ জার্মপ্লাজম সেন্টার

Agriculture Tips, ক্যাম্পাস
সিদ্ধার্থ চক্রবর্তী : ময়মনসিংহ শহরের দাঁড়প্রাণ্তে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত জার্মপ্লাজম সেন্টারকে বাহারি রকমের ফলদ বৃক্ষের সমাহারের জন্য বলা হয়ে থাকে ফলের স্বর্গরাজ্য। ফলের এই স্বর্গরাজ্যে রয়েছে নানা প্রজাতির, বিচিত্র রঙের ও ভিন্ন স্বাদের হাজার হাজার ফলের বিপুল সমাচার। আমেরিকার ইউএস-ডিএআরএসের গবেষণায় বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ফলদ বৃক্ষের সংগ্রহশালা হিসেবে পরিচিত বাকৃবির এই জার্মপ্লাজম সেন্টার। বাকৃবির উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগিতায় সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কো-অপারেশনের অর্থায়নে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় এই ফল জাদুঘর। ১ একর জায়গা জুড়ে বিস্তৃত এই জাদুঘরটি তৎকালীন সময়ে 'ফ্রুট ট্রি স্টাডিজ' নামে খ্যাত ছিল। অনতিদূর সময়ের মধ্যেই এই গবেষণাশালার নাম পরিবর্তন করে রাখা হয় ‘ফলগাছ উন্নয়ন প্রকল্প’। এট...
চরাঞ্চলে কৃষির নতুন দিগন্ত: এক জমিতে তিন ফসল চাষের সফল পরীক্ষা বাকৃবিতে

চরাঞ্চলে কৃষির নতুন দিগন্ত: এক জমিতে তিন ফসল চাষের সফল পরীক্ষা বাকৃবিতে

Agriculture Tips, ক্যাম্পাস
বাকৃবি গবেষকদের উদ্যোগে সম্ভাবনার দ্বার খুলছে চরাঞ্চলে। চরাঞ্চলে কৃষির নতুন দিগন্ত খুলতে চলেছে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এক জমিতে তিন ফসল চাষের সফল পরীক্ষা হয়েছে সম্প্রতি। বিস্তারিত সিদ্ধার্থ চক্রবর্তীর প্রতিবেদনে বাংলাদেশের চরাঞ্চল বরাবরই কৃষির জন্য চ্যালেঞ্জপূর্ণ এলাকা। বেলে বা বেলে-দোঁআশ মাটি, পানি ধারণক্ষমতা কম, আকস্মিক বন্যা, খরা, আধুনিক প্রযুক্তির অভাব—এসব কারণে চরাঞ্চলের কৃষি উৎপাদনশীলতা সবসময়ই কম ছিল। ফলে এখানকার কৃষকরা আর্থ-সামাজিকভাবে পিছিয়ে ছিলেন। তবে সেই চিত্র বদলে দিতে কাজ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর গুজিমারী এলাকায় তাঁরা একটি গবেষণা পরিচালনা করছেন, যেখানে এক জমিতে তিন ফসল চাষের সম্ভাবনা পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে গবেষণায় সাফল্য এসেছে, যা ভবিষ্যতে চরাঞ্চলের কৃষিতে বিপ্লব ঘটাতে পারে। এ...
ফলের মাছি পোকা দমনে বাকৃবি গবেষকের নতুন উদ্ভাবন: কার্যকর ও পরিবেশবান্ধব প্রযুক্তি

ফলের মাছি পোকা দমনে বাকৃবি গবেষকের নতুন উদ্ভাবন: কার্যকর ও পরিবেশবান্ধব প্রযুক্তি

Agriculture Tips
ফলের মাছি পোকা হর্টিকালচার শিল্পের জন্য একটি বড় বাধা। বিশেষত, এই পোকা সংক্রমণের কারণে বাংলাদেশের আমসহ বিভিন্ন ফলের আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাধাগ্রস্ত হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মঞ্জুর খান এ সমস্যার সমাধানে নতুন ‘ফ্রুট ফ্লাই ট্র্যাপ’ উদ্ভাবন করেছেন, যা কোনো রাসায়নিক বা পানি ছাড়াই কার্যকরভাবে মাছি পোকা দমন করতে পারে। নতুন প্রযুক্তির বৈশিষ্ট্য: ✅ কোনো কীটনাশক বা পানি প্রয়োজন নেই✅ লিউর ব্যবহার করে পুরুষ পোকাকে আকৃষ্ট করা হয়✅ পোকা ট্র্যাপে ঢুকলে আর বের হতে পারে না✅ একবার কিনলে ৫ বছর পর্যন্ত ব্যবহার করা সম্ভব✅ প্রতি ট্র্যাপ তৈরিতে খরচ মাত্র ৫০ টাকা প্রচলিত পদ্ধতির চেয়ে কেন ভালো? 🔹 সাধারণ ট্র্যাপের কার্যকারিতা কম – বাংলাদেশে প্রচলিত ট্র্যাপে সাবান-পানি ব্যবহার করা হয়, যা দীর্ঘমেয়াদে কম কার্যকর।🔹 নতুন ট্র্যাপ...
জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গঠনে বাকৃবির নতুন গবেষণা উদ্যোগ

জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গঠনে বাকৃবির নতুন গবেষণা উদ্যোগ

Agriculture Tips, ক্যাম্পাস
সিদ্ধার্থ চক্রবর্তী : বাংলাদেশের কৃষিখাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং মাটির স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে একদল গবেষক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নতুন একটি গবেষণা প্রকল্প শুরু করেছেন। প্রকল্পটি কৃষকদের সরাসরি সম্পৃক্ত করে তাদের মাটি স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ও প্রশিক্ষণের মাধ্যমে জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। গবেষণা প্রকল্পের সূচনা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গবেষণা প্রকল্পের প্রারম্ভিক কর্মশালায় এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ (এসিআইএআর) প্রকল্পের বাংলাদেশ অংশের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. বিপ্লব কুমার সাহা কর্মশালায় গবেষণা প্রকল্পটির উদ্দেশ্য ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। গবেষণার মূল লক্ষ্য ও ...
বাংলাদেশে মিষ্টি আলুর উৎপাদনে নতুন বিপ্লব

বাংলাদেশে মিষ্টি আলুর উৎপাদনে নতুন বিপ্লব

Agriculture Tips, ক্যাম্পাস
সিদ্ধার্থ চক্রবর্তী: বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্য ফসল মিষ্টি আলু। পুষ্টিগুণে ভরপুর এই ফসল ভাতের বিকল্প হিসেবে শর্করার চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে স্থানীয় জাতের উৎপাদন ব্যয় বেশি হওয়ায় এবং বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকদের আগ্রহ কমে যাচ্ছিল মিষ্টি আলু চাষে। একদিন অধ্যাপক এ বি এম আরিফ হাসান খান ও তার গবেষক দল সিদ্ধান্ত নিলেন, মিষ্টি আলুর উৎপাদন বাড়াতে হবে। কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য দরকার একটি উচ্চ ফলনশীল, রোগ প্রতিরোধী এবং লাভজনক জাত। শুরু হলো গবেষণা, এবং তারই ফলাফল—বাউ মিষ্টি আলু-৫। গবেষকরা যখন ঘোষণা দিলেন যে তারা একটি নতুন জাত উদ্ভাবন করেছেন, তখন কৃষকদের কৌতূহল বেড়ে গেল। অধ্যাপক খান জানান, বাউ মিষ্টি আলু-৫ সাধারণ আলুর চেয়ে তিন গুণ বেশি ফলনশীল এবং প্রতিটি গাছে এক থেকে দেড় কেজি পর্যন্ত আলু ধরে। ৯০ দিনের মধ্যেই ফলন পাওয়া যায় এব...
পান চাষ করে আয়: সম্ভাবনা ও করণীয়

পান চাষ করে আয়: সম্ভাবনা ও করণীয়

Agriculture Tips
বাংলাদেশের কৃষিপ্রধান অর্থনীতিতে পান একটি গুরুত্বপূর্ণ ফসল। এটি একটি অর্থকরী ফসল হিসেবে পরিচিত এবং দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে চাষ হয়। সঠিক পদ্ধতিতে পান চাষ করলে কৃষকরা উল্লেখযোগ্য আয় করতে পারেন। পান চাষের উপযোগী জলবায়ু ও মাটি পান চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু প্রয়োজন। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে পান চাষের জন্য উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ ছাড়া, দোআঁশ মাটি পান চাষের জন্য সবচেয়ে ভালো বলে বিবেচিত হয়। পান চাষের পদ্ধতি ১. উপযুক্ত জমি নির্বাচন পান বরজ তৈরি করতে উঁচু ও পানি নিষ্কাশনযোগ্য জমি নির্বাচন করতে হয়। ২. বরজ তৈরি পান গাছকে সূর্যের তীব্র আলো ও অতিরিক্ত বৃষ্টিপাত থেকে রক্ষা করতে বিশেষভাবে তৈরি ছাউনিযুক্ত কাঠামোকে বরজ বলা হয়। বাঁশ, খুঁটি ও খড় দিয়ে বরজ তৈরি করা হয়। ৩. চারা রোপণ পান গাছের জন্য উপযুক্ত চারা নির্বাচন করা খুবই গু...
বাকৃবি অধ্যাপকের ছাদে অ্যাকুয়াপনিক্স চাষে সফলতা

বাকৃবি অধ্যাপকের ছাদে অ্যাকুয়াপনিক্স চাষে সফলতা

Agriculture Tips, ক্যাম্পাস
তাসনীম সিদ্দিকা বর্তমান বিশ্বে খাদ্য উৎপাদন এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জনসংখ্যা বৃদ্ধির কারণে ফসলি জমির পরিমাণ ক্রমশ কমছে। অন্যদিকে, খাদ্য উৎপাদনে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারে মানবদেহে ক্যান্সারের মতো দুরারোগ্য রোগের ঝুঁকি বাড়ছে। এই পরিস্থিতিতে খাদ্য উৎপাদনের টেকসই ও পরিবেশবান্ধব পদ্ধতি হিসেবে অ্যাকুয়াপনিক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অ্যাকুয়াপনিক্স একটি অত্যাধুনিক কৃষি পদ্ধতি, যেখানে মাছ এবং সবজি একসঙ্গে চাষ করা হয়। মাছের বর্জ্য পদার্থ গাছের জন্য পুষ্টি হিসেবে ব্যবহৃত হয়, আর সেই পুষ্টি শোষণ করা পানি পুনরায় মাছের জন্য নিরাপদ হয়ে ফিরে আসে। বাংলাদেশে অ্যাকুয়াপনিক্স পদ্ধতির গবেষণা ও ব্যবহার এখনও সীমিত। তবে ২০১১ সাল থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আব্দুস সালাম এ পদ্ধতি নিয়ে গবেষণা করছেন। তিনি তার বাড়ির ছাদে তেলাপি...
লালমনিরহাটে আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা: আগাম আলু চাষ পদ্ধতি

লালমনিরহাটে আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা: আগাম আলু চাষ পদ্ধতি

Agriculture Tips
লালমনিরহাটে এখন আগাম আলু চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। জেলার বিভিন্ন উঁচু জমিতে আগাম জাতের আলুর পরিচর্যা করতে দেখা গেছে কৃষাণ-কৃষাণীদের। ক্ষেতগুলোতে সবুজ রঙে ভরে উঠেছে আলুর গাছ। স্বল্প সময়ে ফলন এবং বাজারে ভালো দাম পাওয়ার কারণে এখানকার কৃষকদের আগাম আলু চাষের প্রতি আগ্রহ বাড়ছে। আগাম আলু চাষ পদ্ধতি আগাম আলু চাষে সফল হতে চাইলে সঠিক পদ্ধতি মেনে চলা গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে: উপযুক্ত জমি নির্বাচন: উঁচু ও সুনিষ্কাশিত জমি আগাম আলু চাষের জন্য উপযুক্ত। মাটির প্রস্তুতি: জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে আলু চাষের জন্য প্রস্তুত করা হয়। মাটিতে জৈবসার ব্যবহার ফলন বাড়ায়। সার প্রয়োগ: প্রতি একর জমিতে ১২০-১৫০ কেজি ইউরিয়া, ২০০ কেজি টিএসপি, ২৫০ কেজি এমওপি, এবং ৫-৬ কেজি দস্তা সার প্রয়োজন। সারের পরিমাণ জমির ধরন ও অবস্থা অনুযায়ী কমবেশি হতে পারে। বীজ নির্বাচন ও রোপণ: আগাম জাতের...
বস্তায় আদা চাষ করে সফল জয়পুরহাটের চাষি রুস্তম আলী

বস্তায় আদা চাষ করে সফল জয়পুরহাটের চাষি রুস্তম আলী

Default
জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের প্রত্যন্ত এলাকা বড় মাঝিপাড়া গ্রামের কৃষক রুস্তম আলী বস্তায় আদা চাষ করে সফলতার পাশাপাশি এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং স্বপ্ন দেখছেন অধিক লাভের।বড় মাঝিপাড়া গ্রাম ঘুরে কৃষক রুস্তম আলীর সঙ্গে কথা বলে জানা যায়, আন্ত: ফসল হিসেবে পেঁপের জমিতে এবার এক হাজার বস্তায় আদা চাষ করেছেন। পেঁপের পাশাপাশি আন্তঃ ফসল হিসেবে আদা চাষ হচ্ছে বেশ লাভ জনক বলে জানান, রুস্তম আলী । তিনি আরও জানান, এক হাজার বস্তা চাষ করতে খরচ হয়েছে ৪৪ হাজার টাকা। এক হাজার বস্তায় যদি এক কেজি করেও আদা পাওয়া যায় তাহলে উৎপাদন হয় এক হাজার কেজি আদা। বর্তমান বাজার দর অনুযায়ী প্রতি কেজি আদা ২০০ টাকা করে বিক্রি করলে ২ লক্ষ টাকা বিক্রি হবে মর্মে আশা প্রকাশ করেন তিনি । পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতার বস্তায় আদা চাষ করতে কৃষকদের সার্বিক ভাবে উদ্বুদ্বসহ কারিগরি সহায়তা প্রদান করছে জয়পুরহাটের উ...