ছোটগল্প Archives - Mati News
Thursday, November 26

Tag: ছোটগল্প

বিষাদময় বসন্ত : গল্প

বিষাদময় বসন্ত : গল্প

Stories
— উম্মে বুশরা মাধবপুর শহরের এক ছিমছাম মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছে অহনা। বাবা স্কুলশিক্ষক, মা গৃহিণী। খুব বেশি প্রাচুর্য না থাকলেও অভাব কখনো তাদের দরজায় কড়া নাড়েনি। ভালোবাসা আর স্নেহের ছায়ায় অহনার দিনগুলো বেশ ভালোই কাটছিল। গায়ের রঙ শ্যামলা হলেও অহনার চেহারায় এক অদ্ভুত মায়া আছে। বিশেষ করে ওর বড় বড় চোখ দুটো আর মিষ্টি হাসি যে কাউকে মুগ্ধ করার মতো। অহনা যখন স্নাতক শেষ করল, তখন তার বাবা-মা মেয়ের বিয়ের জন্য পাত্র খোঁজা শুরু করলেন। পরিচিত এক ঘটকের মাধ্যমেই খোঁজ পাওয়া গেল ফাহাদের। ফাহাদ শহরেরই একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভালো পদে চাকরি করে। পরিবারও বেশ স্বচ্ছল। ফাহাদ ও তার পরিবারের লোকজন অহনাকে দেখে পছন্দ করল। গায়ের রঙ নিয়ে তাদের কোনো মাথাব্যথা ছিল না, বরং অহনার নম্র স্বভাব আর শিক্ষাদীক্ষাই তাদের মন জয় করে নিয়েছিল। বসন্তের এক রোদেলা দুপুরে বেশ ধুমধাম করেই অহনা আর ফাহাদে...
বর্ষার ভেজা বিকেল 

বর্ষার ভেজা বিকেল 

Stories
আসাদুজ্জামান খান মুকুল  আজ থেকে ২৫-২৬ বছর আগের কথা।অনিমাদের বাসার পাশে রাস্তার মোড়ে একটি টং দোকান ছিল। রহিম মিয়া সেখানে চা-পান বিক্রি করতেন। সবাই তাকে মামা বলে ডাকত।অনিমা রোজ এই দোকানের পাশ দিয়েই কলেজ আসা-যাওয়া করত।কলেজ থেকে ফেরার পথে মাঝেমধ্যেই ওখান থেকে বাবার জন্য কিনে নিত খিলিপান। বাবার প্রতি তার ছিল অন্যরকম টান। চয়ন ছিল ওই এলাকারই একটা মেসে থাকা ছেলে, প্রাইভেট কোম্পানিতে নতুন ঢুকেছে। প্রায়ই অফিস ফিরে ওখানটায় সেও চা খেতে আসত। একদিন অনিমা পান নিয়ে খুচরো টাকা ব্যাগে না পেয়ে কিছুটা ইতস্তত করে দাঁড়িয়ে রইল। দোকানদার মামা কিছুটা বিরক্ত হচ্ছিল বুঝে চয়ন চুপচাপ পাঁচটা টাকা দিয়ে বললেন- "মামা, উনার এটা রেখে দিন।" অনিমা অনেকটা অস্বস্তিতে পড়ে বলেছে-  "না না আপনি দিবেন কেন ?" চয়ন হাত নেড়ে বলে- "আরে কি যে বলেন, ও কোন সমস্যা না। না হয় কাল আমাকে দিয়ে দিবেন।" ...
অতিপ্রাকৃত ছোটগল্প:  দৌড়

অতিপ্রাকৃত ছোটগল্প: দৌড়

Stories
ধ্রুব নীলের ছোটগল্প। অতিপ্রাকৃত গল্প। ১০০ শব্দের গল্প লোকটা দৌড়াচ্ছে। অনকেদনি হলো। সে নির্ঘাৎ ফরেস্ট গাম্প মুভিটা দেখেছে- এমনটা যারা ভেবেছিল তারাও দ্রুত ভুল শুধরে বলতে লাগলো, এমনটাই হওয়ার কথা। মানুষ তো দৌড়াবেই। সবই দৌড়ায়, যেমন দ্রব্যমূল্য- ‘আরে ভাই এর মধ্যে সয়াবিন তেল ঢোকাবেন না তো!’ এরপর কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বৈষয়িক মানুষগুলো দুম করে ভুলে গেলো লোকটার কথা। আমার মাথা থেকে গেলো না। মাথার ভেতর কে যেন বললো, সময় নেই! সময় নেই! ঠিক করেছি, লোকটার সঙ্গে দৌড়াবো। তাই একদিন আমিও ছুটতে শুরু করি। লোকটার পাশে। লোকটা ফিরেও চাইল না। সে হয়তো ধরেই নিয়েছে, আমাকে সে ভুল দেখছে- দৃষ্টিভ্রম, দৌড়ানোর সাইড এফেক্ট? কিছুদিন পর, আবিষ্কার করলাম, আমিই দৌড়াচ্ছি। একা!...