রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকে খেলাপি ঋণের পাহাড়: দেড় লাখ কোটি টাকার হিসাব দিলেন অর্থমন্ত্রী - Mati News
Monday, September 7

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকে খেলাপি ঋণের পাহাড়: দেড় লাখ কোটি টাকার হিসাব দিলেন অর্থমন্ত্রী

দেশের রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকায় পৌঁছেছে। রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য তুলে ধরেন। সংসদ সদস্য জানতে চেয়েছিলেন, দেশের সরকারি ব্যাংকগুলোতে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ কত এবং ব্যাংকভিত্তিক এর হিসাব কী।

জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত রাষ্ট্র-মালিকানাধীন ছয়টি ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। ব্যাংকভিত্তিক তথ্যে দেখা যায়, জনতা ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা। এছাড়া অগ্রণী ব্যাংক পিএলসির ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা, রূপালী ব্যাংক পিএলসির ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ টাকা এবং সোনালী ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ লাখ টাকা।

তালিকায় থাকা বাকি ব্যাংকগুলোর মধ্যে বেসিক ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ৮ হাজার ১৩১ কোটি ৯ লাখ টাকা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ৮৮৮ কোটি ৭৯ লাখ টাকা বলে অর্থমন্ত্রী সংসদকে অবহিত করেন। প্রতিবেদনে যোগ করা তথ্য: জবাবে অর্থমন্ত্রী বলেছেন, ‘‘রাষ্ট্র-মালিকানাধীন ৬টি ব্যাংকের ৩০ জুন ২০২৬ ভিত্তিক খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *