ভাঙা টব বা বালিতে ধনেপাতা চাষ
বাজার থেকে কিনে আনার বদলে চাইলে বাড়িতেই ফলাতে পারেন টাটকা ধনেপাতা। এর জন্য আলাদা করে চারা কেনারও প্রয়োজন নেই। গোটা ধনিয়ার বীজ মাটিতে বপন করলেই গজিয়ে উঠবে নতুন চারা। এমনকি বাড়ির অব্যবহৃত টব, বালতি কিংবা ভাঙা পাত্রেও করা যায় এই চাষ। তবে ভালো ফলন পেতে বীজ বপন থেকে শুরু করে গাছের যত্ন সবকিছুতেই রাখতে হবে একটু খেয়াল।
ধনেপাতা চাষে যা যা লাগবে
ধনেপাতা চাষের জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। প্রথমে ৮ থেকে ১০ ইঞ্চি আকারের একটি টব বা পাত্র বেছে নিন। পুরোনো বালতি কিংবা ভাঙা টবও ব্যবহার করতে পারেন। তবে পাত্রের নিচে পানি বের হওয়ার জন্য ছিদ্র থাকা জরুরি। পানি জমে থাকলে গাছের শিকড় পচে যেতে পারে।
মাটি তৈরির জন্য দোআঁশ মাটির সঙ্গে কম্পোস্ট সার বা কোকোপিট মিশিয়ে নিন। মাটি যেন ঝুরঝুরে হয়, সেদিকে খেয়াল রাখুন। এরপর টবটি এমন জায়গায় রাখুন, যেখানে প্রতিদিন অন্তত চার থেকে পাঁচ ঘণ্টা সূ...
