পররাষ্ট্র মন্ত্রণালয় Archives - Page 2 of 2 - Mati News
Sunday, October 4

Tag: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

রাজনীতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চললেও, সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ। রবিবার (১৬ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র এ কে এম শহীদুল করিম এই তথ্য জানান। তিনি স্পষ্ট করেন যে, যেকোনো দ্বিপক্ষীয় সফরের আগে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক ও অনুকূল পরিবেশ থাকা জরুরি।মুখপাত্র জানান, গত ৫ আগস্ট নয়াদিল্লিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার প্রকাশ্যে সংবাদ সম্মেলন ও বক্তব্য প্রদান সফরকে ঘিরে চলমান প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে। এই বিষয়ে বাংলাদেশের অবস্থান ভারত সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।ব্রিফিংয়ে শহীদুল করিম আরও বলেন, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত বাংল...
অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাওয়ার আগে অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দিয়েছেন। এই পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি ভারত সফর করবেন না বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সরকারের এই অবস্থান তুলে ধরেন।ব্রিফিংয়ে আরও জানানো হয়, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দিতে হবে। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদেরও বিচারের মুখোমুখি করতে ভারত সরকারের কাছে প্রত্যর্পণের দাবি জানিয়েছে বাংলাদেশ।...
তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ: ব্রিকস আউটরিচ সেশনে যোগ দেওয়ার আহ্বান

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ: ব্রিকস আউটরিচ সেশনে যোগ দেওয়ার আহ্বান

News
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার পাশাপাশি নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস আউটরিচ সেশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ওই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে।রণধীর জয়সওয়াল আরও বলেন, আমাদের হাইকমিশনার গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস আউটরিচ সেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এই সেশনে তারেক রহমান ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি বলে সোমবার...