প্রযুক্তি Archives - Mati News
Tuesday, November 17

Tag: প্রযুক্তি

মালয়েশিয়ায় স্বর্ণপদক জয়ী নাটোরের তরুণ উদ্ভাবক আব্দুল্লাহ আলিম

মালয়েশিয়ায় স্বর্ণপদক জয়ী নাটোরের তরুণ উদ্ভাবক আব্দুল্লাহ আলিম

রাজধানী
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন ও সৃজনশীলতা প্রতিযোগিতা ‘বোর্নিও ইন্টারন্যাশনাল ইনোভেশন ক্রিয়েটিভিটি কম্পিটিশন’ (বিআইআইসিসি ২০২৬)-এর আন্তর্জাতিক পর্বে জোড়া সাফল্য পেয়েছেন বাংলাদেশের তরুণ উদ্ভাবক আব্দুল্লাহ আলিম। গত মঙ্গলবার তার উদ্ভাবিত ‘বিন টু বেনিফিট’ প্রকল্পের জন্য তিনি স্বর্ণপদক অর্জন করেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অনবদ্য ভূমিকা রাখায় তাকে ‘বিআইআইসিসি সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল এনভায়রনমেন্টাল অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।ইয়াং সায়েন্টিস্ট অর্গানাইজেশন (এমওয়াইএসও) এবং ইউনিভার্সিটি মালোয়েশিয়া সাবাহ (ইউএমএস)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বের ৩০টিরও বেশি দেশের বিজ্ঞানী, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে এমওয়াইএসও প্রেসিডেন্ট ড. রাজমি বিন আবদুল রাজাক এবং ইউএমএস ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাসিম হাজী মানসোর উপস্থ...
চ্যাটজিপিটিকে মানুষ ভেবে কথা বললেন প্রবীণ নারী, ভিডিও ভাইরাল

চ্যাটজিপিটিকে মানুষ ভেবে কথা বললেন প্রবীণ নারী, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক
বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তরুণ প্রজন্মের কাছে পরিচিত হলেও প্রবীণদের কাছে এটি এখনো এক বিস্ময়কর বিষয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, এক ভারতীয় প্রবীণ নারী এআই চ্যাটবট ‘চ্যাটজিপিটি’কে রক্ত-মাংসের মানুষ ভেবে তার সঙ্গে আন্তরিকভাবে গল্প করছেন। এই ভিডিওটি এরই মধ্যে ২০ লাখের বেশিবার দেখা হয়েছে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।ভিডিওটির নেপথ্যে থাকা অভিরুচি তাঁর নানিকে মজা করে বলেছিলেন যে, তাঁরা আসুর নামের এক স্বজনের বিয়ের জন্য একজন বিদেশি মেয়ে পছন্দ করেছেন, যিনি হিন্দিতে কথা বলতে পারেন। এরপর চ্যাটজিপিটির ভয়েস মোড চালু করা হলে চ্যাটবটটি কুশল বিনিময় শুরু করে। চ্যাটবটের কণ্ঠ শুনে নানিও অত্যন্ত স্নেহের সঙ্গে হিন্দিতে জিজ্ঞাসা করেন, ‘আপনি কেমন আছেন? ভালো আছেন তো?’ চ্যাটজিপিটি উত্তরে জানায়, ‘হ্যাঁ, একদম।’কথোপকথনের এক পর্যায়ে চ্যা...
কেন ২৩ আগস্ট পালন করা হয় ইন্টারনেট দিবস? জেনে নিন এর পেছনের ইতিহাস

কেন ২৩ আগস্ট পালন করা হয় ইন্টারনেট দিবস? জেনে নিন এর পেছনের ইতিহাস

তথ্যপ্রযুক্তি
বর্তমান বিশ্বের ডিজিটাল নেটওয়ার্কের যে অবিচ্ছেদ্য অংশ ইন্টারনেট, তার যাত্রা শুরু হয়েছিল অত্যন্ত নীরবে। প্রতিবছর ২৩ আগস্ট দিনটি ইন্টারনেট দিবস হিসেবে পালন করা হয়। এই বিশেষ দিনটি মূলত ব্রিটিশ বিজ্ঞানী টিম বার্নার্স-লির যুগান্তকারী উদ্ভাবনের প্রতি সম্মান জানাতেই নির্ধারিত হয়েছে। ১৯৯১ সালের ২৩ আগস্ট তিনি সুইজারল্যান্ডের সার্ন (CERN) থেকে তার উদ্ভাবিত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রকল্পটি বিশ্ববাসীর জন্য উন্মুক্ত করে দেন। এর মাধ্যমে ইন্টারনেটের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়, যা পরবর্তীতে তথ্যের আদান-প্রদানকে সহজতর করে তোলে।টিম বার্নার্স-লি ১৯৮৯ সালের ১২ মার্চ প্রথম এই ওয়েবের প্রস্তাবনা দিয়েছিলেন। তার সেই উদ্ভাবনের ফলে ওয়েবসাইট তৈরির সুযোগ সৃষ্টি হয়, যা ইন্টারনেটের ব্যবহারকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তোলে। মজার ব্যাপার হলো, বিশ্বের প্রথম সেই ওয়েবসাইটের লিংকটি (http://info.cern.ch/) আজও সচল রয়ে...
<strong>কেমন হবে ভবিষ্যতের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআই</strong>

কেমন হবে ভবিষ্যতের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআই

Tech news
আজ আমরা জানবো কেমন হবে ভবিষ্যতের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআই ওপেনএআইয়ের চ্যাটজিপিটি এরই মধ্যে বুঝিয়ে দিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার দাপট কিন্তু মোটেও কৃত্রিম নয়। গুগল ও মাইক্রোসফটের চীনে যে শাখা ছিল সেটার সাবেক প্রধান কাই-ফু লি একটি বই লিখেছেন। বইটার নাম ‘এআই-টু থাউজেন্ড ফর্টি ওয়ান’। আর সেই বইতে তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে দিয়েছেন অনেকগুলো পূর্বাভাস। এআই শব্দটি শুনলে এখনো আমাদের মাথায় ভেসে আসে সায়েন্স ফিকশন ছবির দৃশ্য। অবশ্য সায়েন্স ফিকশনও সত্যি হয়। এইচি ওয়েলস, ফিলিপ কে ডিক ও জুলভার্নের মতো সায়েন্স ফিকশন লেখকদের অনেক ভবিষ্যদ্বাণী কিন্তু ফলে গেছে। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে যে একের পর এক বিপ্লব ঘটে চলেছে তাতে করে আর কয়েক বছর পরই ঘটবে অনেকগুলো পরিবর্তন। তবে হ্যা, রোবটেরা হয়তো পৃথিবী দখল করবে না, তবে তারা কিন্তু এরই মধ্যে মানুষের চাকরি দখল ...