বরিশাল Archives - Mati News
Tuesday, September 8

Tag: বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাদের নিরাপত্তা ঘটনায় ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় উত্তপ্ত এলাকা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাদের নিরাপত্তা ঘটনায় ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় উত্তপ্ত এলাকা

সারাদেশ
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় নারীঘটিত একটি বিষয়কে কেন্দ্র করে স্থানীয় একটি পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডের রহিমের বাড়িতে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় উভয়পক্ষের চারজন আহত হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আহত ছাত্রদল নেতাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক পিয়াস আহমেদ রিফাত এবং যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল মোল্যা। অন্যদিকে স্থানীয়দের মধ্যে আহত হয়েছেন ওই বাড়ির মালিক রহিম, তার স্ত্রী ও চরকাউয়া ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য শিল্পী বেগম, তাদের ছেলে আরমান এবং জামাতা রিয়াজ মোল্লা।ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা যায়, সোমবার রাতে ছাত্রদলের তিন নেতা ওই এলাকায় হাঁটাহাঁটি করছিলেন। এ সময় রহিমের বাড়িতে সন্দেহজনকভাবে দুই নারী ও এক...
উজিরপুরে ৬ কোটি ৮৩ লাখ টাকার সেতু অকেজো: সংযোগ সড়ক নিয়ে জটিলতায় দুর্ভোগ

উজিরপুরে ৬ কোটি ৮৩ লাখ টাকার সেতু অকেজো: সংযোগ সড়ক নিয়ে জটিলতায় দুর্ভোগ

সারাদেশ
বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সেতু সংযোগ সড়কের অভাবে দীর্ঘ দেড় বছর ধরে অকেজো পড়ে আছে। ধামুরা-শোলক-বাটাজোর সড়কে বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত ৪৪ দশমিক ৬ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতুটির মূল কাঠামো তৈরি হলেও দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখনো যান চলাচলের জন্য উন্মুক্ত করা যায়নি। এতে বিপুল সরকারি অর্থ ব্যয়ে নির্মিত অবকাঠামোটি জনগণের কোনো কাজেই আসছে না।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তথ্য অনুযায়ী, গ্রামীণ সেতু সহায়তা কর্মসূচির আওতায় সেতুটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০২৩ সালের ১৭ জুলাই। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও সেতুটি চালু হয়নি। ৬ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৫৩৫ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি নিয়ে এখন স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।স্থানীয়দের অভিযোগ, প্রকল্প গ্রহণের আগ...
বরিশালে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বরিশালে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সারাদেশ
বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় জড়ো হন দলটির নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টার মধ্যেই দলীয় কার্যালয় ও এর আশেপাশের চত্বর নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।নগরীর সদর রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে সকাল ১১টায় সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে বরিশাল মহানগর বিএনপি। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এছাড়া কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদারসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে নগরীতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়...
বরিশালের সাতলায় লাল শাপলার বিল: পর্যটন সম্ভাবনায় নতুন দিগন্তের হাতছানি

বরিশালের সাতলায় লাল শাপলার বিল: পর্যটন সম্ভাবনায় নতুন দিগন্তের হাতছানি

সারাদেশ
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা যেন প্রকৃতির এক অপরূপ দান। বর্ষা মৌসুম শেষে শরতের শুরুতে বিলের বিস্তীর্ণ জলরাশি লাল শাপলার চাদরে ঢাকা পড়ে। ভোরের প্রথম আলো যখন শাপলার পাপড়িতে পড়ে, তখন পুরো এলাকা এক মায়াবী রূপ ধারণ করে। দূর থেকে দেখলে মনে হয়, বিলের বুকে কেউ যেন লাল রঙের কার্পেট বিছিয়ে রেখেছে। কেবল শাপলার সৌন্দর্য নয়, এই বিলকে কেন্দ্র করে গড়ে ওঠা গ্রামীণ জীবন, জেলেদের মাছ ধরার দৃশ্য এবং জলাভূমির নিজস্ব সংস্কৃতি সাতলাকে এক অনন্য পর্যটন গন্তব্যে পরিণত করেছে।প্রতিবছর শাপলা ফোটার মৌসুমে দেশের নানা প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা এখানে ভিড় করেন। তবে পর্যটকদের ক্রমবর্ধমান চাহিদার তুলনায় এখানকার অবকাঠামোগত সুবিধা এখনও সীমিত। এই সীমাবদ্ধতা দূর করতে এবং সাতলাকে একটি আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে স্থানীয় প্রশাসন উদ্যোগী হয়েছে। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার তত্ত্বাবধানে সৌন্দর্যবর্...
বর্ষায় জলাবদ্ধতায় ডুবছে বাবুগঞ্জের পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়

বর্ষায় জলাবদ্ধতায় ডুবছে বাবুগঞ্জের পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়

সারাদেশ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ১০২ নম্বর পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় তলিয়ে যাচ্ছে। এতে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি খেলাধুলা ও যাতায়াতে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাঠ নিচু হওয়ায় এবং আশপাশের সড়ক নির্মাণের সময় পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা বা কালভার্ট না থাকায় বৃষ্টির পানি জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম দুলাল জানান, বর্ষার সময় মাঠ ও প্রবেশপথে পানি জমে থাকায় শিক্ষক ও শিক্ষার্থী সবাইকে ভোগান্তিতে পড়তে হয়। শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে যায় এবং অনেক সময় পানির মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে হয়। স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘ সময় পানি জমে থাকায় পানিবাহিত রোগের ঝুঁকিও বাড়ছে। শিক্ষার্থীর অভিভাবক কাইয়ুম হোসেন খান উদ্বেগ প্রকাশ করে বলেন, সন্ত...
মাত্র ৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করল ১৩ বছরের মুসাইব

মাত্র ৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করল ১৩ বছরের মুসাইব

চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বরিশালের গৌরনদী উপজেলার উবাই ইবনে কাব (রা.) হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র মুসাইব হোসাইন মাত্র ৭৩ দিনে পবিত্র কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিয়েছে। ১৩ বছর বয়সী এই মেধাবী শিক্ষার্থী আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের মিজানুর রহমান বেপারীর ছেলে। তার এই অভাবনীয় সাফল্যের স্বীকৃতি হিসেবে সম্প্রতি মাদ্রাসার পক্ষ থেকে তাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।পারিবারিক ও মাদ্রাসা সূত্রে জানা যায়, মুসাইব ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিল। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় সে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে মেধা তালিকায় স্থান করে নিয়ে একাধিকবার পুরস্কৃত হয়েছে। ছেলের মেধা যেন ধর্মীয় শিক্ষায় কাজে লাগে, সেই লক্ষ্য থেকেই তাকে হিফজুল কোরআন মাদ্রাসায় ভর্তি করানো হয়। সেখানে শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং নিজের কঠোর পরিশ্রমের ফলে মাত্র ২ মাস ১৩ দিনে সে পুরো কোরআন হিফজ সম্পন্ন করার বিরল নজির স্থাপন করেছে।মাদ্রাসার মুহতামিম হ...
ভাসমান পেয়ারা বাজার : দর্শনেই স্বাদ

ভাসমান পেয়ারা বাজার : দর্শনেই স্বাদ

Travel Destinations
বাংলাদেশের ঝালকাটি, বরিশাল ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী এলাকায় এশিয়ার সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগানের চাষ করা হয়েছে। এর মধ্যে ঝালকাঠি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ভিমরুলিয়া গ্রামে সবচেয়ে বড় ভাসমান পেয়ারার বাজার রয়েছে। ভাসমান পেয়ারা বাজারটি তিনটি বিক্ষিপ্ত খালের সংযোগস্থলে। এখানে সারা মৌসুমে (জুলাই থেকে আগস্ট) চাষিদের ব্যস্ততা লক্ষ্য করা যায়। ২০০ বছরের পুরনো মনোমুগ্ধকর এ ভাসমান পেয়ারা বাজার পর্যটকদের আকর্ষণে পরিণত হয়েছে। পেয়ারা ভর্তি নৌকা দেখা যায় এখানে। জলে ভ্রমণের সময়, নীল আকাশের পরিষ্কার পটভূমি আর চারপাশের সবুজ যেকোনও ব্যস্ত মনকে করবে শান্ত। নৌকার মাঝিরা সাধারণত বাগান মালিকদের হয়ে পেয়ারা বিক্রি করে। তারা খুব ভোরে তাজা ফল সংগ্রহ করে এবং গ্রাহক ও পাইকারদের জন্য খালে নৌকা নিয়ে অপেক্ষা করে। শত শত নৌকা একটি নির্দিষ্ট জায়গায় মিলিত হয়। স্থানটি স্বয...
বরিশালে ঘুরতে যাওয়ার জায়গা : জেনে নিন পাঁচটি গন্তব্য

বরিশালে ঘুরতে যাওয়ার জায়গা : জেনে নিন পাঁচটি গন্তব্য

Travel Destinations
উপমহাদেশের ভেনিস নামে খ্যাত বরিশাল বাংলাদেশের বিভাগ গুলোর মধ্যে ছোট্ট এবং সুন্দর একটি বিভাগ। প্রাচীনকালে বাংলা যখন জনপদে বিভক্ত ছিলো তখন বরিশাল চন্দ্রদ্বীপ জনপদ নামে পরিচিত ছিলো। ভীষণ সুন্দর এই নামটি কিন্তু বরিশালের নির্মল সৌন্দর্যের উপর ভিত্তি করেই রাখা হয়েছিল। এ ছাড়াও বরিশালে জন্ম নেয়া কবি জীবনানন্দ দাশও কিন্তু তার সৃষ্টিতে বরিশালকে ঘিরে তার মুগ্ধতা প্রকাশ করেছেন। বরিশালে ঘুরতে যাওয়ার জায়গা অনেকগুলো আছে। এর মধ্যে যে জায়গাগুলো সাধারণত মানুষের পছন্দ কিংবা আকর্ষনের শীর্ষে থাকে সেরকম কিছুর জায়গার বর্ণনা এবং কিভাবে যেতে পারেন সে জায়গা গুলোতে সে সব কিছুই এখানে তুলে ধরা হলো। সাতলা বরিশালের উজিরপুর উপজেলার একটি ইউনিয়নের নাম হচ্ছে সাতলা যেখানে প্রায় দশ হাজার একর জলাভূমিতে শাপলার জন্ম হয় । বরিশালে যারা ভ্রমণের উদ্দেশ্যে আসে তাদের প্রথম পছন্দের লিস্টেই থাকে এই অসম্ভব সুন্দর শাপলা বিল। ভোর বেল...