বাজারদর Archives - Mati News
Sunday, September 13

Tag: বাজারদর

নওগাঁয় আউশ ধানের বাম্পার ফলন হলেও লোকসানের মুখে কৃষকেরা

নওগাঁয় আউশ ধানের বাম্পার ফলন হলেও লোকসানের মুখে কৃষকেরা

অর্থনীতি
ধানের জন্য বিখ্যাত নওগাঁ জেলায় এবার আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু মাঠভরা সোনালি ফসল ঘরে তোলার আনন্দ ম্লান হয়ে গেছে কৃষকদের। কারণ, বাজারে ধানের যে দাম পাওয়া যাচ্ছে, তাতে উৎপাদন খরচই উঠছে না। ফলে লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত মৌসুমে নওগাঁয় ৫১ হাজার ৩০০ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছিল। এবার তা বেড়ে ৫৮ হাজার ৫৭৩ হেক্টরে দাঁড়িয়েছে। তবে ফলন বাড়লেও দামের পতনে কৃষকের কপালে চিন্তার ভাঁজ। কৃষি কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে প্রতি একর জমিতে আউশ ধান উৎপাদনে গড়ে ৬৪ হাজার টাকা খরচ হয়েছে। সেই হিসেবে বিঘাপ্রতি খরচ পড়ে ২১ হাজার টাকা। অথচ বর্তমান বাজারদরে প্রতি বিঘা জমি থেকে ধান বিক্রি করে কৃষক পাচ্ছেন মাত্র ১৭ থেকে ১৯ হাজার টাকা।নওগাঁর বিভিন্ন হাটে খোঁজ নিয়ে জানা গেছে, জিরাশাইল, কাটারি ও ব্রি-২৮ জাতের প্রতি মণ ধান বর্তমানে ৮০০...
ঢাকার কাওরান বাজারে সবজির দামদর

ঢাকার কাওরান বাজারে সবজির দামদর

Product
সবজি ও নানা ধরনের কাঁচা পণ্যের জন্য কাওরান বাজারের আড়ত বিখ্যাত। এখান থেকেই বলতে গেলে গোটা ঢাকায় নানা ধরনের সবজি যায়। ভোরের দিকে সবজি বিক্রেতারা ভিড় জমান এ বাজারে। ভ্যানে বোঝাই করে তারা নিয়ে যান টাটকা সবজি। তাই প্রশ্ন উঠতে পারে, যে সবজি যেমন ধরুন, যে চিচিঙ্গা বা মিষ্টি কুমড়ার ফালি ৩০ টাকা করে ভ্যানে বিক্রি হচ্ছে, আড়তে সেটার দাম কত টাকা? ভ্যানওয়ালারা কত টাকায় সবজি কেনে কাওরান বাজার থেকে? বাজার ঘুরে দেখা গেলো, কাওরান বাজারে দিনের দুই রকম সময়ে থাকে দুই রকমের দাম। ভোরে কিছুটা বেশি থাকলেও সন্ধ্যার পর পর সেখানকার আড়তে কমতে থাকে সবজির দাম। মাটিনিউজ সন্ধ্যার বাজার ঘুড়ে গড়ে যেমন দাম দেখতে পেল তার একটা তালিকা দেওয়া যাক। কাওরান বাজারের পাইকারি  বিক্রেতা আড়তগুলোতে সন্ধ্যার দিকে বড় আকারের লেবুর দাম পড়বে প্রতি পিস সোয়া এক টাকা। তবে আপনাকে কিনতে হবে অন্তত ১-২ ডজন। একটি মাঝারি সাইজের ৩-৪ কে...