বিনোদন সংবাদ Archives - Mati News
Friday, October 2

Tag: বিনোদন সংবাদ

মিথিলার সঙ্গে সম্পর্কের ইতিটানার ইঙ্গিত দিলেন সৃজিত মুখোপাধ্যায়

মিথিলার সঙ্গে সম্পর্কের ইতিটানার ইঙ্গিত দিলেন সৃজিত মুখোপাধ্যায়

Entertainment
টলিউডের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার বিবাহিত জীবন নিয়ে দীর্ঘ সময় ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছে। গত কয়েক বছর ধরে তাদের আলাদা থাকার বিষয়টি প্রকাশ্যে আসায় বিচ্ছেদের আলোচনা বারবার সামনে এসেছে। তবে এবার সৃজিতের একটি সাম্প্রতিক মন্তব্য সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি টকশোতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সৃজিত নিজের ব্যক্তিগত জীবন ও একাকিত্ব নিয়ে খোলামেলা আলোচনা করেন। সেখানে তিনি অকপটে স্বীকার করেন যে, বর্তমানে তার জীবনে কোনো ‘স্থায়ী সঙ্গী’ বা স্টেবল পার্টনার নেই। যদিও তিনি সরাসরি মিথিলার নাম উচ্চারণ করেননি, তবে তার এই মন্তব্যকে অনেকেই তাদের দীর্ঘ ছয় বছরের সম্পর্কের ইতি টানার ইঙ্গিত হিসেবে দেখছেন।সাক্ষাৎকারে সৃজিত তার অতীত সম্পর্কের সমীকরণ নিয়েও কথা বলেন। তিনি জানান, সাবেক প্রেমিকাদের সঙ্গে তার এখনো সৌহার্দ্যপূর্ণ যো...
শাড়ি আত্মসাতের মামলায় জামিন পেলেন তানজিন তিশা, অভিযোগ করলেন হয়রানির

শাড়ি আত্মসাতের মামলায় জামিন পেলেন তানজিন তিশা, অভিযোগ করলেন হয়রানির

Entertainment
শাড়ি আত্মসাতের অভিযোগে দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় জামিন পেয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে নিজের ক্ষোভ ও প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিশা। তিনি অভিযোগ করেন, মামলার বাদী একজন নারী হওয়া সত্ত্বেও নিজের স্বামীর ক্ষমতা ব্যবহার করে তাকে হেনস্তা করার জন্য এই আইনি পদক্ষেপ নিয়েছেন। তিশা বলেন, 'যিনি আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তিনি একজন নারী। তার স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এমন আচরণ করা হয়েছে এবং আমাকে বিভিন্নভাবে হুমকিও দেওয়া হয়েছে। আমার কাছে এ সংক্রান্ত অনেক তথ্য-প্রমাণ রয়েছে, যা আমি সময়মতো প্রকাশ করব।'নিজের দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারের কথা উল্লেখ করে অভিনেত্রী আরও বলেন,...