বিয়ে Archives - Mati News
Monday, November 9

Tag: বিয়ে

চীনে বিয়ে হলো সহজ, ফুলেফেঁপে উঠছে ‘রোমান্স অর্থনীতি’

চীনে বিয়ে হলো সহজ, ফুলেফেঁপে উঠছে ‘রোমান্স অর্থনীতি’

China, Health and Lifestyle
সাকিব সিকান্দার ফুটবল মাঠে তখন দর্শকদের উল্লাস। বাইরে অস্থায়ী মঞ্চ, লাল রঙের সাজসজ্জা আর ক্যামেরার ঝলকানি। ম্যাচ দেখতে আসা মানুষের ভিড়ের মধ্যেই হবু স্বামীর হাত ধরে বিয়ের নিবন্ধনের জন্য এগিয়ে যান উয়ু চিংইয়ু। কয়েক মুহূর্তের মধ্যে তারা শপথ নেন, হাতে পান বিয়ের সনদ। পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের উসি শহরে ফুটবল ম্যাচ চলাকালে স্টেডিয়ামের বাইরে এভাবেই বিয়ে নিবন্ধন করেন এই দম্পতি। উয়ুর ভাষায়, ফুটবল দেখার উত্তেজনা আর বিয়ের আনন্দ এক হয়ে গিয়েছিল সেই মুহূর্তে। “এটি সত্যিই অবিস্মরণীয় ছিল। ফুটবল খেলার উচ্ছ্বাসের সঙ্গে বিয়ের রোমান্স মিশে গিয়েছিল,” বলেন তিনি। চীনে বিয়ের নিবন্ধন এখন আর শুধু সরকারি কার্যালয়ের আনুষ্ঠানিক কাজের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। পর্যটনকেন্দ্র, ফুটবল স্টেডিয়াম, সংগীত উৎসব, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিংবা ঐতিহ্যবাহী স্থাপনা—তরুণ দম্পতিরা নিজেদের পছন্দ, ভালোবাসার গল্প ও আগ্রহের সঙ্গে মি...
বিয়ে বাড়িতে সাহিত্য ছোঁয়া

বিয়ে বাড়িতে সাহিত্য ছোঁয়া

ক্যাম্পাস
রায়হান উদ্দিন  লেখক, সাহিত্যিক, কবি, সাংবাদিক, কলামিস্ট, শিল্পীরা সবাই একসাথে হলেই সেখানে রুপ নেয় বাড়তি আনন্দ৷ আড্ডা জমে যাই সাহিত্যের ছোঁয়ায়৷ সম্প্রতি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও উপদেষ্টা আজহার মাহমুদ ভাইয়ের শুভ বিবাহোত্তর অনুষ্ঠানে লেখকদের উপস্থিতিতে প্রাণবন্ত আড্ডা জমেছে। সাহিত্য নিয়ে আড্ডা শুরু হলেই শেষ হতে আর চাইনা। সাবেক কেন্দ্রীয় সভাপতি নেজাম উদ্দিন ভাইয়ের কাজ থাকলেও যখন দেখলো সাহিত্য আড্ডার জমজমাট আয়োজন। উনার কি মন চাই চলে যেতে? উনিও আর গেলোনা আড্ডা শেষ হওয়া পর্যন্ত। সেখানে উপস্থিত ছিল- সাংবাদিক সহ, তরুণ লেখকরা৷ বর নিজেও স্টেজ থেকে উঠে এসে আড্ডাতে কিছু সময় দিলো৷ বর সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত কলাম, গল্প, কবিতা, ফিচার নিয়ে লেখালেখি করেন।  আড্ডার শুরুটা হয়েছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলা...