মাদারীপুরে ভালো ফলাফলের পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের ফরম পূরণের খরচ দেবে অ্যালামনাই
মাদারীপুরের কালকিনি উপজেলার কালাই সরদারের চর শরিয়াতিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন’। সংগঠনটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে, ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের মধ্যে যারা টেস্ট পরীক্ষায় ৭০০-এর বেশি নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হবে, তাদের পরীক্ষার ফরম পূরণের যাবতীয় ব্যয়ভার বহন করবে এই সংগঠন।সম্প্রতি সিরাতুননবী (সা.) উপলক্ষে আয়োজিত একটি রচনা প্রতিযোগিতা এবং মাদ্রাসার ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস হোসেন তালুকদারকে সংবর্ধনা জানানোর অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ইলিয়াস হোসেন তালুকদার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা মোহসেন উদ্দিন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল ...
