যুদ্ধবিমান Archives - Mati News
Monday, October 26

Tag: যুদ্ধবিমান

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা: ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা: ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান

আন্তর্জাতিক
জর্ডানে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি মুওয়াফফাক সালতিতে ইরানের রাতভর চালানো হামলায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। সিবিএসের প্রতিবেদক জেনিফার জ্যাকবস এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, হামলায় ‘ওয়ারথগ’ নামে পরিচিত একটি এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমানের একটি ডানা বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমানও ক্ষতিগ্রস্ত হয়, তবে পরবর্তীতে সেগুলোকে পুনরায় সচল করে কাজে ফিরিয়ে নেওয়া হয়েছে।জ্যাকবসের তথ্যমতে, ইরানের এই হামলার সময় ঘাঁটিটি রক্ষায় মার্কিন বাহিনী ৩০টিরও বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর আগে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে হামলার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি তেলবাহী জাহাজে অভিযান চালিয়েছিল। সেই ঘটনার প্রতিক্রিয়ায় ইরান এই পাল্টা হামলা চালায়। এদিকে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপস (আইআরজিসি) দাবি করেছে, তারা আটটি তেলবাহী জাহাজ ও দুটি ...
জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের বড় ধরনের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান

জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের বড় ধরনের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান

আন্তর্জাতিক
জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মুওয়াফফাক সালতি বা আল-আজরাক বিমানঘাঁটিতে রাতভর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় মার্কিন বাহিনীর একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। সিবিএস নিউজের সাংবাদিক জেনিফার জেকবস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, হামলায় যুক্তরাষ্ট্রের ‘ওয়ারথগ’ নামে পরিচিত একটি এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমান সরাসরি আঘাতের শিকার হয়েছে, যার ফলে বিমানটির একটি ডানা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ঘাঁটিতে থাকা আরও অন্তত আটটি এফ-১৫ যুদ্ধবিমানও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত মেরামতের কাজ সম্পন্ন হওয়ায় বিমানগুলো পুনরায় ব্যবহারের উপযোগী করা হয়েছে।হামলা প্রতিহত করতে জর্ডানে মোতায়েন মার্কিন বাহিনী ৩০টির বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সম্প্রতি মার্কিন যুদ্ধজাহাজে হামলার জেরে যুক্তরাষ্ট্র ইরানের পাঁচট...
সামরিক আধুনিকায়নে চীনের ওপর কেন নির্ভরশীল বাংলাদেশ? জে-টেন সিই যুদ্ধবিমান ও কৌশলগত বিশ্লেষণ

সামরিক আধুনিকায়নে চীনের ওপর কেন নির্ভরশীল বাংলাদেশ? জে-টেন সিই যুদ্ধবিমান ও কৌশলগত বিশ্লেষণ

আন্তর্জাতিক
বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক যুদ্ধবিমান সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে চীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল ফাইটার জেট 'জে-টেন সিই'। এই উদ্যোগটি কেবল নতুন বিমান কেনা নয়, বরং বিমান বাহিনীর সামগ্রিক আধুনিকায়নের একটি বড় অংশ হিসেবে দেখা হচ্ছে।ঐতিহাসিকভাবে বাংলাদেশের যুদ্ধবিমান সংগ্রহের যাত্রা শুরু হয় ১৯৭৩-৭৪ সালে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে মিগ-২১ সংগ্রহের মাধ্যমে। এগুলো ছিল তৎকালীন সময়ের অত্যাধুনিক সুপারসনিক যুদ্ধবিমান। এমনকি ভারতও আমাদের কয়েক বছর পর মিগ-২১ সংগ্রহ করেছিল। এরপর ১৯৭৭ সালে চীন থেকে এফ-৬ (চীনে জে-সিক্স নামে পরিচিত) যুদ্ধবিমান কেনা হয়। আশির দশকে বহরে যুক্ত হয় এফ-৭ মডেলের বিমান। ১৯৯৯ সালে রাশিয়া থেকে আটটি মিগ-২৯ কেনার মাধ্যমে বিমান বাহিনীতে বড় ধরনের আধুনিকায়ন ঘটেছিল, যা ছিল সেসময়ের বিশ্বমানের প্রযুক্তি।সামরিক তথ্য বিষয়ক ওয়ে...
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান রাখতে তুর্কি বিমানঘাঁটি প্রস্তুত!

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান রাখতে তুর্কি বিমানঘাঁটি প্রস্তুত!

Cover Story
মার্কিন তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ তুরস্ক পাচ্ছে এমন আভাসে এ বিমানটি রাখতে দেশটির একটি বিমানঘাঁটি প্রস্তুত রাখা হয়েছে। দেশটির সেনাবাহিনী এমন তথ্য নিশ্চিত করেছে। তারা বলছে, যেখানে এ যুদ্ধবিমান রাখা হবে, সে জায়গাটি প্রস্তুত রাখা হয়েছে। এফ-৩৫ অত্যাধুনিক যুদ্ধবিমান তুরস্ককে হস্তান্তরে অস্বীকৃতি জানালেও পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে তুর্কি সেনাবাহিনী জানায়, অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সমন্বয় চলছে। বৃহস্পতিবার তুরস্কের সেনাবাহিনীর সূত্র জানায়, তাদের পাইলটরা যুক্তরাষ্ট্রে এফ-৩৫ বিমানের প্রশিক্ষণ নিচ্ছে। তবে তারা এ যুদ্ধবিমান পেতে দেশটির সঙ্গে সমন্বয় চালাচ্ছে। খবর রয়টার্সের। এদিকে ওই সূত্র বিষয়টি নিশ্চিত বলছে, মলতয়া বিমানঘাঁটিতে প্রস্তুতি নিচ্ছে তুরস্ক, যেখানে এফ-৩৫ বিমান স্থাপন করা হবে। তুরস্ক জানিয়েছে, এ কর্মসূচির আওতায় দে...