যুদ্ধ Archives - Mati News
Wednesday, October 14

Tag: যুদ্ধ

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা: বড় যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা: বড় যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

আন্তর্জাতিক
ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হেনেছে ইরান। এই পদক্ষেপের মাধ্যমে তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে যে, তারা যেকোনো বড় মাত্রার যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রকাশ্য হুমকি উপেক্ষা করেই ইরান এই হামলা চালিয়েছে। তেহরান এখন মনে করছে, ওয়াশিংটন কোনো ধরনের কূটনৈতিক সমঝোতায় বিশ্বাসী নয়। তেহরান বিশ্ববিদ্যালয়ের মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা স্টাডিজের গবেষক মোহাম্মদ এসলামির বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য জানিয়েছে।এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কোনো পাল্টা পদক্ষেপ নিলে আরও ভয়াবহ ও তীব্র মাত্রায় আঘাত হানা হবে। তবে সেই সতর্কবার্তা অগ্রাহ্য করে জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায় ইরান। তেহরান থেকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ এসলাম...
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির দীর্ঘ অনুপস্থিতি ও জনমনে বাড়ছে সংশয়

ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির দীর্ঘ অনুপস্থিতি ও জনমনে বাড়ছে সংশয়

আন্তর্জাতিক
ইরানে যুদ্ধ শুরুর ছয় মাস অতিক্রান্ত হলেও দেশটির সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনির কোনো ছবি, ভিডিও কিংবা সরাসরি অডিও বার্তা জনসমক্ষে আসেনি। তার এই দীর্ঘ অনুপস্থিতি ঘিরে দেশের ভেতরে ও বাইরে ব্যাপক কৌতূহল ও প্রশ্ন তৈরি হয়েছে। তিনি কি সত্যিই সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, নাকি ক্ষমতার নিয়ন্ত্রণ অন্য কোনো মহলের হাতে চলে গেছে—তা নিয়ে বাড়ছে সংশয়।ইরানি কর্মকর্তাদের দাবি, নিরাপত্তার খাতিরেই মুজতবা খামেনির অবস্থান গোপন রাখা হয়েছে। তাদের ভাষ্যমতে, তিনি নিয়মিত গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন, রাষ্ট্রীয় প্রতিবেদন পর্যালোচনা করছেন এবং বড় সব সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন দিচ্ছেন। তবে এসব দাবির বিপরীতে সাধারণ মানুষ ও কট্টরপন্থী সমর্থকদের মধ্যেও অস্বস্তি বাড়ছে। তাদের অনেকের মতে, মুজতবা যদি জীবিত ও সক্রিয় থাকতেন, তবে অন্তত তার কণ্ঠস্বর বা কোনো দৃশ্যমান প্রমাণ পাওয়া যেত।উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়া...
ইরানের বিরুদ্ধে এককভাবে যুদ্ধের সক্ষমতা নেই ইসরায়েলের: আইআরজিসি কর্মকর্তা

ইরানের বিরুদ্ধে এককভাবে যুদ্ধের সক্ষমতা নেই ইসরায়েলের: আইআরজিসি কর্মকর্তা

আন্তর্জাতিক
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) রাজনৈতিক বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি দাবি করেছেন, ইসরায়েলের এককভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার মতো কোনো সক্ষমতা নেই। তিনি অভিযোগ করেন, ইসরায়েল মূলত যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের প্রক্সি হিসেবে কাজ করছে এবং তাদের সহায়তা ছাড়া এই সংঘাতে জড়ানো তাদের পক্ষে সম্ভব নয়।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জাভানি জানান, আইআরজিসির শীর্ষ কমান্ডারদের সাম্প্রতিক নিয়োগ ইরানের প্রতিরক্ষা নীতিতে এক আমূল রূপান্তরের ইঙ্গিত বহন করে। নতুন দায়িত্ব পাওয়া কমান্ডাররা ইরান-ইরাক যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন এবং যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত। তিনি উল্লেখ করেন, ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির দেওয়া নিয়োগ নির্দেশনায় বর্তমান পরিস্থিতির আলোকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে।উদাহরণ হিসেবে তিনি বাসিজের প্রধান পদে হোজ্জাতুল ইসলাম হোসেইন...