শিক্ষা কার্যক্রম Archives - Mati News
Friday, September 11

Tag: শিক্ষা কার্যক্রম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে ফিরছে রোভার স্কাউটিং, আধুনিকায়নের উদ্যোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে ফিরছে রোভার স্কাউটিং, আধুনিকায়নের উদ্যোগ

শিক্ষা সংবাদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) শ্রেণির পাঠ্যসূচিতে রোভার স্কাউটিং কোর্স পুনরায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, আত্মিক বিকাশ এবং সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে স্কাউটিংয়ের সমন্বয় ঘটিয়ে কোর্সটিকে আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। শনিবার রাজধানীর কাকরাইলে স্কাউটস ভবনে আয়োজিত বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কমিটির ১৫৬তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।উপাচার্য ড. আমানুল্লাহ জানান, শিক্ষার্থীদের মরাল এডুকেশন বা নৈতিক শিক্ষার সঙ্গে স্পিরিচুয়াল ও সোসিও-কালচারাল শিক্ষার সমন্বয় করে স্কাউটিং কোর্সকে নতুন আঙ্গিকে সাজানো হবে। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কাউটিং বিষয়ে এক ক্রেডিটের কোর্স চালুর বিষয়টি পুনর্বিবেচনা...
বর্ষায় জলাবদ্ধতায় ডুবছে বাবুগঞ্জের পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়

বর্ষায় জলাবদ্ধতায় ডুবছে বাবুগঞ্জের পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়

সারাদেশ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ১০২ নম্বর পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় তলিয়ে যাচ্ছে। এতে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি খেলাধুলা ও যাতায়াতে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাঠ নিচু হওয়ায় এবং আশপাশের সড়ক নির্মাণের সময় পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা বা কালভার্ট না থাকায় বৃষ্টির পানি জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম দুলাল জানান, বর্ষার সময় মাঠ ও প্রবেশপথে পানি জমে থাকায় শিক্ষক ও শিক্ষার্থী সবাইকে ভোগান্তিতে পড়তে হয়। শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে যায় এবং অনেক সময় পানির মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে হয়। স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘ সময় পানি জমে থাকায় পানিবাহিত রোগের ঝুঁকিও বাড়ছে। শিক্ষার্থীর অভিভাবক কাইয়ুম হোসেন খান উদ্বেগ প্রকাশ করে বলেন, সন্ত...
দখল ও অবকাঠামোর অভাবে ধুঁকছে বগুড়ার সরকারি প্রীতি প্রাথমিক বিদ্যালয়

দখল ও অবকাঠামোর অভাবে ধুঁকছে বগুড়ার সরকারি প্রীতি প্রাথমিক বিদ্যালয়

সারাদেশ
বগুড়া শহরের ঐতিহ্যবাহী সরকারি প্রীতি প্রাথমিক বিদ্যালয়টি বর্তমানে আমলাতান্ত্রিক জটিলতা, প্রভাবশালী মহলের দখলবাজি এবং চরম অবকাঠামোগত সংকটের মুখে পড়েছে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক জাতীয়করণকৃত এই বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম এখন কার্যত স্থবির। ২০১৩ সালে বিদ্যালয়ের পুরোনো একতলা ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে ভেঙে ফেলা হলেও দীর্ঘ এক দশকেও সেখানে নতুন কোনো ভবন নির্মাণ করা হয়নি। এর ফলে বর্তমানে টিনশেডের একটি ঘরে অত্যন্ত নাজুক পরিবেশে পাঠদান কার্যক্রম চলছে।বিদ্যালয়টির জন্য বরাদ্দকৃত মোট ৩৬ শতাংশ জমির মধ্যে প্রায় ১৯ শতাংশই এখন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের দখলে। অভিযোগ রয়েছে, পুরোনো ভবনটি ভেঙে ফেলার পরপরই তিনজন প্রভাবশালী ব্যক্তি বিদ্যালয়ের একাংশের নিয়ন্ত্রণ নিয়ে নেন, যার মধ্যে একজন সাবেক মহিলা কাউন্সিলরও রয়েছেন। এছাড়া বিদ্যালয়ের অবশিষ্ট যেটুকু মাঠ ছিল, সেটিও...