শিশু নির্যাতন Archives - Mati News
Monday, August 31

Tag: শিশু নির্যাতন

ইন্দোনেশিয়ার ডে-কেয়ার সেন্টারে শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ: ১১ কর্মীর বিচার শুরু, তদন্তে ৩২ অভিযোগে জড়িত

ইন্দোনেশিয়ার ডে-কেয়ার সেন্টারে শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ: ১১ কর্মীর বিচার শুরু, তদন্তে ৩২ অভিযোগে জড়িত

চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
ইন্দোনেশিয়ার যোগ্যাকার্তা শহরের একটি ডে-কেয়ার কেন্দ্রে শিশুদের নির্যাতন ও অবহেলার অভিযোগে ১১ কর্মীর বিচার শুরু হয়েছে। ১৮ আগস্ট মঙ্গলবার স্থানীয় আদালতে এই বিচার কার্যক্রম শুরু হয়। মামলাটি লিটল আরেশা ডে-কেয়ার কেন্দ্রকে ঘিরে। চলতি বছরের এপ্রিল মাসে পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুই থেকে ছয় বছর বয়সী বেশ কয়েকজন শিশুকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পায়। পুলিশ জানিয়েছে, কয়েকজন শিশুকে দরজার সঙ্গেও বেঁধে রাখা হয়েছিল। এই ঘটনাটি পুরো ইন্দোনেশিয়া জুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে। শিশুদের নিরাপদ আশ্রয়ের পরিবর্তে এমন ভয়াবহ নির্যাতনের খবর প্রকাশ্যে আসায় দেশটিতে ডে-কেয়ার কেন্দ্রগুলোর নিরাপত্তা ও নজরদারি নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ করেন, শিশুদের শাস্তি দেওয়ার নামে তাদের খাবার থেকে বঞ্চিত করা, পানিতে মাথা ডুবিয়ে দেওয়া এবং পা বেঁধে রাখার মতো অমানবিক নির্যাতন চালানো হতো। ...