২০২৭ সালের মধ্যে পূর্ণাঙ্গ সড়ক নিরাপত্তা আইন: লক্ষ্য ২০৩০ সালে মৃত্যু অর্ধেকে নামানো
সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সরকার একটি পূর্ণাঙ্গ সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের কাজ করছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বর্তমানের তুলনায় অর্ধেকে নামিয়ে আনা। সোমবার রাজধানীর একটি হোটেলে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) আয়োজিত ‘সড়ক নিরাপত্তা ও সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক রক্ষণাবেক্ষণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, বাংলাদেশে যেকোনো বিষয়ে আনুষ্ঠানিকতা ভালো হলেও বাস্তবায়ন ও শেখার ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার অর্থায়নে ধারাবাহিকভাবে প্রকল্প নেওয়া হলেও, সেসব প্রকল্পের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাস্তবে প্রয়োগ না করলে কর্মশালাগুলো কেবল আনুষ্ঠানিকতার বৃত্তেই আটকে থাকবে। তিনি ...
