জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিরোধী দলকে কমিটিতে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে সংবিধান সংশোধন কমিটি গঠন নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের অবস্থানের সমালোচনা করে বলেন, ‘আপনারা সবই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে দাবি করবেন, অথচ সনদ বাস্তবায়নের জন্য সহযোগিতায় আসবেন না—এটি পরস্পরবিরোধী অবস্থান।’সংসদীয় কমিটি পুনর্গঠনের বিষয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, বিরোধী দলের উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের সঙ্গে ফোনালাপের ভিত্তিতে তিনি আশা করেছিলেন বিরোধী দল এই কমিটিতে থাকবে। এই বোঝাপড়ার কারণে রবিবার কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল। তবে পরবর...
