সেন্ট মার্টিন Archives - Mati News
Wednesday, November 25

Tag: সেন্ট মার্টিন

শীতে ঘুরে বেড়ানোর সেরা ৪ গন্তব্য

শীতে ঘুরে বেড়ানোর সেরা ৪ গন্তব্য

Travel Destinations
আমানুর রহমান  শীতকাল মানেই ভ্রমণপিপাসুদের মনে নতুন জায়গা ঘুরে দেখার এক দারুণ উন্মাদনা। কুয়াশায় মোড়া প্রকৃতি, মিষ্টি রোদ আর হিমেল বাতাসে ঘরের বাইরে পা রাখলেই মন ভরে ওঠে অনাবিল প্রশান্তিতে। শীতের এই মনোরম আবহে পরিবার-পরিজন কিংবা বন্ধুদের সঙ্গে ঘুরে আসার মতো দেশের চারটি আকর্ষণীয় ভ্রমণ গন্তব্যের পরিচয় তুলে ধরেছেন আমানুর রহমান। শ্রীমঙ্গল শীতের আমেজ উপভোগ করতে চাইলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল হতে পারে দারুণ এক গন্তব্য। শীতকালে এখানকার তাপমাত্রা তুলনামূলক কম থাকে। ভোরের কুয়াশায় ঢাকা সবুজ চা-বাগানের আঁকাবাঁকা পথ ধরে হাঁটা কিংবা সাইকেল চালানো এক অন্য রকম অভিজ্ঞতা। এ ছাড়া লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘন বনের ভেতর দিয়ে হাঁটা এবং বাইক্কা বিলে শীতের অতিথি পাখির বিচরণ উপভোগ করা প্রকৃতিপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ। স্থানীয় খাসিয়া ও মণিপুরি পল্লির জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া...