হিমালয় Archives - Mati News
Tuesday, September 22

Tag: হিমালয়

এভারেস্ট বেজ ক্যাম্পে পর্বতারোহীদের কর্মকাণ্ডে গলছে হিমালয়ের বরফ

এভারেস্ট বেজ ক্যাম্পে পর্বতারোহীদের কর্মকাণ্ডে গলছে হিমালয়ের বরফ

আন্তর্জাতিক
এভারেস্ট বেজ ক্যাম্পে পর্বতারোহীদের ব্যবহৃত জ্বালানি পোড়ানোর তাপ এবং হিমবাহের ওপর সরাসরি ফেলা মূত্রের কারণে প্রতিবছর প্রায় ২ হাজার ৫০০ টন বরফ ও তুষার গলে যাচ্ছে। আন্তর্জাতিক গবেষক দলের এই গবেষণার ফলাফল ‘রিজিওনাল এনভায়রনমেন্টাল চেঞ্জ’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। নেপালের এভারেস্ট অঞ্চলের খুম্বু হিমবাহের ওপর অবস্থিত এই বেজ ক্যাম্পটি বসন্তের পর্বতারোহণ মৌসুমে হাজার হাজার পর্বতারোহী, গাইড ও সহায়ক কর্মীর উপস্থিতিতে ব্যস্ত হয়ে ওঠে।গবেষকেরা ২০২৩ সালের বসন্ত মৌসুমের ৫০ দিনের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, ওই সময়ে প্রায় ১ হাজার ৬০০টি তাঁবুতে রান্না, উষ্ণতা ও বিদ্যুৎ সরবরাহের জন্য ৮২৪টি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের পাত্র, ১৮ হাজার ৯৩৫ লিটার কেরোসিন এবং ৫ হাজার ১৩০ লিটার পেট্রোল ব্যবহার করা হয়েছে। এই জ্বালানি পোড়ানো এবং মানুষের মূত্র থেকে উৎপন্ন তাপ মিলিয়ে ওই সময়ে মোট প্রায় ৮ লাখ ৪৯ হাজার ১৭৪ মেগাজুল তাপশক্ত...
হিমালয়ের দুর্যোগ জলবায়ু পরিবর্তনের ফল, আন্তর্জাতিক সহায়তার আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর

হিমালয়ের দুর্যোগ জলবায়ু পরিবর্তনের ফল, আন্তর্জাতিক সহায়তার আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক
হিমালয় অঞ্চলে গত সপ্তাহে ঘটে যাওয়া ভয়াবহ দুর্যোগকে কেবল একটি সাধারণ ঘটনা হিসেবে দেখতে নারাজ নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি একে জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব হিসেবে উল্লেখ করে এর ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। চীন-নেপাল সীমান্তে হিমবাহ ধসে কাদাপানি ও পাথরের ঢলে এখন পর্যন্ত অন্তত ৯৩৯ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে এবং প্রায় সাড়ে ৪ হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানান, রাসুয়ার ভোটেকোশি নদীতে নেমে আসা ঢল কোনো সাধারণ বন্যা ছিল না। এটি ছিল হিমালয় অঞ্চলে তুষার ও বরফের বিশাল ধসের ফল, যা এই অঞ্চলের ইতিহাসের অন্যতম বড় দুর্যোগ। যদিও এই ধসের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়, তবে বৈশ্বিক উষ্ণায়নের ফলে হিমবাহ দ্রুত গলে যাওয়ায় এ ধরনের বিপর্যয়ের ঝুঁকি যে বহুগুণ বেড়েছে, তা নিয়...