chain pump Archives - Mati News
Tuesday, July 21

Tag: chain pump

চীনের আবিষ্কার চেইন পাম্প

চীনের আবিষ্কার চেইন পাম্প

China
ইতিহাসের পাতা ওল্টালে দেখা যাবে, যেখানেই ছিল স্বাদু পানি, সেখানেই গড়ে উঠেছিল সভ্যতা। নদী, খাল আর ঝরনাই ছিল প্রাচীন সভ্যতার ভিত্তি। কিন্তু শুধু পানির অস্তিত্ব থাকাই যথেষ্ট ছিল না। পানিটাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার প্রযুক্তিও ছিল সমান গুরুত্বপূর্ণ। ইতিহাসের এক পর্যায়ে মানুষ বুঝতে শুরু করল, নদী বা খাল থেকে উঁচু জমিতে পানি তুলতে পারলেই কৃষিতে ঘটে যাবে দারুণ কিছু। আর এই প্রয়োজন থেকেই প্রাচীন চীনে জন্ম নেয় এক অসাধারণ প্রযুক্তি—চেইন পাম্প। সহজ অথচ কার্যকর এই প্রযুক্তি শতাব্দীর পর শতাব্দী ধরে চীনসহ সারা বিশ্বের কৃষি ও পানি ব্যবস্থাপনায় দিয়েছে নতুন মাত্রা। মানবসভ্যতার জলব্যবস্থাপনার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে চীনের আবিষ্কার চেইন পাম্প। মানবসভ্যতার অন্যতম আবিষ্কার হিসেবে আমরা প্রায়ই বাইসাইকেলের কথা শুনি। এই যানটি যেমন অল্প শক্তি প্রয়োগে আমাদের অনেকটা পথ এগিয়ে যেতে সাহায্য করেছ...