drone Archives - Mati News
Wednesday, June 10

Tag: drone

নির্ভুল আঘাত হানতে পারছে চীনের ড্রোন-বহর

নির্ভুল আঘাত হানতে পারছে চীনের ড্রোন-বহর

China
চীন বুধবার নিজস্ব প্রক্তিতে তৈরি অত্যাধুনিক অ্যাটলাস ড্রোন-বহর পরিচালনা ব্যবস্থার প্রথম পূর্ণাঙ্গ কার্যপ্রক্রিয়ার ভিডিওচিত্র উন্মোচন করেছে। স্থল যুদ্ধযান, নিয়ন্ত্রণ যান এবং সহায়ক যান নিয়ে গঠিত ড্রোন-বহরের ব্যবস্থাটি কেবল যুদ্ধক্ষেত্রের প্রয়োগই প্রদর্শন করেনি, বরং গাণিতিক যুক্তিপ্রবাহ ভিত্তিক প্রযুক্তিতে চীনের দ্রুত অগ্রগতিও তুলে ধরেছে। ভিডিওতে দেখা যায়, একটি নির্দিষ্ট দূরত্বে দৃশ্যত একই রকম তিনটি লক্ষ্যবস্তু স্থাপন করা হয়। ব্যবস্থাটি দ্রুত সমন্বিত পর্যবেক্ষণ চালায়, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে থেকে স্বয়ংক্রিয়ভাবে মূল নিয়ন্ত্রণ লক্ষ্যবস্তুটি শনাক্ত করে, লঞ্চারটি খোলে এবং এক ঝাঁক ড্রোন উৎক্ষেপণ করে। ড্রোনগুলো মাঝ-আকাশে দ্রুত লক্ষ্যবস্তুটিকে স্থির করে এবং নির্ভুলভাবে আঘাত হানে। চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি কর্পোরেশনের লোগোযুক্ত সোয়ার্ম-২ নামের ড্রোনবহরটি তিন সেকেন্ডের উৎক্ষেপণ ব্যবধানের এ...
চীনে তৈরি হলো ২ টন ধারণক্ষমতার কার্গো ড্রোন

চীনে তৈরি হলো ২ টন ধারণক্ষমতার কার্গো ড্রোন

China
২ টন ওজন বহনে সক্ষম সানি-টি২০০০ নামের একটি কার্গো ড্রোন তৈরি হয়েছে চীনে। শেনইয়াং সানি অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডভেঞ্চার কোম্পানি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে ড্রোনটি। শনিবার লিয়াওনিং প্রদেশের শেনইয়াংয়ে এটি উৎপাদন লাইন থেকে বেরিয়ে আসে। সানি-টি২০০০–এ আছে ১৫ ঘনমিটার কার্গো হোল্ড। জরুরি সরঞ্জাম, শিল্প উপাদান থেকে শুরু করে কৃষিপণ্য পরিবহনেও এটি ব্যবহার করা যাবে। সম্পূর্ণ লোডে ড্রোনটি এক হাজার কিলোমিটারের বেশি পথ উড়তে পারে এবং ৮০০ মিটার রানওয়ে থেকেই উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম। কোম্পানি জানায়, ৬ টন মডেলের শক্তিশালী টার্বোপ্রপ ইঞ্জিন এটিপি১২০ তৈরি সম্পন্ন হয়েছে। এ ছাড়া ১০ টনের বাণিজ্যিক কার্গো বিমানও তৈরি হচ্ছে, যা অঞ্চলজুড়ে ভারী মাল পরিবহনে ব্যবহৃত হবে। চীনের ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় শেনবেই নিউ ডিস্ট্রিক্ট লো-অল্টিটিউড ইকোনমিকে কৌশলগত উদীয়মান শিল্প...
যুক্তরাজ্যের মাঠে উড়বে চীনের কৃষি ড্রোন

যুক্তরাজ্যের মাঠে উড়বে চীনের কৃষি ড্রোন

Agriculture Tips, China
চীনের কোম্পানি XAG তৈরি করে পি ১০০ নামের কৃষি ড্রোন। যা এই মাসের শুরুর দিকে হার্টফোর্ডশায়ারে বার্ষিক ইউকে শস্য চাষ প্রদর্শনীতে দেখানো হয়েছিল। ব্রিটেনে মাঠে চাষবাসের কাজ করতে দেখা যাবে ড্রোনগুলোকে। যুক্তরাজ্যের বাজার চীনা ড্রোনের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি শুধুমাত্র যুক্তরাজ্যের জন্য নয়, পুরো ইউরোপের জন্য তাদের বাজারের দরজা খুলে দেবে। একটি রিপোর্টে বলা হয়েছে চীনের কৃষি ড্রোনগুলো ২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রায় ৫৭ বিলিয়ন মার্কিন ডলারের অবদান রাখবে। এগুলোর কারণে পরিবেশে কার্বন ডাই-অক্সাইডও কম নিঃসরণ হবে।  এর সঙ্গে তৈরি হতে পারে সাড়ে ৬ লাখ নতুন চাকরি। যুক্তরাজ্যের কৃষকরা আপাতত এই সব চীনা ড্রোনের সাহায্যে সাধারণ কীটনাশক ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।...
404 Not Found

404 Not Found


nginx