গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬: আবেদন করবেন যেভাবে
চীন–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা নিয়ে মানসম্মত সাংবাদিকতাকে স্বীকৃতি দিতে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬’। বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দেশের শীর্ষস্থানীয় ১২টি সাংবাদিক সংগঠন ও ক্লাবের যৌথ উদ্যোগে মর্যাদাপূর্ণ পুরস্কারটি দেওয়া হচ্ছে।
আবেদন গ্রহণ করা হবে ১০ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশে নিবন্ধিত গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, আলোকচিত্রী, প্রামাণ্যচিত্র ও মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাতারা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে বাংলাদেশের নিবন্ধিত গণমাধ্যমে প্রকাশিত কনটেন্ট গ্রহণযোগ্য হবে।
এ আয়োজনে যৌথ আয়োজক হিসেবে রয়েছে, বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব, জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসো...
