ব্যথার কারণ অফিস সিনড্রোম
বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী বিশেষ করে যারা শহরে বাস করেন তারা সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন এমনকি সাত দিন অফিস করেন। অনেকেই আছেন যারা দিনের ১২-১৪ ঘণ্টা কাটিয়ে দেন অফিসে। বাংলাদেশের ব্যাংকারদের ওপর পরিচালিত একটি গবেষণা জানাচ্ছে যে, যারা বেশি সময় অফিসে বসে কাজ করেন তাদের ঘাড়, কোমর, হাঁটু বা কাঁধ ব্যথা হওয়ার প্রবণতা যারা কম সময় বসে থাকেন, তাদের চেয়ে অনেক অনেক বেশি। এক কথায় যাকে বলা যায় অফিস সিনড্রোম । লিখেছেন ডা. মোহাম্মদ আলী
মানুষ জন্মগতভাবেই নড়াচড়াপ্রবণ জীব। মানব সৃষ্টির শুরু থেকেই আহার সংগ্রহে মানুষ শারীরিক শ্রম দিত। একটি শিকার করতে আমাদের পূর্বপুরুষরা বিপুল শারীরিক শক্তি ব্যয় করত। কিন্তু আমাদের আধুনিক জীবন অনেকটাই মেধানির্ভর।
চেয়ার-টেবিল বা কম্পিউটার-মোবাইল ফোনের সামনে বসেই বেশিরভাগ সময় কাটে আমাদের। ফলে হাড়-মাংসপেশিতে আসে জড়তা। বাইরে সূর্যের আলোতে কম আসাতে আমাদের শরীরে...














