pakistan Archives - Mati News
Saturday, May 16

Tag: pakistan

চীনে প্রথম পান্ডা বন্ড ইস্যু করল পাকিস্তান

চীনে প্রথম পান্ডা বন্ড ইস্যু করল পাকিস্তান

China
চীনের রাজধানী বেইজিংয়ে শুক্রবার একটি অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তান প্রথম ‘পান্ডা বন্ড’ ইস্যুর উদ্বোধন করেছে। এর মাধ্যমে পাকিস্তান প্রথমবারের মতো চীনের অভ্যন্তরীণ পুঁজিবাজারে প্রবেশের সুযোগ পেল। এই পান্ডা বন্ড কর্মসূচির আকার নির্ধারণ করা হয়েছে ১০০ কোটি ডলার। প্রাথমিক পর্যায়ে ২৫ কোটি ডলার সমমূল্যের বন্ড ইস্যু সম্পন্ন হচ্ছে। এই উদ্যোগে সহায়তা করছে এশীয় উন্নয়ন ব্যাংক এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক। অনুষ্ঠানে চীনের অর্থ মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিশ্বব্যাপী চীনা মুদ্রা ইউয়ানের আন্তর্জাতিকীকরণের প্রক্রিয়া এগিয়ে চলার সঙ্গে সঙ্গে আরও অনেক বিদেশি ইস্যুয়ার চীনের আর্থিক বাজারে অর্থ সংগ্রহে আগ্রহী হচ্ছে। এই প্রক্রিয়ায় চায়না ইন্টারন্যাশনার ক্যাপিটাল করপোরেশন পাকিস্তানকে সহায়তা করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এর মাধ্যমে পাকিস্তান সার্বভৌম ইস্যুকারী হিসেবে চীনের আন্ত...
সমৃদ্ধির স্বপ্ন দেখাচ্ছে চীন-পাকিস্তানের যৌথ গবেষণার ধান

সমৃদ্ধির স্বপ্ন দেখাচ্ছে চীন-পাকিস্তানের যৌথ গবেষণার ধান

Agriculture Tips, China
সাকিব সিকান্দার চীনের উহান বিশ্ববিদ্যালয় এবং পাকিস্তানের ইউনিভার্সিটি অব পাঞ্জাবের যৌথ গবেষণায় ধানের এক সংকর প্রজাতির উদ্ভাবন করা হয়েছে। পাকিস্তানে ব্যাপক আকারে বাণিজ্যিক ব্যবহারের দিকে এগোচ্ছে নতুন প্রজাতির এই ধান। ইউনিভার্সিটি অব পাঞ্জাবের তথ্যমতে, প্রথমবারের মতো হোংলিয়ান-ধরনের সংকর প্রজাতির এই ধানের উন্নয়ন ঘটানো হয়েছে পাকিস্তানে, যা পিইউ-৭৮৬ নামে নিবন্ধিত হয়েছে। গত মার্চে বাণিজ্যিকীকরণের আগে চারটি প্রদেশে ধানটির পরীক্ষামূলক উৎপাদন হয়েছে। এর মাধ্যমে গবেষণাগার থেকে নয়া এই ধান বাজারে প্রবেশ করবে। প্রকল্পের প্রধান গবেষক পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ আশফাক বলেন, 'পিইউ-৭৮৬ উদ্ভাবনের আগে পাকিস্তানের ধান উৎপাদন খাত স্বল্প উৎপাদনশীলতা, কীটপতঙ্গের সংবেদনশীলতা, জলবায়ুর চাপ এবং রপ্তানি প্রতিযোগিতায় সীমাবদ্ধতা সংক্রান্ত নানা জটিলতায় ধুঁকছিল। কৃষকরাও ফসলের ভারসাম্যহীন ও উচ্চমাত্রার উৎপা...
চীনের নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রতিবেশী দেশগুলোও উপকৃত হবে: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

চীনের নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রতিবেশী দেশগুলোও উপকৃত হবে: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

China
চীনের নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রতিবেশী দেশগুলোর জন্যও নতুন সুযোগ তৈরি করবে। এ কথা বলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার। সম্প্রতি বেইজিং সফরকালে চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। কাকার বলেন, চীনের সদ্য গৃহীত সুপারিশনামায় আগামী পাঁচ বছরের অগ্রাধিকার ও উন্নয়ন পরিকল্পনা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, যা এ অঞ্চলের দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করতে পারে। ২০২৫ সালের অক্টোবরে চীনা কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ প্লেনারি অধিবেশনে ২০২৬–২০৩০ সময়কালের উন্নয়ন পথরেখা অনুমোদন করা হয়। এ পরিকল্পনা ২০৩৫ সালের মধ্যে সমাজতান্ত্রিক আধুনিকায়নের লক্ষ্য অর্জনে একটি গুরুত্বপূর্ণ ধাপ। কাকার বলেন, চীনের জনগণকেন্দ্রিক উন্নয়ন ধারণা পাকিস্তানের জন্য অনুকরণীয় হতে পারে। তার মতে, জনকল্যাণ ও জনগণের সুখকে ক...