টাইফুন ডলফিন মোকাবিলায় ডিজিটাল প্রযুক্তি - Mati News
Wednesday, September 23

টাইফুন ডলফিন মোকাবিলায় ডিজিটাল প্রযুক্তি

লুৎফর কবির

পূর্ব চীনের চেচিয়াং প্রদেশে টাইফুন ডলফিন মোকাবিলায় ডিজিটাল প্রযুক্তি ও অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে জোরদার করা হয়েছে আগাম সতর্কতা ও জরুরি প্রস্তুতি। বছরের ১৩তম টাইফুন ডলফিন রোববার বিকেল থেকে সোমবার সকাল পর্যন্ত চেচিয়াং ও উত্তর ফুচিয়ানের মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে যাচ্ছে।

পরিস্থিতি বিবেচনায় শনিবার রাতে চেচিয়াংয়ে সর্বোচ্চ, লেভেল-১ টাইফুন জরুরি প্রতিক্রিয়া জারি করা হয়। ঝড়ের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় প্রাদেশিক পানি সম্পদ বিভাগ ‘ডিজিটাল টুইন’ প্রযুক্তির মাধ্যমে বৃষ্টিপাত ও নদীর পানির তথ্য বিশ্লেষণ করে বন্যার সম্ভাব্য গতিপথ নির্ধারণ করছে। একই সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত হচ্ছে উদ্ধার পরিকল্পনা, শনাক্ত করা হচ্ছে সরিয়ে নেওয়ার এলাকা ও সম্ভাব্য মানুষের সংখ্যা। প্রদেশটির ১০ হাজারের বেশি জলবিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্রে পানি ও বৃষ্টিপাতের পরিবর্তন নজরদারি করা হচ্ছে।

এদিকে, নিংপোতে জলসম্পদ স্থাপনায় টহল দিচ্ছে বুদ্ধিমান রোবট কুকুর। ওয়েনচৌতে প্রস্তুত রাখা হয়েছে ড্রোন, যা জরুরি পরিস্থিতিতে পাঁচ ঘণ্টা পর্যন্ত উড়ে একসঙ্গে ১২শ’ মানুষকে সহায়তা দিতে পারবে।

সূত্র: সিএমজি

s

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *