ফুথিয়ানে প্রশাসনিক কাজের গতি বাড়াল এআই - Mati News
Friday, March 13

ফুথিয়ানে প্রশাসনিক কাজের গতি বাড়াল এআই

মার্চ ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শেনচেনের ফুথিয়ান জেলায় প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন সম্প্রতি ‘এআই ডিজিটাল এমপ্লয়ি ২.০’ নামে একটি নতুন প্রযুক্তি চালু করেছে, যা কাজের গতি ও দক্ষতা বাড়াচ্ছে।

ফুথিয়ানের প্রশাসন ২০২৫ সালে ডিপসিক প্রযুক্তির ভিত্তিতে প্রথম এআই ডিজিটাল কর্মী চালু করেছিল। নতুন সংস্করণটি তৈরি হয়েছে ওপেন-সোর্স এআই এজেন্ট ‘ডিনটাল ক্ল’ ব্যবহার করে।

নতুন এআই সিস্টেমটি জটিল কাজ বিশ্লেষণ করা, কাজের ধাপ ঠিক করা এবং প্রয়োজন হলে স্বয়ংক্রিয় সিদ্ধান্ত নেওয়ার মতো কাজ করতে পারে। ফলে প্রশাসনিক বিভিন্ন প্রক্রিয়া অনেক দ্রুত সম্পন্ন হচ্ছে।

উদাহরণ হিসেবে বলা যায়, আগে স্বাস্থ্য অনুমতিপত্র পরিবর্তনের আবেদন করলে সরকারি কর্মীদের হাতে নথি যাচাই করতে পুরো একদিন সময় লাগত। এখন নতুন এআই সিস্টেমটি অনলাইনে জমা দেওয়া সাত ধরনের নথি স্বয়ংক্রিয়ভাবে যাচাই করে কয়েক মিনিটের মধ্যেই মতামত দিতে পারে।

এ ছাড়া জনসাধারণের অভিযোগ বা মতামত বিশ্লেষণেও এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *