মহাকাশে ধাতব থ্রিডি প্রিন্টিংয়ে সফল চীন - Mati News
Wednesday, April 29

মহাকাশে ধাতব থ্রিডি প্রিন্টিংয়ে সফল চীন

ফয়সল আবদুল্লাহ

চীন মহাকাশে ধাতব থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির সফল প্রদর্শন সম্পন্ন করেছে। মহাকাশে উৎপাদন প্রযুক্তির ক্ষেত্রে যা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই প্রযুক্তিতে ভবিষ্যতে মহাকাশে প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরি করা সম্ভব হবে।

সোমবার চীনা বিজ্ঞান একাডেমির মেকানিক্স বিভাগ জানায়, তাদের গবেষকরা চীনা বিজ্ঞান একাডেমির মাইক্রোস্যাটেলাইট উদ্ভাবন একাডেমির সহযোগিতায় কক্ষপথে ধাতব ধাতব থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির প্রদর্শন সফলভাবে সম্পন্ন করেছেন। এ পরীক্ষা পরিচালিত হয় আগে উৎক্ষেপণ করা ছিংচৌ কার্গো স্পেসক্রাফট পরীক্ষামূলক যানটিতে।

পৃথিবীতে প্রচলিত থ্রিডি প্রিন্টিংয়ের তুলনায় মহাকাশে এই প্রযুক্তির বেশ জটিল। মাইক্রোগ্রাভিটির কারণে ধাতব কণার গতি, তরল ধাতুর স্থিতিশীলতা এবং গলিত ধাতুর আচরণ নিয়ন্ত্রণ করাই এতে বড় চ্যালেঞ্জ। হালকা ওজনের যন্ত্রের নকশা, উৎক্ষেপণের সময় কম্পন সহনশীলতা, দূরনিয়ন্ত্রণ, স্বয়ংক্রিয় পরিচালনা ও কক্ষপথে নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ বিষয়।

পরীক্ষার সময় মহাকাশযানে থাকা থ্রিডি প্রিন্টিং যন্ত্রটি ভূমি থেকে পাঠানো নির্দেশনা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। লেজার তার-ফিড প্রযুক্তি ব্যবহার করে এটি স্থিতিশীলভাবে ধাতু গলিয়ে স্তর জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করে।

সিএমজি

Illustration of metal 3D printing. /VCG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *