ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন দফার নিষেধাজ্ঞা নিয়ে তেহরানের চিঠি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদে বিতরণ - Mati News
Friday, August 28

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন দফার নিষেধাজ্ঞা নিয়ে তেহরানের চিঠি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদে বিতরণ

তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন দফার নিষেধাজ্ঞা সম্পর্কিত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির চিঠি জাতিসংঘ পেয়েছে। ইরানের অনুরোধে চিঠিটি নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের কাছে বিতরণ করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক এ তথ্য জানিয়েছেন।

ডুজারিক বলেন, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ও সংশ্লিষ্ট মন্তব্যের কারণে পরিস্থিতি আবারও গুরুতর হয়ে ওঠার আশঙ্কায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উদ্বিগ্ন। তিনি জোর দিয়ে বলেন, সংলাপই সমস্যা মোকাবিলার দীর্ঘস্থায়ী ও একমাত্র উপায়।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *