July 2026 - Page 11 of 15 - Mati News
Tuesday, July 21

Month: July 2026

২০৩০ সালের মধ্যে বছরে ১৯ কোটি বিদেশি পর্যটক আকর্ষণের লক্ষ্য চীনের

২০৩০ সালের মধ্যে বছরে ১৯ কোটি বিদেশি পর্যটক আকর্ষণের লক্ষ্য চীনের

China
পর্যটন খাতকে আরও শক্তিশালী করতে ২০৩০ সালের মধ্যে বছরে ১৯ কোটি বিদেশি পর্যটক আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে চীন। এ লক্ষ্য অর্জনে দেশটি নতুন পাঁচ বছর মেয়াদি পর্যটন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। চীনের রাষ্ট্রীয় পরিষদ (স্টেট কাউন্সিল) অনুমোদিত এই পরিকল্পনায় বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে বিদেশি পর্যটকদের কাছ থেকে বছরে ১৫০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি পর্যটন ব্যয় অর্জনের লক্ষ্য রয়েছে। পরিকল্পনায় আন্তর্জাতিক মানের পর্যটন সেবা নিশ্চিতকরণ, পর্যটকদের জন্য আরও উন্নত সুবিধা তৈরি করা এবং বৈশ্বিক পর্যটন বাজারে চীনের উপস্থিতি আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সিএমজি বাংলা...

চীনের অর্থায়নে কম্বোডিয়ায় মহাসড়ক সম্প্রসারণ উদ্বোধন, বাড়বে বাণিজ্য ও পর্যটন

China
আফরিন মিম চীনের অর্থায়নে নির্মিত কম্বোডিয়ার জাতীয় সড়ক-৭-এর সম্প্রসারিত একটি অংশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলে উদ্বোধন হওয়া এই সড়কটি আঞ্চলিক বাণিজ্য, পর্যটন এবং পণ্য পরিবহনকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেন, স্কুন মার্কেট রাউন্ডঅ্যাবাউট থেকে কাম্পং চাম শহরের কিজুনা ব্রিজ রাউন্ডঅ্যাবাউট পর্যন্ত ৪৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি দুই লেন থেকে চার লেনে উন্নীত হয়েছে। তিনি বলেন, এই সড়ক জনসাধারণের যাতায়াত সহজ করবে, বাণিজ্য ও পর্যটনের প্রসারে ভূমিকা রাখবে এবং স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের জীবনমান উন্নয়নে সহায়তা করবে। দেশের মধ্যাঞ্চলের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের সংযোগকারী গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডর হিসেবে এটি আরও কার্যকর ভূমিকা পালন করবে। হুন মানেত জানান, সড়কটি ক্রমবর্ধমান যানবাহনের চাপ সামাল দিতে ...
ব্যাপক পরিসরে মানবসদৃশ রোবট ব্যবহারের দিকে চোখ

ব্যাপক পরিসরে মানবসদৃশ রোবট ব্যবহারের দিকে চোখ

China
সাকিব সিকান্দার ২০২৬ সালকে ‘এমবডিড কৃত্রিম বুদ্ধিমত্তা’র বাণিজ্যিক ব্যবহারের সূচনাবর্ষ হিসেবে উল্লেখ করে শাংহাই-ভিত্তিক রোবট নির্মাতা প্রতিষ্ঠান অ্যাজিবটের কর্মকর্তারা বলেছেন, চলতি বছরে এ খাত প্রযুক্তিগত সক্ষমতা যাচাইয়ের ধাপ অতিক্রম করে বৃহৎ পরিসরের বাণিজ্যিক প্রয়োগের পর্যায়ে প্রবেশ করবে। সোমবার এক সাক্ষাৎকারে অ্যাজিবটের অংশীদার ও জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াও মাওছিং বলেন, এ রূপান্তরের মাধ্যমে শিল্পখাত পরীক্ষামূলক গ্রাহক প্রকল্প থেকে পূর্ণাঙ্গ ও টেকসই ব্যবসায়িক মডেলে উন্নীত হবে। চলতি বছরের জুন মাসে অ্যাজিবট ১৫ হাজার মানবসদৃশ রোবট উৎপাদনের মাইলফলক অর্জন করেছে, যা উৎপাদনের গতি ও মোট উৎপাদনের দিক থেকে প্রতিষ্ঠানটিকে শিল্পখাতের শীর্ষ অবস্থানে নিয়ে গেছে। মাত্র তিন বছরের পুরোনো এই প্রতিষ্ঠানটি পরীক্ষাগার-ভিত্তিক প্রদর্শনী থেকে বাস্তব শিল্প উৎপাদন লাইনে রোবট ব্যবহারের গুরুত্বপূর্ণ ধাপ সফলভাবে অ...
ফিনটেক পেটেন্ট আবেদনে শীর্ষে চীন: গণমাধ্যম

ফিনটেক পেটেন্ট আবেদনে শীর্ষে চীন: গণমাধ্যম

China
গত এক দশকে আর্থিক প্রযুক্তি (ফিনটেক)–সংক্রান্ত পেটেন্ট আবেদনের সংখ্যা ও মান—উভয় ক্ষেত্রেই বিশ্বে শীর্ষস্থান অর্জন করেছে চীন। মঙ্গলবার প্রকাশিত জাপানের সংবাদমাধ্যম নিক্কেইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটি ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলে দাখিল হওয়া ফিনটেক সম্পর্কিত পেটেন্ট আবেদনের ওপর পরিচালিত এক জরিপের ভিত্তিতে তৈরি করা হয়েছে। জরিপটি যৌথভাবে পরিচালনা করেছে নিক্কেই এবং টোকিও-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পেটেন্ট রেজাল্ট। জরিপে দেখা গেছে, ২০২৫ সাল পর্যন্ত ১০ বছরে বিশ্বজুড়ে ফিনটেক সংক্রান্ত পেটেন্ট আবেদনের সংখ্যা প্রায় ১ লাখ ২০ হাজারে পৌঁছেছে, যা এর আগের এক দশকের তুলনায় প্রায় তিনগুণ। এ সময়ে চীনা কোম্পানিগুলোর করা আবেদন বৈশ্বিক মোট আবেদনের ৩৮ শতাংশেরও বেশি, যা সর্বোচ্চ। আগের এক দশকের তুলনায় তাদের আবেদনের সংখ্যা ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। ১৭ শতাংশ অংশ...
ইতিহাসের পুনরাবৃত্তি নিয়ে চীন কেন সতর্ক?

ইতিহাসের পুনরাবৃত্তি নিয়ে চীন কেন সতর্ক?

China, Op-ed
  ইয়াং ওয়েইমিং স্বর্ণা   ইয়াং ওয়েইমিন স্বর্ণা বাংলাদেশের বন্ধুরা, আপনারা যখন ‘মুক্তিযুদ্ধ’ শব্দটি বলেন, তখন ১৯৭১ সালের স্বাধীনতার জন্য রক্তক্ষয়ী সংগ্রামের কথাই স্মরণ করেন। চীনাদের কাছেও ৭ জুলাই তেমনি একটি বেদনা ও প্রতিরোধের স্মৃতিবহ দিন। ১৯৩৭ সালের এই দিনে, লুকৌছিয়াও (মার্কো পোলো সেতু)’র গুলির শব্দে চীনের জাতীয় প্রতিরোধ যুদ্ধের সূচনা হয়েছিল। এটি শুধু চীনের ইতিহাস নয়, বরং আগ্রাসন ও অত্যাচারের বিরুদ্ধে এশিয়ার জনগণের যৌথ প্রতিরোধ। আমরা আজ শান্তির যুগে বাস করছি। কিন্তু ইতিহাসের ধোঁয়া তো স্মৃতি থেকে মুছে যাবার নয়। যখনই চীনা জনগণ শোনে, জাপানের কিছু রাজনীতিক ইয়াসুকুনি মন্দিরে পূজা দিতে যাচ্ছেন, শান্তি-সংবিধান সংশোধন করতে চলেছেন, কিংবা দক্ষিণ চীন সাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠানোর চেষ্টা করছেন, সেই গভীর ব্যথা ফের জাগ্রত হয়। এই অনুভূতি ‘জাপান-বিরোধী মনোভাব’ নয়; বরং ...
২০০ কোটি ইউয়ানের নতুন মাইলফলকে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস

২০০ কোটি ইউয়ানের নতুন মাইলফলকে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস

China, Entertainment
স্কুল-কলেজের গ্রীষ্মকালীন ছুটি ঘিরে চীজুড়ে জমে উঠেছে সিনেমা হল। একের পর এক নতুন চলচ্চিত্র মুক্তি, দর্শক আকর্ষণে বৈচিত্র্যময় আয়োজন এবং চলচ্চিত্রকেন্দ্রিক নানা প্রচারণার ফলে দেশটির গ্রীষ্মকালীন বক্স অফিস আয় নতুন উচ্চতায় পৌঁছেছে। চীনের জনপ্রিয় বক্স অফিস ট্র্যাকিং প্ল্যাটফর্ম মাওয়ান-এর তথ্য অনুযায়ী, এ বছরের গ্রীষ্মকালীন বক্স অফিস আয় ইতোমধ্যে ২০০ কোটি ইউয়ান অতিক্রম করেছে। এবারের গ্রীষ্মকালীন মৌসুমে ইতিহাসভিত্তিক, কমেডি, অ্যানিমেশন, সায়েন্স ফিকশন এবং ড্রামাসহ নানা ঘরানার চলচ্চিত্র মুক্তি পেয়েছে। বড় বাজেটের দেশীয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে 'অল উইশেস কাম ট্রু', 'দ্য ডিসিসিভ মোমেন্ট' এবং 'মেক চংহে গ্রেট এগেইন'। পাশাপাশি আন্তর্জাতিক দর্শকপ্রিয় চলচ্চিত্র 'স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে', 'দ্য ওডিসি' এবং 'মোয়ানা ২'-এর প্রদর্শনীও সিনেমা হলে দর্শকদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়...
চীনের ইয়ুননান প্রদেশে বিরল প্রজাতির অর্কিডের সন্ধান

চীনের ইয়ুননান প্রদেশে বিরল প্রজাতির অর্কিডের সন্ধান

China
চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ইয়ুননান প্রদেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের গ্রেড-২ সংরক্ষিত বিরল প্রজাতির অর্কিড ‘ফ্রেকল্ড সিপ্রিপেডিয়াম’ এর দেখা মিলেছে। মালিপো কাউন্টির লাওশান প্রভিন্সিয়াল নেচার রিজার্ভে এই ফুলটি ফুটতে দেখা গেছে। সম্প্রতি লাওশান প্রভিন্সিয়াল নেচার রিজার্ভে নিয়মিত মাঠপর্যায়ে পর্যবেক্ষণের সময় দায়িত্বরত রেঞ্জারেরা বিরল এই অর্কিডটির ভিডিও ফুটেজ ধারণ করেন। সাধারণত দক্ষিণ-পশ্চিম চীনের উচ্চ পার্বত্য অঞ্চলে এই প্রজাতির অর্কিড জন্মে থাকে। এবার এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৭০০ মিটার উচ্চতায় একটি কার্স্ট উপত্যকায় খুঁজে পাওয়া গেছে। ওই এলাকার বার্ষিক গড় তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা সারা বছর ৮০ শতাংশের উপরে থাকে, যা এই উদ্ভিদের বংশবৃদ্ধির জন্য অত্যন্ত উপযোগী। মালিপো লাওশান প্রভিন্সিয়াল নেচার রিজার্ভে এখন পর্যন্ত মোট ২ হাজার ২১৩ প্রজাতির জাতীয়ভাবে সংরক্ষিত বন্য উদ্...
ডলারের বিপরীতে চীনা ইউয়ানের বিনিময় হার আরও শক্তিশালী

ডলারের বিপরীতে চীনা ইউয়ানের বিনিময় হার আরও শক্তিশালী

Default
চীনের মুদ্রা রেনমিনপি বা ইউয়ান মার্কিন ডলারের বিপরীতে ১২ পিপস বেড়ে ৬ দশমিক ৮০৫৪-এ দাঁড়িয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে চীনের বৈদেশিক মুদ্রা বিনিময় সিস্টেম। চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারে প্রতিদিন কেন্দ্রীয় মধ্যমূল্যের তুলনায় ইউয়ান সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে। এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড়ের ভিত্তিতে। সূত্র: সিএমজি...
চীনা বিমানবাহিনীর সক্ষমতার প্রতীক ‘ওয়াই-২০’ পরিবহন বিমানের ১০ বছর পূর্ণ

চীনা বিমানবাহিনীর সক্ষমতার প্রতীক ‘ওয়াই-২০’ পরিবহন বিমানের ১০ বছর পূর্ণ

China
চীনের গণমুক্তি ফৌজের বিমানবাহিনীর বহরে ‘ওয়াই-২০’ ভারী পরিবহন বিমান যুক্ত হওয়ার ১০ বছর পূর্ণ হয়েছে। গত এক দশকে চীনের কৌশলগত সামরিক গতিশীলতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে এই বিমান। ‘খুনপেং’ নামে পরিচিত এই বিশালকার পরিবহন বিমানটি চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বড় আকারের সামরিক পরিবহন বিমান। পৌরাণিক চীনা পাখির নামানুসারে এর নামকরণ করা হয়েছে। ২০০৭ সালে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়নার সি’আন এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ এটি উন্নয়নের কাজ শুরু করে। ২০১৩ সালে প্রথম পরীক্ষামূলক উড্ডয়নের পর ২০১৬ সালে এটি আনুষ্ঠানিকভাবে বিমানবাহিনীতে যুক্ত করা হয়। ২০১৬ সালে প্রথম বিমানটি বিমানবাহিনীতে যোগ দেওয়ার পর থেকে ওয়াই-২০ বহরটি মালভূমি, মরুভূমি, মহাসাগর এবং চীনের সীমান্তের বাইরেও সফলভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। কেবল পণ্য পরিবহন নয়, বরং মূল মিশনের চেয়েও বিস্তৃত পরিসরে নিজেদের সক...
মধ্য চীনে ঝড়ের আঘাত, উদ্ধার তৎপরতা চলছে

মধ্য চীনে ঝড়ের আঘাত, উদ্ধার তৎপরতা চলছে

China
সোমবার রাতে মধ্য চীনের হুবেই প্রদেশে ভয়াবহ ঝড় আঘাত হানার পর উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রাদেশিক জরুরি ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে বজ্রঝড়, প্রবল দমকা হাওয়া এবং টর্নেডো হুবেই প্রদেশের পূর্বাঞ্চলের হুয়াংশি, হুয়াংকাং,এচৌ এবং সিয়াননিং-সহ কয়েকটি শহরে তাণ্ডব চালায়। নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা, আটকে পড়াদের উদ্ধার এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। হুয়াংকাং শহরে ভয়াবহ আবহাওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়, গাছ উপড়ে পড়ে এবং ফসল, যানবাহন ও দোকানপাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন। অন্যদিকে, এচৌ শহরে মঙ্গলবার সকাল পর্যন্ত টর্নেডোর ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া ৩৭৮টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া কর্তৃপক্ষ...
চীন-রাশিয়ার যৌথ নৌ-মহড়া ‘জয়েন্ট সি-২০২৬’ শুরু

চীন-রাশিয়ার যৌথ নৌ-মহড়া ‘জয়েন্ট সি-২০২৬’ শুরু

China
চীন ও রাশিয়া পূর্ব চীনের শানতোং প্রদেশের ছিংতাওয়ের একটি সামরিক বন্দরে সোমবার আনুষ্ঠানিকভাবে ‘জয়েন্ট সি-২০২৬’ যৌথ নৌ-মহড়া শুরু করেছে। দুই দেশের নৌবাহিনীর অংশগ্রহণে একটি যৌথ কমান্ড গঠন করা হয়েছে, যেখানে উভয় পক্ষের নৌ টাস্কফোর্স একসঙ্গে মহড়া পরিচালনা করবে। মহড়াটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। এগুলো হলো বাহিনীর সমাবেশ, বন্দরে পরিকল্পনা প্রণয়ন এবং সমুদ্রে যৌথ অভিযান। এর মধ্যে বাহিনী সমাবেশ পর্ব রোববারই সম্পন্ন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর দুই দেশের নৌবাহিনী কমান্ড ও কৌশলগত সমন্বয়বিষয়ক অনুশীলন পরিচালনা করে। একই সঙ্গে যৌথ কমান্ড সমুদ্রে পরিচালিতব্য মহড়ার প্রধান বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে। পরবর্তী ধাপে অংশগ্রহণকারী যুদ্ধ জাহাজগুলো ছিংতাও উপকূলসংলগ্ন সমুদ্রে গিয়ে যৌথ নজরদারি, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং বাস্তব অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণসহ বিভিন্ন সামরিক মহড়ায় অংশ নে...
ন্যাটো শীর্ষ সম্মেলন: মিত্রদের “আনুগত্য” চাইছে যুক্তরাষ্ট্র

ন্যাটো শীর্ষ সম্মেলন: মিত্রদের “আনুগত্য” চাইছে যুক্তরাষ্ট্র

China
জুলাই ৭: তুরস্কের আঙ্কারায় ৭ থেকে ৮ জুলাই পর্যন্ত ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংযুক্ত আরব আমিরাতের “দা নেশন” গত ৬ জুলাই জানিয়েছে যে, ন্যাটো প্রধানত প্রতিরক্ষা ব্যয়, রাশিয়া-ইউক্রেন সংঘাত এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করবে এবং একই সাথে "ক্রুদ্ধ" মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মুখোমুখি হবে। ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প প্রায়শই ন্যাটোর সমালোচনা করেছেন, যুক্তরাষ্ট্র-ন্যাটো সম্পর্ককে "অযৌক্তিক" বলে অভিহিত করেছেন, এবং ইউরোপ থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। কোনো কোনো বিশ্লেষক মনে করেন, এটি শীর্ষ সম্মেলনে সম্ভাব্য সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। জানা গেছে, ট্রাম্পসহ ন্যাটোর ৩২টি সদস্য রাষ্ট্রের নেতারা, এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট কস্তা এবং ইউরোপীয় কমিশনের...
চীন ও নেদারল্যান্ডসের বাণিজ্য মন্ত্রণালয়ের সংলাপ ও বিনিময় জোরদারে স্বাগত জানায় বেইজিং

চীন ও নেদারল্যান্ডসের বাণিজ্য মন্ত্রণালয়ের সংলাপ ও বিনিময় জোরদারে স্বাগত জানায় বেইজিং

China
আজ (সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন। এক সাংবাদিক নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা মন্ত্রীর চীন সফর প্রসঙ্গে প্রশ্ন তোলেন। মাদাম মাও নিং জানান, চীন ও নেদারল্যান্ডস পরস্পরের গুরুত্বপূর্ণ সহযোগী অংশীদার। উন্মুক্ত ও বাস্তবসম্মত চেতনা বজায় রেখে সংলাপ ও সহযোগিতা এগিয়ে নেওয়া উভয় দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট। উভয় দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের পারস্পরিক সম্মানের ভিত্তিতে সংলাপ ও বিনিময় জোরদার করা এবং সহযোগিতা গভীরতর করায় স্বাগত জানায় চীন। সূত্র: সিএমজি...
ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি প্রায় ৩ হাজার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি প্রায় ৩ হাজার

Default
ভেনেজুয়েলায় গেল ২৪ জুন আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৫৪ জনে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৯২ জনে। শনিবার ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি এবং অস্থায়ী আশ্রয়শিবির পরিচালনা কেন্দ্রের প্রধান হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানান। তিনি বলেন, এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং প্রায় এক লাখ পরিবারকে দেওয়া হচ্ছে জরুরি সহায়তা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৫৬টি আবাসিক ভবন। বর্তমানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ৩ হাজার ৩০৫ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী এবং ২৯ হাজার ৫৬৭ জন জরুরি সেবাকর্মী দেশটির বিভিন্ন এলাকায় কাজ করছেন। সূত্র: সিএমজি...
উত্তর-পূর্ব চীনে বন্যা ঝুঁকি: জরুরি অবস্থা ঘোষণা, সতর্কতা জারি

উত্তর-পূর্ব চীনে বন্যা ঝুঁকি: জরুরি অবস্থা ঘোষণা, সতর্কতা জারি

China
ভারী বর্ষণে সৃষ্ট বন্যার আশঙ্কায় চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং এবং চিলিন প্রদেশে চতুর্থ মাত্রার জরুরি বন্যা সতর্কতা জারি করেছে দেশটির পানি সম্পদ মন্ত্রণালয়। গেল শনিবার থেকে এই জরুরি অবস্থা চলছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনি থেকে সোমবার পর্যন্ত লিয়াওনিং প্রদেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল এবং চিলিন প্রদেশের অধিকাংশ এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। এ সময়ে ঝড়তে পারে ৪০ থেকে ৬০ মিলিমিটার বৃষ্টি এবং কিছু এলাকায় তা ১০০ মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে। স্থানীয় পর্যায়ে বন্যা মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয় শনিবার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোঢ দুটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। তারা স্থানীয়দের বন্যা প্রতিরোধমূলক কার্যক্রমে সরাসরি নির্দেশনা দিচ্ছে। উপকূলীয় এলাকা এবং নদীর তীরবর্তী বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকতে এবং প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা...