July 2026 - Page 10 of 15 - Mati News
Tuesday, July 21

Month: July 2026

২০৩০ সালের মধ্যে আধুনিক খুচরা ব্যবস্থা গড়ার লক্ষ্য চীনের

২০৩০ সালের মধ্যে আধুনিক খুচরা ব্যবস্থা গড়ার লক্ষ্য চীনের

China
চীনের খুচরা শিল্পকে আরও আধুনিক, উদ্ভাবনী এবং বিশ্বমানের করে গড়ে তুলতে নতুন নীতিমালা প্রকাশ করেছে দেশটির সরকার। চীনের বাণিজ্য মন্ত্রণালয়সহ একাধিক সরকারি দপ্তরের সমন্বয়ে তৈরি এই নির্দেশনায় ২০৩০ সালের মধ্যে খুচরা বা রিটেইল খাতের ব্যাপক রূপান্তরের রূপরেখা তুলে ধরা হয়েছে। এই নীতিমালার মূল লক্ষ্য এমন কিছু প্রতিষ্ঠান তৈরি করা, যা বিশ্ববাজারে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবে। চীনের অভ্যন্তরীণ বাজারে উদ্ভাবন ত্বরাণ্বিত করার পাশাপাশি এই খাতটিকে উচ্চমানের প্রবৃদ্ধির দিকে ধাবিত করাই এর প্রধান উদ্দেশ্য। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, খুচরা শিল্পের মানোন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে রয়েছে পরিকল্পিত পরিকাঠামো, নতুন পণ্যের জোগান, চাহিদা সৃষ্টি এবং উদ্ভাবনী রূপান্তর। বিশ্লেষকদের মতে, চীনের এই পদক্ষেপ দেশটির অভ্যন্তরীণ ভোগ বা কনজাম্পশনকে আরও চাঙা করবে। বিশ্ববাজারে নিজে...
বিজ্ঞান-প্রযুক্তিতে চীনকে বিশ্বের শীর্ষে নেওয়ার আহ্বান সি চিন পিংয়ের

বিজ্ঞান-প্রযুক্তিতে চীনকে বিশ্বের শীর্ষে নেওয়ার আহ্বান সি চিন পিংয়ের

China
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং বুধবার বিজ্ঞান ও প্রযুক্তিতে উচ্চমানের আত্মনির্ভরশীলতা ও সক্ষমতা অর্জনের প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ২০৩৫ সালের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হওয়ার লক্ষ্যে চীনকে এগিয়ে যেতে হবে এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবন যেন চীনা ধাঁচের আধুনিকায়নে দৃঢ় সহায়তা ও দিকনির্দেশনা প্রদান করে, তা নিশ্চিত করতে হবে। বেইজিংয়ে অনুষ্ঠিত এক সভায় দেয়া ভাষণে প্রেসিডেন্ট সি এসব কথা বলেন। এই সভায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার সম্মেলন, চীনা বিজ্ঞান একাডেমি ও চীনা প্রকৌশল একাডেমির সদস্যদের সাধারণ অধিবেশন এবং চায়না অ্যাসোসিয়েশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির ১১তম জাতীয় কংগ্রেস একত্রে অনুষ্ঠিত হয়। সি বলেন, ২০১২ সালে চীনের কমিউনিস্ট প...
সি চিন পিংয়ের তৃণমূল পর্যায়ের কাজ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যসম্বলিত বই প্রকাশ

সি চিন পিংয়ের তৃণমূল পর্যায়ের কাজ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যসম্বলিত বই প্রকাশ

China
চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের তৃণমূল পর্যায়ের কাজ পরিচালনার পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো নিয়ে একটি বই প্রকাশ করেছে পার্টি বিল্ডিং বুকস পাবলিশিং হাউস। বইটি প্রকাশ উপলক্ষে বুধবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় পর্যায়ে দায়িত্ব পালনকালীন হোক বা কেন্দ্রীয় নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর, উভয় ক্ষেত্রেই সি চিন পিং সবসময় তৃণমূল পর্যায়ের কাজকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তিনি নিয়মিতভাবে বিভিন্ন কমিউনিটি ও গ্রাম পরিদর্শন করে সেখানকার কাজ সম্পর্কে গভীর ধারণা অর্জন করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, সি চিন পিং ধারাবাহিকভাবে তৃণমূলকে শক্তিশালী করা এবং ভিত্তিকে সুসংহত করাকে দীর্ঘমেয়াদি কৌশল ও মৌলিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছেন। এ লক্ষ্যে তিনি তৃণমূল পর্যায়ের কাজের জন্য তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ এবং বাস্তব প্রয়োগে কার্যকর একাধিক কর্মপদ্ধত...
প্রায় ৯০টি ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী

প্রায় ৯০টি ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী

Cover Story
জুলাই ৯: মার্কিন সেন্ট্রাল কমান্ড সোমবার সামাজিক যোগাযোগ-মাধ্যমে এক পোস্টে জানায়, তারা ইরানের বিরুদ্ধে আরেক দফা হামলা চালিয়েছে। প্রায় ৯০টি ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে। যার মধ্যে রয়েছে— বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং ইরানের উপকূলীয় অঞ্চলের সামরিক সরবরাহ ও লজিস্টিক অবকাঠামো। পোস্টে আরও বলা হয়, মার্কিন সেনাবাহিনী সর্বদা সতর্ক রয়েছে এবং প্রয়োজনে পরবর্তী নির্দেশনা কার্যকর করতে প্রস্তুত রয়েছে। পোস্টটির সাথে মার্কিন বাহিনীর ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার একটি ভিডিও সংযুক্ত করা হয়েছে। সিএমজি...
পুনরায় যুদ্ধের আগুন জ্বালানো কোনো পক্ষের জন্য কল্যাণকর নয়: চীনা মুখপাত্র

পুনরায় যুদ্ধের আগুন জ্বালানো কোনো পক্ষের জন্য কল্যাণকর নয়: চীনা মুখপাত্র

China
মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মধ্যপ্রাচ্য ইস্যুতে কথা বলেন। তিনি বলেন, চীন মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পুনরায় যুদ্ধের আগুন জ্বালানো কোনো পক্ষের জন্য কল্যাণকর নয় এবং সামরিক উপায়ে মৌলিক সমস্যার সমাধান সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ও ইরানকে ইতোমধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়ন করা এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করার আহ্বান জানায় চীন। পাশাপাশি, বলপ্রয়োগ পদ্ধতি অবলম্বন না করারও অনুরোধ জানায় চীন।...
চলতি বছরে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমবে ০.৫ শতাংশ: আন্তর্জাতিক শক্তি সংস্থা

চলতি বছরে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমবে ০.৫ শতাংশ: আন্তর্জাতিক শক্তি সংস্থা

China
জুলাই ৮: আন্তর্জাতিক শক্তি সংস্থা গতকাল (মঙ্গলবার) জানায়, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে প্রাকৃতিক গ্যাস সরবরাহ কমে গেছে। এতে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে যায়, চাহিদাও কমে। এ প্রেক্ষাপটে চলতি বছরে সারা বিশ্বে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার প্রায় ২০ বিলিয়ন বর্গমিটার অর্থাৎ ০.৫ শতাংশ কমবে বলে অনুমান করা হচ্ছে। আন্তর্জাতিক শক্তি সংস্থা জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘর্ষের কারণে হরমুজ প্রণালির এলএনজির পরিবহন পরিমাণ যথেষ্ট পরিমাণে কমেছে। এ প্রণালির মাধ্যমে আগে সারা বিশ্বের এলএনজির ২০ শতাংশ পরিবহন করা হতো। সিএমজি বাংলা...
চীনের সর্বোচ্চ বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার পেলেন দুই গবেষক

চীনের সর্বোচ্চ বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার পেলেন দুই গবেষক

China
চীনের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের সর্বোচ্চ সম্মাননা ‘স্টেট প্রিমিনেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করেছেন লিথিয়াম ব্যাটারি গবেষণার পথিকৃৎ ছেন লিছুয়ান এবং রাডার বিশেষজ্ঞ বেন ত্য। বুধবার বেইজিংয়ে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এই বিশেষ সভায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার সম্মেলনের পাশাপাশি চীনের বিজ্ঞান একাডেমি ও চাইনিজ একাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের সাধারণ সভা এবং চীন অ্যাসোসিয়েশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির ১১তম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়। দেশটির বিশিষ্ট বিজ্ঞানী এবং অসামান্য গবেষণালব্ধ সাফল্যকে স্বীকৃতি দিতে এই সম্মেলনের আয়োজন করা হয়। ৮৬ বছর বয়সী ছেন লিছুয়ান চাইনিজ একাডেমি অব ইঞ্জিনিয়ারিং এবং চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের পদার্থবিজ্ঞান ইনস্টিটিউটের গবেষক। পাঁচ দশকের দীর্ঘ কর্মজীবনে তিনি চীনে ‘সলিড-স্টেট আয়নিক্স’ গবেষণার সূচনা করে...
বিজ্ঞান ও প্রযুক্তিতে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করলেন সি চিন পিং

বিজ্ঞান ও প্রযুক্তিতে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করলেন সি চিন পিং

China
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বুধবার বেইজিংয়ে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করেছেন। এ সময় তিনি একটি গুরুত্বপূর্ণ ভাষণও দেন। বেইজিংয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার সম্মেলন, চীনা বিজ্ঞান একাডেমির সদস্যদের সাধারণ অধিবেশন, চীনা প্রকৌশল একাডেমির সদস্যদের সাধারণ অধিবেশন এবং চায়না অ্যাসোসিয়েশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির ১১তম জাতীয় কংগ্রেস একযোগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতের প্রতিনিধিরা অংশ নেন। সিএমজি বাংলা...
কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে মেমোরি চিপের সংকট, সক্ষমতা বাড়াতে মরিয়া চীন

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে মেমোরি চিপের সংকট, সক্ষমতা বাড়াতে মরিয়া চীন

China
বিশ্বে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার দাপটের ফলে মেমোরি চিপের বাজারে বড় ধরনের সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে। এই ঘাটতি পূরণে চীনের মেমোরি চিপ নির্মাতারা তাদের উৎপাদন সক্ষমতা দ্রুত বাড়ানোর দিকে মনোনিবেশ করছে। বিশেষজ্ঞরা বলছেন, চিপ শিল্পের এই ঊর্ধ্বমুখী প্রবণতা ২০২৮ সাল পর্যন্ত স্থায়ী হতে পারে। আইডিসি চায়নার রিসার্চ ম্যানেজার শিন ই-এর মতে, মেমোরি চিপের দাম বাড়ার মূল কারণ কেবল সাধারণ গ্রাহকদের চাহিদা বৃদ্ধি নয় বরং এআই চিপের উৎপাদন বাড়ার ফলে প্রচলিত চিপের ওপর তৈরি হওয়া প্রভাব বা ‘সাইফনিং ইফেক্ট’। তিনি ব্যাখ্যা করেছেন যে, চিপ নির্মাতারা তাদের উৎপাদন লাইনগুলোকে অধিক লাভজনক এআই চিপ উৎপাদনের উপযোগী করে তুলছে। যার ফ কমছে প্রচলিত মেমোরি চিপের উৎপাদন। এদিকে, সম্ভাব্য সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ক্লাউড সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলো আগেভাগেই পণ্য মজুদ করতে শুরু করেছে, যা বাজারে এক ধরনের প্যানিক বায়িং বা আতঙ...
হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনায় ইরানে সামরিক অভিযানের ঘোষণা যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনায় ইরানে সামরিক অভিযানের ঘোষণা যুক্তরাষ্ট্রের

China
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় মঙ্গলবার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক সামরিক হামলা চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক জলপথে নিরীহ বেসামরিক নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তাদের দাবি, এ হামলার মাধ্যমে ইরানকে ‘চড়া মূল্য’ দিতে বাধ্য করাই অভিযানের উদ্দেশ্য। সেন্টকম আরও অভিযোগ করে, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ‘অযৌক্তিক ও বিপজ্জনক’ আচরণ করেছে। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, অভিযানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমা...
উদ্ভাবনী শিল্প ও আধুনিক পানি অবকাঠামোয় জোর চীনের উপ-প্রধানমন্ত্রীর

উদ্ভাবনী শিল্প ও আধুনিক পানি অবকাঠামোয় জোর চীনের উপ-প্রধানমন্ত্রীর

China
বায়োমেডিসিন এবং কৃষি যন্ত্রপাতির উদ্ভাবনী উন্নয়নের পাশাপাশি আধুনিক পানি অবকাঠামো নির্মাণের গতি ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ কুওচোং। সম্প্রতি চীনের শানতোং প্রদেশে সফরে গিয়ে তিনি এই নির্দেশনা দেন। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য লিউ কুওচোং বায়োমেডিসিন খাতকে উদীয়মান স্তম্ভ শিল্প হিসেবে উল্লেখ করেন। এই খাতের উন্নয়নে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের ওপর জোর দিয়েছেন। এগুলো হলো- উদ্ভাবনী ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের মূল প্রযুক্তিগুলোর ওপর বিশেষ নজর দেওয়া। মৌলিক গবেষণাকে শক্তিশালী করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করা। সামগ্রিকভাবে স্বাধীন উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি করা এবং আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বায়োমেডিসিন শিল্পকে আরও সুদৃঢ় করা। কৃষিখাতের আধুনিকায়নের বিষয়ে লিউ কুওচ...
মেসাকের তাণ্ডবে চীনে বন্যা, উদ্ধার তৎপরতা জোরদার

মেসাকের তাণ্ডবে চীনে বন্যা, উদ্ধার তৎপরতা জোরদার

China
চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে টাইফুনের প্রভাবে টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। এতে কয়েকটি জলাধারের বাঁধ ভেঙে গেছে। ব্যাপক উদ্ধার অভিযান চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকে কুয়াংশির প্রায় ৭৭ শতাংশ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। নাননিং-সহ কুইকাংয়ে ৬০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা অতীতের সব রেকর্ড ভেঙেছে। দুর্যোগ মোকাবিলায় প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নির্দেশনায় উদ্ধার তৎপরতা সর্বাত্মকভাবে চলছে। এখন পর্যন্ত ১ লাখ ৩০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। উদ্ধারকাজে ১৬টি অগ্নিনির্বাপণ ও উদ্ধার দলের ১ হাজার ৬৭১ জন সদস্য, ৩৩০টি ফায়ার ট্রাক এবং ১৯৫টি নৌকা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী কুয়াংতোং প্রদেশ থেকেও অতিরিক্ত উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। সিএমজি বাংলা...
জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনে সর্বাত্মক প্রতিরোধের ৮৯তম বার্ষিকী পালন

জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনে সর্বাত্মক প্রতিরোধের ৮৯তম বার্ষিকী পালন

China
আফরিন মিম জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনের সর্বাত্মক প্রতিরোধ যুদ্ধ শুরুর ৮৯তম বার্ষিকী মঙ্গলবার দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বাজানো হয় শান্তির ঘণ্টা এবং ইতিহাস স্মরণ করে শান্তি রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। ১৯৩১ সালে জাপানের আগ্রাসন শুরু হলেও ১৯৩৭ সালের ৭ জুলাই বেইজিংয়ের উপকণ্ঠে লুকৌ সেতুর কাছে চীনা সেনাদের ওপর জাপানি বাহিনীর হামলা পূর্ণমাত্রার চীন-জাপান যুদ্ধের সূচনা করে। এরপরই সারা দেশে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে ওঠে। বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ের লুকৌ সেতুর কাছে অবস্থিত চীনা জনগণের জাপানি আগ্রাসনবিরোধী যুদ্ধ জাদুঘরে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং বেইজিং মিউনিসিপাল পার্টি কমিটির সম্পাদক ইন লি উপস্থিত ছিলেন। তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল অর্পণ করেন। ...
এআই যুগে তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে চীনের নতুন উদ্যোগ

এআই যুগে তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে চীনের নতুন উদ্যোগ

China
সাকিব সিকান্দার এবার সরাসরি লাইভস্ট্রিমে হাজির হচ্ছেন চীনের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান জেডি ডটকম, পাইতু ও আলিবাবার মানবসম্পদ (এইচআর) ব্যবস্থাপকরা। তারা একচেটিয়া চাকরির সুযোগ তুলে ধরেন, বেতন ও ক্যারিয়ার অগ্রগতি নিয়ে দর্শকদের নানা প্রশ্নের উত্তর দেন এবং ভার্চুয়াল অফিস ভ্রমণেরও ব্যবস্থা করেন। পাশাপাশি তরুণ চাকরিপ্রার্থীরা কর্মসংস্থান পরামর্শকদের কাছ থেকে তাৎক্ষণিক ক্যারিয়ার–পরামর্শ পাওয়ার সুযোগ পান। জুন মাসে অনুষ্ঠিত এ আয়োজন ছিল চীনের মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের এক মাসব্যাপী অনলাইন নিয়োগ কর্মসূচির অংশ। এতে পাঁচ হাজারের বেশি ইন্টারনেট প্রতিষ্ঠান অংশ নেয় এবং দুই লাখেরও বেশি চাকরির সুযোগ দেওয়া হয়। বেইজিং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদ্য স্নাতক লিউ ওয়েইছাই বলেন, ‘লাইভস্ট্রিম-ভিত্তিক নিয়োগ চাকরিদাতা ও চাকরিপ্রার্থীদের মধ্যে তথ্যের ব্যবধান কমিয়ে আনে। এতে আম...
এআই সুশাসনে সংলাপ জোরদারে একমত চীন ও চার নর্ডিক দেশ

এআই সুশাসনে সংলাপ জোরদারে একমত চীন ও চার নর্ডিক দেশ

China
কৃত্রিম বুদ্ধিমত্তা-এআই প্রযুক্তির উন্নয়ন ও সুশাসন নিশ্চিতে বৈশ্বিক পর্যায়ে সংলাপ আরও জোরদারের বিষয়ে একমত হয়েছে চীন ও চার নর্ডিক দেশ। এআইয়ের সমষ্টিগত বৈশ্বিক শাসনব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় নীতিমালা ও নিয়ম অনুসন্ধানেও একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে উভয়পক্ষ। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, ২ থেকে ৭ জুলাই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড ও নরওয়ে সফরে এ বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে। এসময় মাও নিং বলেন, চার নর্ডিক দেশই বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের অন্যতম শক্তিশালী কেন্দ্র। তিনি আশা প্রকাশ করেন, উভয় পক্ষের প্রতিষ্ঠানগুলো নিজ নিজ সক্ষমতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে উদ্ভাবনের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে যৌথভাবে কাজ করবে। সফরকালে ওয়াং ই চার দেশের পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। উভয়পক্ষ ঐতিহ্যবাহী বন্ধুত...