শাংহাইয়ে সিএমজির উদ্যোগে ‘২০২৬ চায়না এআই গালা’ অনুষ্ঠান চালু
২০২৬ বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন এবং এআই বৈশ্বিক শাসন সংক্রান্ত উচ্চ-স্তরের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যে দিকনির্দেশনামূলক মূল বক্তব্য পেশ করেছিলেন, তার মূল চেতনাকে বাস্তবায়ন করার লক্ষ্যে শাংহাইয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত শনিবার "২০২৬ চায়না এআই গালা" উদ্বোধন করেছে চায়না মিডিয়া গ্রুপ, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন, সেন্ট্রাল সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন এবং শাংহাই সরকার।
চীনের উপ-প্রচারমন্ত্রী, চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র মহাপরিচালক শেন হাই শিয়োং তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘প্রেসিডেন্ট সি চিন পং কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক বিবর্তনের মূল ধারাকে অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করে যে সুনির্দিষ্ট দর্শন উপস্থাপন করেছেন, তা সমগ্র বিশ্বের এআই-এর বিকাশ ও নিরাপদ সুশাসনের পথকে স্পষ্টভাবে আলোকিত করেছে, যা ইতিমধ্যে আন্তর্জাতিক সমাজের মাঝে এক অভূতপূর্...













