July 2026 - Page 23 of 26 - Mati News
Thursday, November 19

Month: July 2026

মেঘ, ফুল আর কফির শহর খুনমিং

মেঘ, ফুল আর কফির শহর খুনমিং

China, Travel Destinations
লুৎফর কবির বিমানের জানালায় চোখ পড়তেই মনে হলো, যেন মেঘের বুক চিরে এগিয়ে চলেছি এক রূপকথার শহরে। নিচে সবুজ পাহাড়, তার গা বেয়ে নামছে শুভ্র মেঘ। সেই মেঘের চাদর সরতেই দেখা মিলল নির্মল নগরী—প্রশস্ত সড়ক, সারি সারি ফুল, ঝকঝকে পরিবেশ আর নীরবে ছুটে চলা বৈদ্যুতিক গাড়ি। কোথাও নেই ধুলো, নেই হর্ন আর মানুষের তাড়াহুড়ো। এ সবমিলিয়ে মানুষ, প্রকৃতি, আর প্রযুক্তি একই ছন্দে বেঁচে থাকার এক নতুন ভাষা শিখিয়েছে এই শহরকে। খুনমিংয়ে এসে প্রথম যে অনুভূতিটি জন্ম নেয়, তা হলো—একটি শহরও কতোটা কোমল হতে পারে। চীনের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ইয়ুননান প্রদেশের রাজধানী খুনমিংকে বলা হয় দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার। এটি শুধু মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ শহর নয়; এখানে সভ্যতা, সংস্কৃতি, প্রকৃতি ও আধুনিকতার মিশেল। মিয়ানমার, লাওস এবং ভিয়েতনামের কাছাকাছি অবস্থানের কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চল ছিল মানুষের যাতায়াত, বাণিজ্য ও স...
হংকংয়ে উন্মুক্ত দিবসে শিক্ষার্থীদের জন্য পিএলএ নৌবাহিনীর যুদ্ধজাহাজ

হংকংয়ে উন্মুক্ত দিবসে শিক্ষার্থীদের জন্য পিএলএ নৌবাহিনীর যুদ্ধজাহাজ

China
চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল (এইচকেএসএআর) হংকংয়ে সফররত চীনের গণমুক্তি ফৌজ (পিএলএ) নৌবাহিনীর যুদ্ধজাহাজ নাননিং ও হেংইয়াং শুক্রবার প্রথম উন্মুক্ত দিবসে শত শত শিক্ষার্থীকে স্বাগত জানিয়েছে। বৃহস্পতিবার পাঁচ দিনের শুভেচ্ছা সফরে হংকংয়ে পৌঁছানো নৌবহরে রয়েছে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার নাননিং, গাইডেড-মিসাইল ফ্রিগেট হেংইয়াং, জাহাজভিত্তিক হেলিকপ্টার এবং মেরিন সদস্যরা। হংকংয়ের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের ২৯তম বার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে এ সফরের আয়োজন করা হয়েছে। সফরকালে উন্মুক্ত প্রদর্শনী, সাংস্কৃতিক বিনিময় এবং জনসম্পৃক্ত বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। উন্মুক্ত দিবসে শিক্ষার্থীরা যুদ্ধজাহাজে উঠে নৌবাহিনীর বিভিন্ন অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং আধুনিক প্রযুক্তি কাছ থেকে দেখার সুযোগ পায়। এ সময় নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরা সমুদ্র অভিযানে দায়িত্ব পালন এবং আন্তর্জাতিক এসকর্ট মিশনের অভিজ্ঞতা শি...

শ্রীলঙ্কায় ‘সি চিন পিং: দ্য গভর্ন্যান্স অব চায়না’-এর পঞ্চম খণ্ডের প্রকাশনা ও পরিচিতি অনুষ্ঠান

China
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে শুক্রবার ‘সি চিন পিং: দ্য গভর্ন্যান্স অব চায়না’ গ্রন্থের পঞ্চম খণ্ডের প্রকাশনা ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রন্থটির পঞ্চম খণ্ড নতুন যুগে চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্র বিষয়ক সি চিন পিং চিন্তাধারার সর্বশেষ তাত্ত্বিক অর্জনকে ব্যাপক ও সুসংগঠিতভাবে তুলে ধরেছে। একইসঙ্গে এটি আন্তর্জাতিক সম্প্রদায়কে চীনের উন্নয়নের পথ, রাষ্ট্র পরিচালনার দর্শন এবং শাসনব্যবস্থা সম্পর্কে আরও গভীর ধারণা পেতে সহায়তা করবে। বক্তারা আরও বলেন, আধুনিকায়নের পথে চীন ও শ্রীলঙ্কা একে অপরের অংশীদার। এ ধরনের আয়োজন পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, ঐকমত্য গড়ে তোলা, সহযোগিতা জোরদার এবং অভিন্ন ভবিষ্যতের চীন-শ্রীলঙ্কা সম্প্রদায় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার জগৎ বিক্রমারত্নে বলেন, বইটির পঞ্চম খণ্ড চীনের রাষ্ট্র পরিচালনা, উন্নয়ন...
আফ্রিকায় ইবোলা মোকাবিলায় সহায়তা অব্যাহত রাখবে চীন

আফ্রিকায় ইবোলা মোকাবিলায় সহায়তা অব্যাহত রাখবে চীন

China
আফ্রিকায় ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে চীন। এ লক্ষ্যে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) দ্বিতীয় দফায় চিকিৎসা বিশেষজ্ঞ দল পাঠিয়েছে দেশটি। শুক্রবার বেইজিংয়ে সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন জানান, চলমান ইবোলা প্রাদুর্ভাবের শুরু থেকেই পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে চীন। এরই ধারাবাহিকতায় জরুরি ভিত্তিতে প্রথম দফায় পাঁচ সদস্যের একটি চিকিৎসা বিশেষজ্ঞ দল ডিআর কঙ্গোতে পাঠানো হয়, যারা স্থানীয় রোগ নিয়ন্ত্রণ কার্যক্রমে চিকিৎসা সেবা ও কারিগরি পরামর্শ দিয়ে আন্তর্জাতিক মহলের প্রশংসা অর্জন করেছে। তিনি জানান, চীনা সরকারের পাঠানো দ্বিতীয় দফার চিকিৎসা বিশেষজ্ঞ দলটি ৩ জুলাই ভোরে বেইজিং থেকে ডিআর কঙ্গোর উদ্দেশে রওনা হয়। কুও চিয়াখুন বলেন, নতুন বিশেষজ্ঞ দলে মহামারিবিদ্যা, ক্লিনিক্যাল চিকিৎসা এবং ...
সি চিন পিংয়ের ভাষণ বই আকারে প্রকাশ

সি চিন পিংয়ের ভাষণ বই আকারে প্রকাশ

China
জুলাই ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভাষণ বই আকারে প্রকাশ করা হয়েছে। পিপলস পাবলিশিং হাউস থেকে প্রকাশিত এই বইয়ে সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে দেওয়া সি চিন পিংয়ের পূর্ণাঙ্গ ভাষণ স্থান পেয়েছে। সি চিন পিং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যানও। গত বুধবার অনুষ্ঠিত ওই সমাবেশে তিনি ভাষণ দেন। প্রকাশিত বইটি দেশজুড়ে সিনহুয়া বুকস্টোরের বিভিন্ন শাখায় পাওয়া যাচ্ছে। সূত্র: সিএমজি...

সেবা বাণিজ্য খাতে সহযোগিতা বাড়াচ্ছে চীন ও যুক্তরাজ্য

China
জুলাই ৪, সিএমজি বাংলা ডেস্ক: বৈশ্বিক বাণিজ্যে চলমান অনিশ্চয়তার মধ্যেও সেবা বাণিজ্য খাতে সহযোগিতা আরও গভীর করতে নতুন উদ্যোগ নিয়েছে চীন ও যুক্তরাজ্য। দুই দেশ একটি দ্বিপাক্ষিক সেবা বাণিজ্য চুক্তি-সংক্রান্ত যৌথ সম্ভাব্যতা যাচাই দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ ব্যাংকিং, আর্থিক সেবা, পেশাদার পরামর্শ, শিক্ষা এবং সৃজনশীল শিল্পসহ উচ্চমূল্য সংযোজিত বিভিন্ন সেবা খাতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত চীন-যুক্তরাজ্য অর্থনৈতিক ও বাণিজ্যিক যৌথ কমিশনের বৈঠকে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও এবং যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্যমন্ত্রী পিটার কাইল যৌথভাবে সভাপতিত্ব করেন। বৈঠকে ওয়াং ওয়েনথাও যুক্তরাজ্যের প্রতিষ্ঠানগুলোকে চীনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি যুক্তরাজ্যে চীনা বিনিয়োগকারীদের জন্য ন্যায্য, স্বচ্ছ ও বৈষম্যহীন ব্যবস...
যুক্তরাষ্ট্রের অভিযোগ ‘রাজনৈতিক অপপ্রচার’: চীন

যুক্তরাষ্ট্রের অভিযোগ ‘রাজনৈতিক অপপ্রচার’: চীন

China
জুলাই ৪, সিএমজি বাংলা ডেস্ক: দূর সমুদ্রে চীনের মৎস্যশিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের নেতিবাচক মূল্যায়নকে ‘রাজনৈতিক অপপ্রচার’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করল চীন। শুক্রবার সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন বলেন, ‘যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আইনের ভিত্তিতে দেওয়া এই সার্টিফিকেশন কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি বলেন, ‘চীনের দূরসমুদ্র মৎস্যশিল্পের উন্নয়ন বাধাগ্রস্ত করতেই যুক্তরাষ্ট্র এ ধরনের পদক্ষেপ নিয়েছে। এ ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান করছে বেইজিং।’ কুও চিয়াখুন বলেন, ‘চীন একটি দায়িত্বশীল মৎস্যশিকারি দেশ। শক্তিশালী আইন, কঠোর নজরদারি ও কার্যকর বিচারিক ব্যবস্থার কারণে আঞ্চলিক মৎস্য ব্যবস্থাপনা সংস্থাগুলোর মূল্যায়নে চীন শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে রয়েছে।’ তিনি আরও জানান, ২০২৫ সালের এপ্রিলে অবৈধ, অনিবন্ধিত ও অনিয়ন্ত্রিত মৎস্যশিকার প্...
‘জাতিগত ইস্যু উসকে দেওয়া বন্ধ করুন’,যুক্তরাষ্ট্র-ইইউকে চীন

‘জাতিগত ইস্যু উসকে দেওয়া বন্ধ করুন’,যুক্তরাষ্ট্র-ইইউকে চীন

China
জুলাই ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের নতুন `জাতিগত ঐক্য ও অগ্রগতি উন্নয়ন আইন’ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন-ইইউ’র উদ্বেগ প্রকাশকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে বেইজিং। একইসঙ্গে দেশ দুটিকে তথাকথিত জাতিগত ইস্যু উস্কে দেওয়া এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশটি। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন বলেন, ‘চীনের জাতিগত নীতিকে পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে সংশ্লিষ্ট দেশগুলো বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এসব দেশ চীনের অভ্যন্তরীণ প্রকাশ্য হস্তক্ষেপ করছে এবং দেশের জাতিগত সম্প্রীতি ক্ষুণ্ন করার চেষ্টা করছে, যা তীব্র বিরোধিতা করে চীন।’ সম্প্রতি কার্যকর হওয়া ` জাতিগত ঐক্য ও অগ্রগতি উন্নয়ন আইন’ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইইউ উদ্বেগ প্রকাশের পর চীনের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া আসে। কুও চিয়া...
মে মাসে ইউরোপে জাপানের চেয়ে চীনের যাত্রীবাহী গাড়ি বেশি বিক্রি হয়েছে

মে মাসে ইউরোপে জাপানের চেয়ে চীনের যাত্রীবাহী গাড়ি বেশি বিক্রি হয়েছে

China
জুলাই ৩: গত মে মাসে প্রথমবারের মতো, ইউরোপের বাজারে, জাপানের চেয়ে চীনা যাত্রীবাহী গাড়ি বেশি বিক্রি হয়েছে। সম্প্রতি ইউরোপীয় অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (ইএডিএ)-এর সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। পরিসংখ্যান অনুসারে, মে মাসে পাঁচটি চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ৩১টি ইউরোপীয় দেশে ১৩.৮৪ লাখ ইউনিট গাড়ি বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় ৬৫ শতাংশ বেশি। অন্যদিকে, ছয়টি জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এই ৩১টি দেশে, একই সময়পর্বে, ১৩.০৪ লাখ ইউনিট গাড়ি বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় ৩ শতাংশ কম। সম্প্রতি নিক্কেই’র প্রকাশিত খবরে বলা হয়, হাইব্রিড যানবাহনের জ্বালানি দক্ষতার জন্য, জাপানি কোম্পানিগুলোর ব্যাপক সুনাম রয়েছে। তবে, বৈদ্যুতিক যানবাহনের সীমিত পণ্য সম্ভারের কারণে, বিভিন্ন ইউরোপীয় দেশের অগ্রাধিকারমূলক নীতিমালার সুবিধা ভোগ করতে পারে না। জার্মান অটোমোটিভ প্রযুক্তি ...
জাতিসংঘ মানবাধিকার পরিষদে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে চীনের বক্তব্য

জাতিসংঘ মানবাধিকার পরিষদে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে চীনের বক্তব্য

China
জুলাই ৩: জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৬২তম অধিবেশনের প্রযুক্তিগত সহায়তা বিষয়ক দ্বিবার্ষিক সেমিনার গতকাল (বৃহস্পতিবার) সুইজাল্যান্ডের রাজধানী জেনিভায় আয়োজিত হয়। জাতিসংঘের জেনিভায় কার্যালয় ও সুইজারল্যান্ডে অবস্থিত অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনা প্রতিনিধি চিয়া কুই ত্য, ৬৫টি দেশের পক্ষে ভাষণ দেন। ভাষণে তিনি বিভিন্ন পক্ষকে, কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা সবার জন্য উন্মুক্ত করার আহ্বান জানান। ভাষণে চার দফা প্রস্তাবনা পেশ করা হয়: প্রথমত, একটি উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি মেনে চলা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে নতুন প্রাণ সঞ্চার করা; দ্বিতীয়ত, জনকেন্দ্রিকতাকে ত্বরান্বিত করা। দুর্বল জনগোষ্ঠীকে সামাজিক জীবনে অংশগ্রহণের জন্য ক্ষমতায়ন করতে এবং যৌথভাবে সামাজিক উন্নয়নের সুফল ভাগ করে নিতে হবে; তৃতীয়ত, ন্যায্যতা ও ন্যায়বিচারের জন্য সচেষ্ট থাকা। বিভিন্ন গোষ্ঠী ও দেশকে সমান সুযোগ দিতে হবে; চতুর্থত, কৃত্...
ই উ কীভাবে পারল?

ই উ কীভাবে পারল?

China
সিয়ে নান আকাশ, সিএমজি, বেইজিং ফুটবল বিশ্বকাপ এলেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে উন্মাদনা। জার্সি, পতাকা থেকে শুরু করে নানা ধরনের খেলনার চাহিদাও বেড়ে যায়। অনেকেই হয়তো জানেন না, বিশ্বকাপ-সংশ্লিষ্ট পণ্যের ৭০ শতাংশেরও বেশি যোগান আসে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের চ্যচিয়াং প্রদেশের ই উ শহর থেকে। গত চার দশকে এক বিস্ময়কর অর্থনৈতিক রূপান্তরের সাক্ষী ই উ। এক সময়ের দারিদ্র্যপীড়িত একটি কাউন্টি আজ বিশ্বের ক্ষুদ্র পণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার। মানুষের নিত্য প্রয়োজনীয় সব পণ্যই এখানে পাওয়া যায়। বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে ই উ যেন এক সুবিশাল ‘বিশ্ব সুপারমার্কেট’। ২০২৬ সালের শুরুতে ই উ’র ক্ষুদ্র পণ্যের বাজারে প্রতিদিন গড়ে প্রায় ৩ লাখ ক্রেতা আসেন। এখানকার ২১ লাখেরও বেশি ধরনের পণ্য বিশ্বের ২৩০টিরও বেশি দেশ ও অঞ্চলে রপ্তানি হয়। গড়ে প্রতি মিনিটে ২৬ হাজারেরও বেশি এক্সপ্রেস পার্সেল চলে যাচ্ছে বিশ্ব...
৭ জুলাই থেকে বর্তমান: ইতিহাসের পুনরাবৃত্তি নিয়ে চীন কেন সতর্ক?

৭ জুলাই থেকে বর্তমান: ইতিহাসের পুনরাবৃত্তি নিয়ে চীন কেন সতর্ক?

China, Op-ed
  ইয়াং ওয়েই মিন স্বর্ণা, সিএমজি, বেইজিং   ইয়াং ওয়েইমিন স্বর্ণা বাংলাদেশের বন্ধুরা, আপনারা যখন ‘মুক্তিযুদ্ধ’ শব্দটি বলেন, তখন ১৯৭১ সালের স্বাধীনতার জন্য রক্তক্ষয়ী সংগ্রামের কথাই স্মরণ করেন। চীনাদের কাছেও ৭ জুলাই তেমনি একটি বেদনা ও প্রতিরোধের স্মৃতিবহ দিন। ১৯৩৭ সালের এই দিনে, লুকৌছিয়াও (মার্কো পোলো সেতু)’র গুলির শব্দে চীনের জাতীয় প্রতিরোধ যুদ্ধের সূচনা হয়েছিল। এটি শুধু চীনের ইতিহাস নয়, বরং আগ্রাসন ও অত্যাচারের বিরুদ্ধে এশিয়ার জনগণের যৌথ প্রতিরোধ। আমরা আজ শান্তির যুগে বাস করছি। কিন্তু ইতিহাসের ধোঁয়া তো স্মৃতি থেকে মুছে যাবার নয়। যখনই চীনা জনগণ শোনে, জাপানের কিছু রাজনীতিক ইয়াসুকুনি মন্দিরে পূজা দিতে যাচ্ছেন, শান্তি-সংবিধান সংশোধন করতে চলেছেন, কিংবা দক্ষিণ চীন সাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠানোর চেষ্টা করছেন, সেই গভীর ব্যথা ফের জাগ্রত হয়। এই অনুভূতি ‘জাপান-বিরোধী মনোভাব’...
মূল ভূখণ্ডের বাসিন্দাদের তাইওয়ান ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান চীনের

মূল ভূখণ্ডের বাসিন্দাদের তাইওয়ান ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান চীনের

China
জুলাই ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের মূল ভূখণ্ডের বাসিন্দাদের চীনের তাইওয়ান ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেওয়ার জন্য তাইওয়ানের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র চু ফেংলিয়ান বলেন, শাংহাই পৌরসভা ও ফুচিয়ান প্রদেশের পর্যটন খাতের প্রতিনিধিদের তাইওয়ানে প্রস্তুতিমূলক সফরের আবেদন প্রত্যাখ্যান করে ডিপিপি কর্তৃপক্ষ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, এই সিদ্ধান্ত তাইওয়ানের পর্যটন খাত ও সংশ্লিষ্ট শিল্পগোষ্ঠীর সমালোচনার মুখে পড়েছে। চু বলেন, ‘শাংহাই ও ফুচিয়ানের বাসিন্দাদের তাইওয়ানে ভ্রমণ পুনরায় চালু হওয়া একটি ইতিবাচক পদক্ষেপ। এটি তাইওয়ানের মূলধারার জনমতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং প্রণালীর দুই পাড়ের সম্পর্কের শান...
সিপিসির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে শিল্প প্রদর্শনীর উদ্বোধন

সিপিসির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে শিল্প প্রদর্শনীর উদ্বোধন

China
চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শিল্প প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। বুধবার বেইজিংয়ের সিপিসি জাদুঘরে শুরু হওয়া এ প্রদর্শনীতে সাম্প্রতিক বছরগুলোতে চীনা শিল্পীদের সৃষ্ট ১৪০টিরও বেশি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে পার্টির ইতিহাস, নতুন যুগের গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং চীনের আধুনিকায়নের অগ্রযাত্রা শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে। এতে চীনা চিত্রকলা, তৈলচিত্র, ছাপচিত্র এবং ভাস্কর্য স্থান পায়। উজ্জ্বল রঙ ও অভিব্যক্তিপূর্ণ তুলির আঁচড়ে নির্মিত শিল্পকর্মগুলো গত ১০৫ বছরে সিপিসির পথচলার এক শৈল্পিক চিত্র তুলে ধরে। চায়না আর্টিস্টস অ্যাসোসিয়েশনের পার্টি নেতৃত্ব গ্রুপের সচিব এবং নির্বাহী সহ-সভাপতি ছু চিয়ান বলেন, ‘এই প্রদর্শনীটি শিল্পের মাধ্যমে বিপ্লব, নির্মাণ ও সংস্কার থেকে শুরু করে নতুন যুগ পর্যন্ত সিপিসির ১০৫ বছরের ইতিহাসকে সংযুক্ত করেছে। প্রকৃতপক্ষে, এটি শিল্...
স্বাভাবিক আন্তঃপ্রণালী অর্থনৈতিক বিনিময়ে বাধা না দেওয়ার আহ্বান মূল ভূখণ্ডের

স্বাভাবিক আন্তঃপ্রণালী অর্থনৈতিক বিনিময়ে বাধা না দেওয়ার আহ্বান মূল ভূখণ্ডের

China
জুলাই ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাইওয়ানে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষকে রাজনৈতিক কারসাজি বন্ধ করে প্রণালীজুড়ে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক আদান-প্রদানে বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান-বিষয়ক দপ্তরের মুখপাত্র চু ফেংলিয়ান। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তাইওয়ানের নেতা লাই ছিং-তের মূল ভূখণ্ডের কৃষিপণ্য সংক্রান্ত নীতিমালা নিয়ে সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান। চু ফেংলিয়ান বলেন, ‘তাইওয়ান প্রণালীর উভয় পারের মানুষ এক পরিবার—এই ধারণাকে সমুন্নত রেখে আমরা তাইওয়ানে বসবাসরত দেশবাসীর জন্য বাস্তবসম্মত ও কল্যাণকর কাজ করতে এবং তাদের সমস্যার সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি। আমরা তাইওয়ানের কৃষক ও জেলেদের মূল ভূখণ্ডের বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণ, কৃষি ও মৎস্যজাত পণ্যের বিক্রির পথ সুগম কর...