সি চিন পিংয়ের ভাষণ বই আকারে প্রকাশ - Mati News
Wednesday, September 30

সি চিন পিংয়ের ভাষণ বই আকারে প্রকাশ

জুলাই ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভাষণ বই আকারে প্রকাশ করা হয়েছে।

পিপলস পাবলিশিং হাউস থেকে প্রকাশিত এই বইয়ে সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে দেওয়া সি চিন পিংয়ের পূর্ণাঙ্গ ভাষণ স্থান পেয়েছে। সি চিন পিং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যানও।

গত বুধবার অনুষ্ঠিত ওই সমাবেশে তিনি ভাষণ দেন। প্রকাশিত বইটি দেশজুড়ে সিনহুয়া বুকস্টোরের বিভিন্ন শাখায় পাওয়া যাচ্ছে।

সূত্র: সিএমজি

Xi's speech at CPC 105th anniversary gathering published - CGTN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *