July 2026 - Page 7 of 15 - Mati News
Tuesday, July 21

Month: July 2026

চীনের স্মার্ট জ্বালানি উদ্যোগ ‘কেবল মডেল নয়, বরং একগুচ্ছ বাস্তবসম্মত সমাধান’

চীনের স্মার্ট জ্বালানি উদ্যোগ ‘কেবল মডেল নয়, বরং একগুচ্ছ বাস্তবসম্মত সমাধান’

China
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অন্যান্য ডিজিটাল প্রযুক্তি যখন বৈশ্বিক জ্বালানি খাতকে নতুন যুগে নিয়ে যাচ্ছে, তখন স্মার্ট জ্বালানি ক্ষেত্রে চীনের দ্রুত অগ্রগতি আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করছে। দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের ছেংতুতে সম্প্রতি অনুষ্ঠিত ২০২৬ চায়না স্মার্ট এনার্জি সম্মেলনে এই সম্ভাবনাগুলো বিশেষভাবে আলোচনায় উঠে আসে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, গবেষক এবং শিল্পখাতের প্রতিনিধিরা ডিজিটাল যুগে জ্বালানি সহযোগিতার নতুন পথ নিয়ে মতবিনিময় করেন। সম্মেলনে অংশ নেওয়া চায়না এনার্জি রিসার্চ সোসাইটির চেয়ারম্যান শি ইউপো বলেন, চীনের স্মার্ট জ্বালানি শিল্প পরীক্ষামূলক প্রকল্পের পর্যায় অতিক্রম করে এখন বৃহৎ পরিসরে বাণিজ্যিক প্রয়োগে প্রবেশ করেছে। তিনি বলেন, নবায়নযোগ্য বিদ্যুতের উৎপাদনে পূর্বাভাসসহ বিভিন্ন ক্ষেত্রে ইতোমধ্যে এআই ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গ...
সামরিক হেলিকপ্টারে চীনের বিচ্ছিন্ন জনপদে পৌঁছালো ১৬ টন সহায়তা

সামরিক হেলিকপ্টারে চীনের বিচ্ছিন্ন জনপদে পৌঁছালো ১৬ টন সহায়তা

China
দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হেংচৌ শহরের বন্যাকবলিত চেনলং টাউনশিপে সামরিক হেলিকপ্টারের মাধ্যমে জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। প্রায় ৮ হাজার মানুষের বসবাসের এই টাউনশিপটি টানা ভারি বৃষ্টির কারণে কার্যত একটি 'বিচ্ছিন্ন দ্বীপে' পরিণত হয়েছে। গত ৫ জুলাই থেকে সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সোমবার রাত ৮টা পর্যন্ত অঞ্চলের ৫৯টি নদীর পানির উচ্চতা সতর্কসীমা অতিক্রম করেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ত্রাণ পৌঁছে দিতে স্বেচ্ছাসেবকেরা রাতভর ত্রাণসামগ্রী বাছাই ও প্যাকেটজাত করে সামরিক হেলিকপ্টারে তোলার কাজ করেন। হেলিকপ্টার পাইলট চং ফোলিয়াং বলেন, উপত্যকার ওপর দিয়ে উড়ার সময় দুই পাশের পাহাড় ও নিচের গ্রামগুলোর কারণে পরিস্থিতি বেশ জটিল ছিল। তাই নিরাপদে ত্রাণ পৌঁছে দিতে আমরা তুলনামূলক সমতল স্থান খুঁজে নিয়ে সেখানেই সরবরাহ করে...
আবিয়িতে জরুরি আকাশপথে ত্রাণ পৌঁছে দিলেন চীনা শান্তিরক্ষীরা

আবিয়িতে জরুরি আকাশপথে ত্রাণ পৌঁছে দিলেন চীনা শান্তিরক্ষীরা

China
সুদান ও দক্ষিণ সুদানের মধ্যকার বিতর্কিত সীমান্ত অঞ্চল আবিয়িতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে চীনা শান্তিরক্ষীরা জরুরি ও অত্যন্ত গুরুত্বপূর্ণ আকাশপথের ত্রাণ অভিযান সফলভাবে সম্পন্ন করেছেন। ভারী বর্ষণের ফলে অঞ্চলটির সমস্ত স্থলপথ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। সোমবার জাতিসংঘের পক্ষ থেকে এই জরুরি মিশনটি পরিচালনা করা হয়। টানা বর্ষণে আবিয়ির কাঁচা রাস্তাগুলো ভেঙে যাওয়ায় এবং মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় চারটি প্রত্যন্ত ফরোয়ার্ড আউটপোস্টের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এর ফলে ওই এলাকাগুলোতে খাদ্য ও পানীয় জলের চরম সংকট দেখা দেয়। পরিস্থিতি মোকাবিলায় চীনা শান্তিরক্ষী বাহিনীর হেলিকপ্টার ইউনিট আকাশপথে এই ত্রাণ তৎপরতা চালায়। তারা ওই চার আউটপোস্টে মোট ৬.৪ টন বিশুদ্ধ খাবার পানি, খাদ্যসামগ্রী এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সফলভাবে পৌঁছে দিয়েছে। ভারী বর্ষণ ও বন্যার কারণে স্থলপথ দিয়ে ত্র...
জন্মদিনের আয়োজন ছেড়ে মাঠে, ৮৫ বছর বয়সেও কৃষি যার অঙ্গীকার

জন্মদিনের আয়োজন ছেড়ে মাঠে, ৮৫ বছর বয়সেও কৃষি যার অঙ্গীকার

China
আফরিন মিম ৮৫ বছর বয়সে অনেকেই অবসর জীবন বেছে নেন। কিন্তু চীনের প্রবীণ কৃষিবিজ্ঞানী চাও ইয়াফু এখনও ভোরে মাঠে যান, কৃষকদের সঙ্গে কাদামাটিতে নেমে ধানের চারা রোপণ দেখেন, নতুন প্রযুক্তি শেখান, আর ফসলের ভবিষ্যৎ নিয়ে পরামর্শ দেন। তার কাছে কৃষি শুধু পেশা নয়, এটি আজীবনের অঙ্গীকার। চীনের ২৪টি সৌরঋতুর একটি 'কু ইউ'-এর দিনে পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের তাইচুয়াং গ্রামের ধানক্ষেতে যখন মৌসুমের প্রথম চারা রোপণ শুরু হয়, তখন গ্রামের মানুষ তার ৮৫তম জন্মদিন উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু চাও ইয়াফুকে পাওয়া গেল জন্মদিনের আয়োজনে নয়, ধানক্ষেতের আইলে। পায়ে রাবারের বুট, মাথায় খড়ের টুপি—তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন চারা রোপণের কাজ। কৃষকদের উদ্দেশে তার পরামর্শ ছিল, ‘চারা লাগানোর সঙ্গে সঙ্গেই জমিতে সেচ দিন। সেচ ঠিকভাবে করতে পারলে চাষের অর্ধেক কাজ সফল হয়ে যায়।‘ ১৯৪১ সালে জন্ম নেওয়া চাও ইয়াফ...
২০৩০ সালের মধ্যে গড় আয়ু ৮০ বছরে উন্নীতে চীনের পরিকল্পনা

২০৩০ সালের মধ্যে গড় আয়ু ৮০ বছরে উন্নীতে চীনের পরিকল্পনা

China
সাকিব সিকান্দার চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-২০৩০) সময়কালের জাতীয় স্বাস্থ্য পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশটির মানুষের গড় আয়ু ৮০ বছরে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০২৫ সালে চীনে গড় আয়ু ছিল ৭৯ দশমিক ২৫ বছর। রাষ্ট্রীয় পরিষদ প্রকাশিত এই পরিকল্পনা জনস্বাস্থ্যসেবা উন্নয়ন এবং ‘সুস্থ চীন’ উদ্যোগকে এগিয়ে নেওয়ার বৃহত্তর প্রচেষ্টার অংশ। এতে স্বাস্থ্যসেবায় ন্যায্য প্রবেশাধিকার সম্প্রসারণ, সক্রিয় স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং দেশের প্রধান স্বাস্থ্য সূচকগুলোকে উচ্চ আয়ের দেশগুলোর মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনায় জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা আরও জোরদার করা এবং তৃণমূল পর্যায়ে রোগ প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। রূপরেখায় ধূমপানমুক্ত...
বিআরআই সহযোগিতার জাদু, রেলপথে যুক্ত হচ্ছে ৭ আমিরাত

বিআরআই সহযোগিতার জাদু, রেলপথে যুক্ত হচ্ছে ৭ আমিরাত

China
সাকিব সিকান্দার সংযুক্ত আরব আমিরাতের প্রথম যাত্রীবাহী রেলপথ আবুধাবিকে ফুজাইরাহর সঙ্গে সংযুক্ত করেছে। এর পরীক্ষামূলক পরিচালনা দেশটির যাত্রীবাহী রেলযুগের আনুষ্ঠানিক সূচনা করেছে। কর্মকর্তা ও বিশেষজ্ঞদের মতে, এটি চীন ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতারও এক উজ্জ্বল নিদর্শন। ৩০ জুন চালু হওয়া ইতিহাদ রেলের যাত্রীসেবার প্রথম ধাপ আবুধাবি ও ফুজাইরাহর মধ্যে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চেং চিসিন বলেন, ইতিহাদ রেল স্টেশন প্রকল্প দেশটির জাতীয় যাত্রীবাহী রেল অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ শূন্যতা পূরণ করেছে। তিনি বলেন, “এটি দুই দেশের মধ্যে উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতার একটি মাইলফলক, যা তাদের সার্বিক কৌশলগত অংশীদারত্বকে আরও গভীর করার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা এগিয়ে নেওয়ার এ...
চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস আয় ৩০০ কোটি ইউয়ান ছাড়াল

চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস আয় ৩০০ কোটি ইউয়ান ছাড়াল

China, Entertainment
২০২৬ সালে চীনের গ্রীষ্মকালীন চলচ্চিত্র মৌসুমে বক্স অফিস আয় ৩০০ কোটি ইউয়ান ছাড়িয়েছে। দেশীয় ও বিদেশি নানা ধরনের চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহের কারণেই এ মাইলফলক অর্জিত হয়েছে। সোমবার চীনের জনপ্রিয় টিকিট বিক্রয় ও বক্স অফিস তথ্য বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম মাওইয়ান জানায়, স্থানীয় সময় দুপুর ১টা ১৪ মিনিট পর্যন্ত গ্রীষ্মকালীন মৌসুমের মোট আয় ৩০০ কোটি ইউয়ান অতিক্রম করেছে। চীনে গ্রীষ্মকালীন চলচ্চিত্র মৌসুম ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলে। তথ্য অনুযায়ী, এ গ্রীষ্মে মুক্তির অপেক্ষায় রয়েছে ১০০টিরও বেশি চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে বিপ্লবী ইতিহাসভিত্তিক, কমেডি, অ্যানিমেশন এবং বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক সিনেমা। বিভিন্ন বয়স ও রুচির দর্শকদের কথা মাথায় রেখেই চলচ্চিত্রগুলো নির্মাণ ও মুক্তির পরিকল্পনা করা হয়েছে। চলচ্চিত্র প্রদর্শনীকে আরও প্রাণবন্ত করতে এবং ভোক্তাদের ব্যয় বাড়াতে চীনের বিভিন্ন অঞ্চলে ভর্তুকিযুক্ত স...
সিপিসির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাসের সিম্পোজিয়াম

সিপিসির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাসের সিম্পোজিয়াম

China
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার ঢাকায় এক সিম্পোজিয়ামের আয়োজন করেছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জাবিহুল্লাহ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী, সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক দল, থিংক ট্যাংক এবং শিক্ষাঙ্গনের প্রতিনিধিরা অংশ নেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার বক্তব্যে সিপিসির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট ও সিপিসির সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের দেওয়া গুরুত্বপূর্ণ বক্তব্যের মূল বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, ...
মার্কিন ডলারের বিপরীতে চীনা ইউয়ান শক্তিশালী

মার্কিন ডলারের বিপরীতে চীনা ইউয়ান শক্তিশালী

China
চীনের মুদ্রা রেনমিনপি বা ইউয়ান মার্কিন ডলারের বিপরীতে ১৭ পিপস বেড়ে ৬ দশমিক ৭৯৭২-এ দাঁড়িয়েছে বলে সোমবার জানিয়েছে চীনের বৈদেশিক মুদ্রা বিনিময় সিস্টেম। চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারে প্রতিদিন কেন্দ্রীয় মধ্যমূল্যের তুলনায় ইউয়ান সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে। এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড়ের ভিত্তিতে। সিএমজি...
“অবৈধ ও অযৌক্তিক ‘দক্ষিণ চীন সাগর সালিশি রায়’ চীন-ফিলিপিন্স সম্পর্কের ক্ষতি করছে”

“অবৈধ ও অযৌক্তিক ‘দক্ষিণ চীন সাগর সালিশি রায়’ চীন-ফিলিপিন্স সম্পর্কের ক্ষতি করছে”

China
জুলই ১৩: ফিলিপিন্স একতরফাভাবে তথাকথিত ‘দক্ষিণ চীন সাগর সালিশি রায়’ আদায় করার পর থেকে, দশ বছর গত হয়েছে। এই দশ বছরে, উক্ত অবৈধ ও অযৌক্তিক রায়, চীন-ফিলিপিন্স সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতির যথেষ্ট ক্ষতি করেছে। এর দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব সম্পূর্ণরূপে নির্মূল করা জরুরি। আজ (সোমবার) সকালে হংকংয়ে আয়োজিত, দক্ষিণ চীন সাগর নিরাপত্তা গৌলটেবিল সংলাপে, এ মন্তব্য করা হয়। বৈঠক চলাকালে ‘দক্ষিণ চীন সাগর সালিশি রায়ের নতুন সমালোচনার ওপর প্রতিবেদন’ প্রকাশিত হয়। বিভিন্ন দেশ ও অঞ্চলের আইন পেশার প্রতিনিধিরা এবং আইন বিশেষজ্ঞগণ এতে অংশগ্রহণ করেন। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আইনি ব্যাখ্যা ও প্রয়োগ, তথ্য উদঘাটন ও সাক্ষ্যপ্রমাণের গ্রহণযোগ্যতার ক্ষেত্রে, এ রায়ে গুরুতর ক্রটি রয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এ থেকে এই রায়ের ক্ষতিকারক বৈশিষ্ট্য জানতে পারেন। একই সময়ে, এটি প্রমাণ করে যে, এই ‘রায়’-এর ভিত্তিতে কোনো দাবি ব...
এক দশকে ২৭ লাখ নাস্তা, পরিচ্ছন্নতাকর্মীদের মুখে হাসি ফোটানো এক নীরব নায়কের গল্প

এক দশকে ২৭ লাখ নাস্তা, পরিচ্ছন্নতাকর্মীদের মুখে হাসি ফোটানো এক নীরব নায়কের গল্প

China
আফরিন মিম শীতের এক কনকনে সকাল। চারদিকে তীব্র ঠান্ডা। এমন এক সকালে শানসি প্রদেশের ইয়ানহু জেলায় চাং ছাংছিন নামের এক ব্যক্তির চোখে ধরা পড়ল অদ্ভুত ও হৃদয়বিদারক দৃশ্য। একজন পরিচ্ছন্নতাকর্মী প্রচণ্ড শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে শক্ত ও ঠাণ্ডা রুটি গিলে খাওয়ার চেষ্টা করছেন। সমাজের অপরিহার্য এই কর্মীদের এমন মানবেতর দশা চাং-এর মনে গভীর দাগ কাটে। সেই মুহূর্তেই তিনি এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন—রাস্তার এই পরিচ্ছন্নতাকর্মীদের জন্য অন্তত একবেলা গরম ও পুষ্টিকর সকালের নাস্তার ব্যবস্থা করবেন। এই মানবিক তাড়না থেকেই ২০১৬ সালের নভেম্বরে শুরু হয় একটি অনন্য জনকল্যাণমূলক প্রকল্প। তবে এর শুরুটা সহজ ছিল না। ২০১৬ সালে যখন চাং এই ফ্রি ব্রেকফাস্ট প্রজেক্ট বা বিনামূল্যে সকালের নাস্তা দেওয়ার কর্মসূচি শুরু করেন, তখন তার সাথে ছিলেন মাত্র কয়েকজন স্বেচ্ছাসেবী। কিন্তু চাং দমে যাননি। তিনি পরিচ্ছন্নতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদে...
তানজানিয়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে চীন

তানজানিয়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে চীন

China, Health, Health and Lifestyle
লুৎফর কবির তানজানিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল জাঞ্জিবারের বাসিন্দাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে চীনের ৩৫তম স্বাস্থ্য দল। শনিবার আয়োজিত এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে চিকিৎসকেরা নানা রোগের পরামর্শ ও চিকিৎসাসেবা দেন। পাশাপাশি ইংরেজি ও সোয়াহিলি ভাষায় স্বাস্থ্যবিষয়ক তথ্যপত্র বিতরণ করা হয়। দ্বীপ অঞ্চলের উষ্ণ আবহাওয়া বিবেচনায় রেখে সংক্রামক রোগ প্রতিরোধ এবং দীর্ঘমেয়াদি রোগের ঘরোয়া ব্যবস্থাপনা নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। জাঞ্জিবারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা দুয়া মুসা বলেন, ‘এই উদ্যোগের ফলে স্থানীয় মানুষ বিশেষজ্ঞ চিকিৎসাসেবা সহজেই পেয়েছেন। অন্যথায় চিকিৎসার জন্য তাদের অনেক দূরে যেতে হতো।‘ চীনা মেডিকেল টিমের প্রধান বাও জেংতাও জানান, ‘এই কার্যক্রমের অধীনে প্রায় ২০০ জনকে বিভিন্ন বিশেষায়িত বিষয়ে চিকিৎসা পরামর্শ ও সেবা দেও...
‘অন্যদের সমালোচনা বা বিচার করার নৈতিক অবস্থানে নেই জাপান’

‘অন্যদের সমালোচনা বা বিচার করার নৈতিক অবস্থানে নেই জাপান’

China
লুৎফর কবির দক্ষিণ চীন সাগর ইস্যুতে জাপানের সাম্প্রতিক বক্তব্য ও পদক্ষেপের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে চীন। এ প্রসঙ্গে রোববার বেইজিংয়ে জাপান দূতাবাসের চিফ মিনিস্টারকে তলব করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ ও অসন্তোষ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক বিভাগের এক কর্মকর্তা। মন্ত্রণালয় জানায়, দক্ষিণ চীন সাগর সালিশি রায়ের ১০ বছর পূর্তিতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ওই রায়কে সামনে এনে বক্তব্য দেন। পাশাপাশি জাপান কয়েকটি দেশের সঙ্গে এ বিষয়ে একটি যৌথ বিবৃতিও প্রকাশ করেছে। এর জবাবেই বেইজিং আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়। চীনের পক্ষ থেকে বলা হয়, দক্ষিণ চীন সাগর ইস্যুতে জাপানের ঐতিহাসিক দায় থাকলেও তারা কখনো তা স্বীকার করেনি। তাই এ বিষয়ে অন্যদের সমালোচনা বা বিচার করার নৈতিক অবস্থানে জাপান নেই। জাপানের বক্তব্য ও কর্মকাণ্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থা এবং আন...
আন্তর্জাতিক আইন সমুন্নত রেখেই দক্ষিণ চীন সাগরের শান্তি রক্ষা করতে হবে

আন্তর্জাতিক আইন সমুন্নত রেখেই দক্ষিণ চীন সাগরের শান্তি রক্ষা করতে হবে

China, Op-ed
ইয়াং ওয়েইমিং স্বর্ণা এ বছর তথাকথিত ‘দক্ষিণ চীন সাগর সালিশি মামলার’ অবৈধ রায় ঘোষণার দশ বছর পূর্ণ হলো। এই এক দশকেই প্রমাণ হয়েছে, বাস্তবতা উপেক্ষা করে এবং সীমা লঙ্ঘন করে দেওয়া কোনো রায় পরিণত হয় মূল্যহীন কাগজে। এমন রায় দক্ষিণ চীন সাগরে চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব ও সামুদ্রিক অধিকারকে কোনোভাবেই দুর্বল করতে পারেনি। ইয়াং ওয়েইমিন স্বর্ণা দক্ষিণ চীন সাগরে চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব ও সামুদ্রিক অধিকার দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত। এর সুস্পষ্ট ঐতিহাসিক ও আইনগত ভিত্তি রয়েছে। ২০০৬ সালে চীন সরকার জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক সনদ (আনক্লজ)-এর ২৯৮ অনুচ্ছেদ অনুযায়ী একটি ঘোষণা দেয়, যার মাধ্যমে সামুদ্রিক সীমানা নির্ধারণ ও ঐতিহাসিক অধিকার-সংক্রান্ত বিরোধকে বাধ্যতামূলক সালিশি প্রক্রিয়ার বাইরে রাখা হয়। এটি সনদে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলোর বৈধ অধিকার। আরও অনেক দেশও একই ঘোষণা দিয়েছে। কিন্...
বিআরআই সহযোগিতা: বদলে যাওয়া নামিবিয়ার গল্প

বিআরআই সহযোগিতা: বদলে যাওয়া নামিবিয়ার গল্প

China
মাহমুদ হাশিম চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে নামিবিয়ার প্রেসিডেন্ট নেতুম্বো নান্দি নদাইতওয়া এক সপ্তাহের রাষ্ট্রীয় সফরে চীনে আসেন। ২০২৫ সালের মার্চ মাসে নামিবিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর চীনে এটি তাঁর প্রথম সফর। শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে, সি এবং নান্দি যৌথভাবে ঘোষণা করেন যে, দ্বিপাক্ষিক সম্পর্ককে 'নতুন যুগে যৌথ ভবিষ্যতের চীন-নামিবিয়া কমিউনিটি'র পর্যায়ে উন্নীত করা হবে। তাঁরা অর্থনীতি ও বাণিজ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং মানবসম্পদসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরের বিষয়টিও প্রত্যক্ষ করেন। প্রেসিডেন্ট নান্দি এই চীন সফরে অর্থনীতি, বাণিজ্য, সংস্কৃতি, প্রযুক্তি এবং জীবনযাত্রার মানোন্নয়নসহ বিভিন্ন খাতের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। আলোচনার সময় প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন যে, অবকাঠামো, জ্বালানি, খনিজ সম্পদ আহরণ, কৃষি, শিক্...