July 2026 - Page 6 of 15 - Mati News
Tuesday, July 21

Month: July 2026

ডলারের বিপরীতে শক্তিশালী চীনা ইউয়ান

ডলারের বিপরীতে শক্তিশালী চীনা ইউয়ান

China
চীনের মুদ্রা রেনমিনপি বা ইউয়ান মার্কিন ডলারের বিপরীতে ১৮ পিপস বেড়ে ৬ দশমিক ৭৯১-এ দাঁড়িয়েছে বলে বুধবার জানিয়েছে চীনের বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থা। চীনের স্পট বৈদেশিক মুদ্রার বাজারে প্রতি কার্যদিবসে ইউয়ানের মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্য থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে। এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড়ের ভিত্তিতে। সূত্র: সিএমজি...
চলতি বছরে ৩৮টি ‘ক্লাস ১’ ওষুধের অনুমোদন দিয়েছে চীনv

চলতি বছরে ৩৮টি ‘ক্লাস ১’ ওষুধের অনুমোদন দিয়েছে চীনv

China, Health, Health and Lifestyle
২০২৬ সালের প্রথম ছয় মাসে চীন ৩৮টি উদ্ভাবনী ‘ক্লাস ১’ ওষুধ বাজারে ছাড়ার অনুমোদন দিয়েছে চীন। এই ওষুধগুলো এমন উদ্ভাবনী হিসেবে গণ্য, যা এর আগে চীন বা বিশ্বের অন্য কোথাও বাজারজাত করা হয়নি। দেশটির ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন এ তথ্য জানিয়েছে। সংস্থাটির ড্রাগ রেজিস্ট্রেশন ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক ল্যান কংথাও সোমবার জানান, “এই বছরের জুন মাস পর্যন্ত মোট ২ হাজার ৩১৮টি ওষুধ নিবন্ধনের আবেদন অনুমোদন করেছিল, যার মধ্যে ৩৮টি ‘বিশ্বব্যাপী নতুন’ উদ্ভাবনী ওষুধ রয়েছে”। চীন এ বছর নতুন লক্ষ্যমাত্রা ও কার্যপদ্ধতি সম্পন্ন ওষুধ অনুমোদনের ক্ষেত্রে অভাবনীয় উন্নতি করেছে। ল্যান কংথাও জানান, চলতি বছরের প্রথমার্ধেই এই ধরণের ওষুধের অনুমোদন সংখ্যা পুরো ২০২৫ সালের মোট অনুমোদনের সমান হয়ে গেছে। বিশেষ করে অভ্যন্তরীণভাবে উদ্ভাবিত ওষুধের মান ও কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান,...
দূষণ রোধে চীনের নতুন কর্মপরিকল্পনা প্রকাশ

দূষণ রোধে চীনের নতুন কর্মপরিকল্পনা প্রকাশ

China
চীনের স্টেট কাউন্সিলের জেনারেল অফিস সম্প্রতি একটি নতুন কর্মপরিকল্পনা প্রকাশ করেছে, যার মূল লক্ষ্য হলো নদী, পুকুর, খাল এবং জনবসতির নিকটবর্তী ছোট জলাশয়গুলোর দূষণ রোধ করা। এই পদক্ষেপের মাধ্যমে চীন তার ছোট জলপথগুলোর পরিবেশগত মান উন্নয়নে বড় ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। নতুন এই পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- প্রাদেশিক পর্যায়ের বা তার ওপরের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন শিল্প পার্কগুলোতে দূষণ পরীক্ষা ও পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করা, কাউন্টি ও টাউনশিপ পর্যায়ে বিদ্যমান কালো এবং দুর্গন্ধযুক্ত জলাশয়গুলো প্রায় পুরোপুরি নির্মূল, গুরুত্বপূর্ণ এলাকায় গবাদি পশু ও হাঁস-মুরগির খামারের বর্জ্যের সরাসরি প্রভাব নিয়ন্ত্রণ এবং ২০৩০ সালের মধ্যে জনবসতির নিকটবর্তী জলাশয়গুলোতে অস্বাভাবিক বিবর্ণতা, দুর্গন্ধ এবং দৃশ্যমান বর্জ্যমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে।...
বৈদেশিক বাণিজ্যের প্রবৃদ্ধিতে চীনের ভূমিকা শক্তিশালী হবে

বৈদেশিক বাণিজ্যের প্রবৃদ্ধিতে চীনের ভূমিকা শক্তিশালী হবে

China
সাকিব সিকান্দার উদ্ভাবন-নির্ভর প্রবৃদ্ধি ও বাজারের অংশগ্রহণকারীদের দৃঢ় সক্ষমতার কারণে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধেও চীনের বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল প্রবৃদ্ধির ধারা বজায় রাখবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির সরকারি কর্মকর্তা ও অর্থনীতিবিদরা। মঙ্গলবার এক আয়োজনে তারা বলেন, এর ফলে বৈশ্বিক চাহিদার অন্যতম উৎস এবং আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা রক্ষাকারী হিসেবে চীনের ভূমিকা আরও শক্তিশালী হবে। চীনের শুল্ক প্রশাসনের (জিএসি) প্রকাশিত তথ্য অনুযায়ী, বছরের প্রথমার্ধে দেশটির পণ্যবাণিজ্য আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৯ শতাংশ বেড়ে ২৫ দশমিক ৪৭ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। এ সময় রপ্তানির তুলনায় আমদানির প্রবৃদ্ধি বেশি ছিল। রপ্তানি ১৩ দশমিক ৪ শতাংশ এবং আমদানি ২২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা রপ্তানি প্রবৃদ্ধির চেয়ে ৮ দশমিক ৭ শতাংশ পয়েন্ট বেশি। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে জিএসির উপমন্ত্র...
পাকিস্তানের দুর্যোগ মোকাবিলায় চীনের এআই প্রযুক্তি

পাকিস্তানের দুর্যোগ মোকাবিলায় চীনের এআই প্রযুক্তি

China
চলমান বর্ষা মৌসুমের ভারি বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি মোকাবিলায় চীনের উদ্ভাবিত ‘মাচু-আরবান’ নামক কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রদানকারী ব্যবস্থার ওপর নির্ভর করছে পাকিস্তান। চীনের আবহাওয়া প্রশাসনের উদ্ভাবিত মাচু-আরবান মূলত একটি ওপেন-সোর্স এআই মডেল, যা বিশেষভাবে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ুজনিত দুর্যোগ প্রশমনের লক্ষ্যে তৈরি করা হয়েছে। এটি বন্যা, টাইফুন এবং কৃষি ঝুঁকির মতো বিভিন্ন পরিস্থিতিতে তাৎক্ষণিক পর্যবেক্ষণ এবং এআই-জেনারেটেড জরুরি পরিকল্পনা প্রদান করতে সক্ষম। স্থানীয় ব্যবহারকারীরা তাদের নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী এই মডেলটিকে পরিমার্জন করতে পারেন। পাকিস্তানের আবহাওয়া বিভাগের গবেষণা ও উন্নয়ন প্রধান ফ্রুখ বশির বলেন, “এই প্রযুক্তি আমাদের আবহাওয়ার পূর্বাভাস প্রদান ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলবে। বন্যা, খরা এবং চরমভাবাপন্ন আবহাওয়া সম্পর্কিত পরিস্থিতি যা জনদুর্ভোগ সৃষ্টি ...
চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের বৈঠক

চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের বৈঠক

China
চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা, চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং মঙ্গলবার বেইজিংয়ে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির (সিপিভি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিপিভির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং অভ্যন্তরীণ বিষয়ক কমিশনের চেয়ারম্যান লে মিন ত্রি। বৈঠকে ওয়াং হুনিং বলেন, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তো লামের মধ্যে ঘনিষ্ঠ কৌশলগত যোগাযোগ অব্যাহত রয়েছে। তিনি বলেন, চলতি বছরের এপ্রিলে দুই দেশের শীর্ষ নেতারা গুরুত্বপূর্ণ নতুন ঐকমত্যে পৌঁছেছেন, যা দুই দল ও দুই দেশের সম্পর্কের পাশাপাশি বিশ্ব সমাজতান্ত্রিক আন্দোলনের উন্নয়নের জন্যও কৌশলগত দিকনির্দেশনা দিয়েছে। ওয়াং আরও বলেন, দুই দেশের শীর্ষ নেতাদ...
সকলের কল্যাণে ব্যবহৃত এআই প্রকৃত সুফল বয়ে আনতে পারে: নেটিজেনদের অভিমত

সকলের কল্যাণে ব্যবহৃত এআই প্রকৃত সুফল বয়ে আনতে পারে: নেটিজেনদের অভিমত

China
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অভূতপূর্ব গতিতে মানুষের জীবনকে বদলে দিচ্ছে। তবে, এর সাথে অ্যালগরিদমিক পক্ষপাত, ব্যক্তিগত তথ্য ফাঁসসহ নানান সমস্যাও ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে ও দিচ্ছে, যা ধীরে ধীরে নিরাপত্তা, সুশাসন ও ন্যায়বিচারের সঙ্গে সম্পর্কিত আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে। এ অবস্থায়, কেবল সকলের কল্যাণে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাই প্রকৃত সুফল বয়ে আনতে পারে। চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র সিজিটিএন কর্তৃক, বিশ্বব্যাপী নেটিজেনদের মধ্যে পরিচালিত এক জরিপে, এমন মত উঠে এসেছে। জরিপে অংশগ্রহণকারীদের ৮৫.৪ শতাংশ এআই-র ইতিবাচক প্রভাব স্বীকার করলেও, এর দ্রুত বিকাশ বৈশ্বিক নিরাপত্তা ও শাসনব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে বলে মত প্রকাশ করেন। ৯১ শতাংশ উত্তরদাতা আশঙ্কা প্রকাশ করেছেন যে, এআই প্রযুক্তির দ্রুত উন্নয়ন সাইবার হামলা, তথ্য ফাঁসসহ বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে। ৯২.৬ শতাংশ মনে কর...
পান্ডার টানে, সংস্কৃতির খোঁজে মার্কিন তরুণেরা

পান্ডার টানে, সংস্কৃতির খোঁজে মার্কিন তরুণেরা

China
আফরিন মিম সবুজ পাহাড়, ঘন বাঁশবাগান আর নিস্তব্ধ প্রকৃতির মাঝখানে হঠাৎই দেখা মিলল একঝাঁক গোলগাল পান্ডার। কেউ নিশ্চিন্তে বাঁশ খাচ্ছে, কেউ গাছের ডালে ঝুলে অলস বিকেল কাটাচ্ছে। আর ছোট্ট পান্ডাগুলো? তারা মায়ের পিছু ছাড়ছে না এক মুহূর্তও। কখনো খেলছে, কখনো দুষ্টুমি করে মাকে বিরক্ত করছে। এমন দৃশ্য দেখে মুগ্ধ না হয়ে উপায় কী। চীনের ছেংতুর রিসার্চ বেস অব জায়ান্ট পান্ডা ব্রিডিংয়ে প্রথমবার এসে ঠিক এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্রের একদল তরুণ। বিশ্বজুড়ে জনপ্রিয় জায়ান্ট পান্ডা ‘হুয়া হুয়া’কে কাছ থেকে দেখা, মা ও বাচ্চা পান্ডার খুনসুটি উপভোগ করা—সব মিলিয়ে তাদের কাছে এটি যেন স্বপ্নের এক দিন ছিল। এক শিক্ষার্থী বলছিলেন, ‘ছবিতে পান্ডাকে অনেকবার দেখেছি। কিন্তু সামনে থেকে যে ওরা এতটা মিষ্টি, তা আগে বুঝিনি। গাছের ডালে ওদের ঝুলে থাকা কিংবা নিশ্চিন্তে খাবার খাওয়া দেখেই সময় কেটে যাচ্ছিল। সবচেয়ে ভালো লেগেছ...
দুর্যোগের সময় দুই চীনা তরুণের অনন্য মানবিকতার গল্প

দুর্যোগের সময় দুই চীনা তরুণের অনন্য মানবিকতার গল্প

China
আফরিন মিম গত ৫ জুলাই শক্তিশালী টাইফুন 'মেসাক'-এর প্রভাবে টানা ভারী বৃষ্টিতে এলাকাটির সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট—সবই বন্ধ হয়ে পড়ে। চারদিকে পানি আর ধসে যাওয়া রাস্তা। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের কাছে পৌঁছানোও হয়ে ওঠে বড় চ্যালেঞ্জ। ঠিক তখনই এগিয়ে আসেন দুই তরুণ—লি হেংহাও ও সু তেরং। দুর্গম পাহাড়ি পথ আর কাদা-পানিতে ডুবে থাকা সরু রাস্তা সম্পর্কে তাদের ভালো ধারণা ছিল। তাই তারা উদ্ধারকারী দল, চিকিৎসক এবং ত্রাণকর্মীদের পথ দেখিয়ে একের পর এক দুর্গত এলাকায় পৌঁছে দেন। পথটি মোটেও সহজ ছিল না। ঘণ্টার পর ঘণ্টা পাহাড়ি পথে হাঁটতে গিয়ে লি হেংহাওয়ের পায়ে ফোসকা পড়ে যায়। একসময় তার পা ক্ষতবিক্ষত, রক্তাক্ত হয়। কিন্তু তিনি থেমে যাননি। সামান্য গজ দিয়ে ক্ষত বাঁধার পর আবারও যাত্রা শুরু করেন। কারণ, তার কাছে নিজের ব্যথার চেয়ে বিপদে থাকা মানুষের জীবন অনেক বেশি গুরু...
‘ক্ষতিকর সাইবার কার্যক্রমের’ অভিযোগ প্রত্যাখ্যান চীনের

‘ক্ষতিকর সাইবার কার্যক্রমের’ অভিযোগ প্রত্যাখ্যান চীনের

China
চীনের বিরুদ্ধে আনা ‘ক্ষতিকর সাইবার কার্যক্রমের’ অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে বেইজিং। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেন, চীন সব ধরনের সাইবার হামলা ও সাইবার অপরাধের বিরোধিতা এবং আইন অনুযায়ী এসব কর্মকাণ্ড দমন করে। তিনি বলেন, সাইবার নিরাপত্তা একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে কোনো প্রমাণ ছাড়াই চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা দায়িত্বশীল আচরণ নয়। লিন চিয়ান আরও বলেন, সাইবার নিরাপত্তা ইস্যুকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বা কোনো দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোর বিরোধিতা করে চীন। পারস্পরিক সম্মান, সমতা ও সংলাপের ভিত্তিতে সব দেশের সঙ্গে সাইবার নিরাপত্তা সহযোগিতা জোরদারের পক্ষে রয়েছে বেইজিং। তিনি জোর দিয়ে বলেন, চীন সাইবার নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে এবং একটি নিরাপদ, উন্মুক্ত ও শান্তিপূর্ণ সাইবার পরিবেশ গড়ে তুলত...
তানজানিয়া-জাম্বিয়া রেলপথে পুনরায় প্রাণ ফেরাতে একসঙ্গে কাজ করবে চীন

তানজানিয়া-জাম্বিয়া রেলপথে পুনরায় প্রাণ ফেরাতে একসঙ্গে কাজ করবে চীন

China
তানজানিয়া-জাম্বিয়া রেলওয়ে পুনরুজ্জীবনে তানজানিয়া ও জাম্বিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছে চীন। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এ কথা বলেন। তিনি জানান, তানজানিয়া-জাম্বিয়া রেলপথ চীন ও আফ্রিকার ঐতিহ্যবাহী বন্ধুত্বের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এটি শুধু দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনি, বরং চীন-আফ্রিকা সহযোগিতারও একটি সফল উদাহরণ হয়ে উঠেছে। লিন চিয়ান বলেন, এই রেলপথটি পরিবহন সক্ষমতা বাড়বে, আঞ্চলিক আন্তঃসংযোগ আরও জোরদার এবং পূর্ব ও দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি সৃষ্টি হবে। তিনি আরও বলেন, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) বাস্তবায়নের অংশ হিসেবে চীন আফ্রিকার দেশগুলোর সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা আরও গভীর করতে প্রতিশ্রুতিব...
দক্ষিণ চীন সাগর ইস্যুতে সতর্ক থাকার আহ্বান চীনের

দক্ষিণ চীন সাগর ইস্যুতে সতর্ক থাকার আহ্বান চীনের

China
দক্ষিণ চীন সাগর ইস্যুতে ইউরোপীয় দেশগুলোকে সতর্ক ও বিচক্ষণ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে তথাকথিত ‘দক্ষিণ চীন সাগর সালিশি রায়’ সমর্থন না করারও আহ্বান জানিয়েছে বেইজিং। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেন, কয়েকটি ইউরোপীয় দেশ সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের সঙ্গে যৌথ বিবৃতিতে ওই সালিশি রায়ের ১০ বছর পূর্তি উপলক্ষে সমর্থন জানিয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নও এ বিষয়ে পৃথক একটি বিবৃতি প্রকাশ করেছে। লিন চিয়ান বলেন, এসব বিবৃতিতে প্রকৃত ঘটনা বিকৃত করাসহ চীনের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপপ্রচার চালানো হয়েছে। এ ধরনের অবস্থানের প্রতি চীন গভীর দুঃখ প্রকাশ এবং দৃঢ়ভাবে এর বিরোধিতা করছে। তিনি আরও বলেন, ইউরোপীয় দেশগুলো যেন দক্ষিণ চীন সাগর-সংক্রান্ত বিষয়ে বিচক্ষণতার সঙ্গে পদক্ষেপ নেয় এবং ‘অবৈধ’ ওই সালিশি রায়কে সমর্থন জানানোয় বির...
ইয়েমেন নতুন সামরিক সংঘাত হলে কারো জন্য ভালো হবে না: চীন

ইয়েমেন নতুন সামরিক সংঘাত হলে কারো জন্য ভালো হবে না: চীন

China
ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। একই সঙ্গে পরিস্থিতির আরও অবনতি এড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত থাকার এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বানও জানিয়েছে দেশটি। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে জাতিসংঘে চীনের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রতিনিধি সুন লেই বলেন, ‘ইয়েমেনসহ মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের সব দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে। পাশাপাশি বেসামরিক মানুষ, মানবিক সহায়তাকর্মী ও বেসামরিক স্থাপনার সুরক্ষা নিশ্চিত করা জরুরি।’ তিনি বলেন, ‘ইয়েমেন সংকট মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতির সঙ্গে গভীরভাবে জড়িত। নতুন করে সংঘাত শুরু হলে তা কারও স্বার্থেই হবে না এবং সামরিক উপায়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়।’ তিনি যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্রুত আলোচনায় ফিরে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান। এক...
কিরগিজস্তানে ‘সি চিন পিং: দ্য গভর্ন্যান্স অব চায়না’র পঞ্চম খণ্ড নিয়ে আলোচনা সভা

কিরগিজস্তানে ‘সি চিন পিং: দ্য গভর্ন্যান্স অব চায়না’র পঞ্চম খণ্ড নিয়ে আলোচনা সভা

China
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সোমবার ‘সি চিন পিং: দ্য গভর্ন্যান্স অব চায়না’ গ্রন্থের পঞ্চম খণ্ড নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় অংশগ্রহণকারীরা বলেন, শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৫তম বার্ষিকীর প্রেক্ষাপটে আয়োজিত এ অনুষ্ঠান দুই দেশ এবং এসসিও-ভুক্ত দেশের বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিদের মধ্যে বইটি নিয়ে মতবিনিময়ের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। কিরগিজস্তানের সাবেক প্রেসিডেন্ট রোজা ওতুনবায়েভা বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্রস্তাবিত ‘মানবজাতির অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি’ ধারণাটি বৈশ্বিক প্রভাবসম্পন্ন এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি বলেন, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা কিরগিজস্তানের জন্য নতুন উন্নয়নের সুযোগ সৃষ্টি ও দেশটিকে ধীরে ধীরে ইউরেশিয়া অঞ্চলের এক গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্রে পরিণত হতে সহায়তা করছে। অনুষ্ঠানে কিরগিজস্তানের রাষ্ট্রসচিব আরস্লান কোইচিয়েভ বলেন, নিজস্...
প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় নতুন নির্দেশিকা প্রকাশ করল চীন

প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় নতুন নির্দেশিকা প্রকাশ করল চীন

China
প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা এবং এই সম্পদের যথাযথ মূল্য ও সুরক্ষা বজায় রাখার লক্ষ্যে চীন একটি নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির জেনারেল অফিস এবং স্টেট কাউন্সিলের জেনারেল অফিস যৌথভাবে এই গুরুত্বপূর্ণ নির্দেশিকাটি জারি করে। নতুন এই নির্দেশিকার মূল লক্ষ্য হলো প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি সেগুলোর কার্যকর ও নিরাপদ ব্যবহার বাড়ানো। এর আওতায় সম্পদ মালিকদের অধিকার সুরক্ষা, সম্পদের দক্ষ বরাদ্দ এবং সামগ্রিক তদারকি ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়েছে। দেশটির দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে দুই ধাপে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে ২০৩০ সাল নাগাদ চীন এমন একটি শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে যেখানে সম্পদের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ সুনির্দিষ্ট থাকবে, সম্পদের...