August 2026 - Page 20 of 54 - Mati News
Tuesday, November 24

Month: August 2026

গ্যাস-বিদ্যুৎ সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

গ্যাস-বিদ্যুৎ সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

অর্থনীতি
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে দুই বছর সময় প্রয়োজন। শুক্রবার গুলশানের নিজ বাসভবনে আয়োজিত এক আলোচনায় তিনি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব আদায়, বিনিয়োগ এবং সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন।অর্থনৈতিক সূচক ও রিজার্ভের বর্তমান অবস্থাবৈদেশিক মুদ্রার রিজার্ভ: ১৫ ফেব্রুয়ারি ছিল ৩৪ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার, যা ১৩ আগস্ট বেড়ে ৩৭ দশমিক ১১ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।লেনদেনের ভারসাম্য: ২৬ জানুয়ারি ২ দশমিক ২৮ বিলিয়ন ডলার উদ্বৃত্ত ছিল, যা ২৬ জুলাই ৬ দশমিক ৬১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।নীতি সুদহার: ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতিতে গতি ফেরাতে আইন-কানুন পরিবর্তনের প্রক্রিয়া চলমান। শেয়ারবাজারে আস্থা ফেরাতে কমিশন পুনর্গঠন করা হয়েছে। মূল্যস্ফীতি নি...
রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটুতে কাতারের পুলিশ একাডেমির মনোমুগ্ধকর অংশগ্রহণ

রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটুতে কাতারের পুলিশ একাডেমির মনোমুগ্ধকর অংশগ্রহণ

আন্তর্জাতিক
স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় গত ৭ আগস্ট থেকে শুরু হয়েছে বিশ্বখ্যাত সামরিক ও সাংস্কৃতিক উৎসব ‘রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬’। আগামী ২৯ আগস্ট পর্যন্ত চলমান এই বর্ণিল আয়োজনে অংশ নিয়েছে কাতার। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক ও কুচকাওয়াজ দলের অংশগ্রহণে আয়োজিত এই উৎসবে কাতারের প্রতিনিধিত্ব করছেন যুক্তরাজ্যে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত শেখ আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন সৌদ আল থানি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আইনি উপদেষ্টা ও পুলিশ একাডেমির জেনারেল সুপারভাইজার মেজর জেনারেল ড. আবদুল্লাহ ইউসুফ আল মাল।আন্তর্জাতিক এই মিলনমেলায় কাতারের উপস্থিতি দেশটির বৈশ্বিক সক্রিয়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের অঙ্গীকারকে প্রতিফলিত করছে। উৎসবে কাতার পুলিশ একাডেমির চৌকস দল তাদের উন্নত প্রশিক্ষণ ও পেশাদার দক্ষতার চমৎকার প্রদর্শনী তুলে ধরছে। বিশ্বের অন্যান্য দেশের সামরিক ও ঐতিহ্যবাহী দলগুলোর পাশাপাশি কাতারি দলের এই মনোমুগ্ধকর পরিব...
তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি: ২ জনের মৃত্যু, নিখোঁজ ১২

তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি: ২ জনের মৃত্যু, নিখোঁজ ১২

আন্তর্জাতিক
তিউনিসিয়ার দক্ষিণ উপকূলের কাছে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাতের এই মর্মান্তিক ঘটনায় আরও ১২ জন নিখোঁজ রয়েছেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটিতে থাকা একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র হুসেম এদ্দিন জেবাবলি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএপিকে জানিয়েছেন, উদ্ধার করা দুইজনের মরদেহ জেরবা দ্বীপের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।রেডিও মসাইক এফএমকে দেওয়া তথ্যানুযায়ী, প্রায় ১৫ জন যাত্রী নিয়ে নৌকাটি জারজিস ও বেন গেরদানের মধ্যবর্তী কোনো একটি স্থান থেকে যাত্রা শুরু করেছিল। উপকূল থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল বা ২৬ কিলোমিটার দূরে নৌকাটি ডুবে যায়। বেঁচে যাওয়া ব্যক্তির ভাষ্যমতে, নৌকাটি বৃহস্পতিবার ভোরে যাত্রা শুরু করেছিল। শনিবার একটি বাণিজ্যিক জাহাজ লাইফ জ্যাকেট পরিহিত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে। নিখোঁজদের সন্ধানে বর...
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন: কার ভাগে কী কাজ?

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন: কার ভাগে কী কাজ?

জাতীয়
পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত দুই প্রতিমন্ত্রীর কাজের পরিধি সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। রবিবার (২৩ আগস্ট) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক পরিপত্রে এই দায়িত্ব বণ্টনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। প্রধানমন্ত্রীর সদয় অনুমোদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।পরিপত্র অনুযায়ী, নবনিযুক্ত হুমায়ুন কবিরকে ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১’ এবং আগে থেকেই দায়িত্ব পালনরত শামা ওবায়েদ ইসলামকে ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২’ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তারা উভয়েই পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে নিজ নিজ দায়িত্ব পালন করবেন।দায়িত্ব বণ্টনের অংশ হিসেবে প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলি, অনিবাসী বাংলাদেশিদের সংক্রান্ত বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিত অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।অন্যদিকে, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয় সম্...
বিকাশ-এর দিন কি তবে শেষ?

বিকাশ-এর দিন কি তবে শেষ?

Cover Story, Op-ed
একটা সময় ছিল—বাংলাদেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস মানেই যেন বিকাশ। টাকা পাঠানো, ক্যাশ আউট, বিল দেওয়া কিংবা দোকানে পেমেন্ট—সবকিছুর জন্য মানুষের প্রথম পছন্দ ছিল বিকাশ। আর এমন ব্র্যান্ডিং এর সুবাদে হাজার হাজার কোটি টাকা আয় করে নিল ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানটি।কিন্তু ডিজিটাল পেমেন্টের বাজার বদলাচ্ছে। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় কারণ সম্ভবত প্রতিদ্বন্দ্বী কোনো প্রতিষ্ঠান নয়; বরং ইন্টারঅপারেবিলিটি বা আন্তঃপ্ল্যাটফর্ম লেনদেনের নতুন যুগ।বাংলাদেশ ব্যাংক ধীরে ধীরে এমন একটি পেমেন্ট ইকোসিস্টেম তৈরি করছে, যেখানে একটি ব্যাংক, একটি MFS কিংবা একটি পেমেন্ট প্ল্যাটফর্মের গ্রাহককে শুধু সেই প্ল্যাটফর্মের মধ্যেই আটকে থাকতে হবে না। NPSB-এর মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ও ওয়ালেটের মধ্যে অর্থ স্থানান্তরের সুযোগ বাড়ছে।অর্থাৎ, আগামী দিনের প্রতিযোগিতা শুধু “কার গ্রাহক বেশি”—এখানে আটকে থাকবে না। প্রশ্ন হবে,...
শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে হামলার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য: তদন্তে উঠে এল নতুন মোড়

শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে হামলার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য: তদন্তে উঠে এল নতুন মোড়

জাতীয়
ইনকিলাব মঞ্চের মুখ্য সমন্বয়ক এবং জুলাই গণ-অভ্যুত্থানের পরিচিত মুখ শরীফ ওসমান বিন হাদিকে লক্ষ্য করে হামলার ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে এসেছে। ২০২৫ সালের ১২ই ডিসেম্বর রাজধানীর পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে পূর্বপরিকল্পিত সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হন তিনি। পরবর্তীতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ই ডিসেম্বর রাত ১০টায় তিনি মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শরীফ ওসমান হাদি।তদন্ত প্রতিবেদন অনুযায়ী, এই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে পলাতক যুবলীগ নেতা মো. তাইজুল ইসলাম বাপ্পীকে। তার নির্দেশনায় সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ প্রধান শুটার হিসেবে এবং মোহাম্মদ আলমগীর শেখ মোটরসাইকেল চালক হিসেবে দায়িত্ব পালন করেন। ফয়সাল ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং আদাবর থানা...
ইরানের ফার্স প্রদেশে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান, বিপুল মজুতের সম্ভাবনা

ইরানের ফার্স প্রদেশে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান, বিপুল মজুতের সম্ভাবনা

আন্তর্জাতিক
ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে বিশাল এক গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। রোববার (২৩ আগস্ট) দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। নতুন আবিষ্কৃত এই ক্ষেত্রে গ্যাসের মজুত সাড়ে ৭ ট্রিলিয়ন ঘনফুট বা ২১২ বিলিয়ন ঘনমিটারেরও বেশি, যার বর্তমান বাজারমূল্য কয়েক দশ বিলিয়ন ডলার।তেলমন্ত্রীর ভাষ্যমতে, এই মজুতের মধ্যে প্রায় ৫.৭ ট্রিলিয়ন ঘনফুট বা ১৬১ বিলিয়ন ঘনমিটার গ্যাস উত্তোলনযোগ্য। এই উত্তোলনের পরিমাণ ইরানের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র ‘সাউথ পার্স’-এর যেকোনো একটি ধাপের প্রায় ১৫ বছরের মোট উৎপাদনের সমান।প্রাকৃতিক গ্যাসের পাশাপাশি এই নতুন ক্ষেত্রে বিপুল পরিমাণ গ্যাস কনডেনসেট বা তরল জ্বালানির মজুত রয়েছে। দুই মূল্যবান খনিজ সম্পদের এই উপস্থিতি দেশটির জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: রোববার (২৩ আগস্ট) আল-জাজিরা এ সংব...
নতুন যুগে শৃঙ্খলা তদারকি ও দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদারের আহ্বান সিপিসির

নতুন যুগে শৃঙ্খলা তদারকি ও দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদারের আহ্বান সিপিসির

China
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় শৃঙ্খলা তদারকি কমিশনের ২০তম কেন্দ্রীয় কমিটির ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশন বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নতুন যুগে উচ্চতর মানদণ্ড ও সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও জোরালো করার ওপর গুরুত্বারোপ করা হয়। সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং শৃঙ্খলা তদারকি কমিশনের প্রধান লি সি এই অধিবেশনে ভাষণ দেন। অধিবেশনে উচ্চতর মানদণ্ড এবং আরও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নতুন যুগে দুর্নীতি দমনের চীনা পথ অনুসরণ এবং শৃঙ্খলা তদারকি কাজের উচ্চমানের উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়েছে। অধিবেশন ২০২৬ সালের প্রথমার্ধের শৃঙ্খলা তদারকি কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি রাজনৈতিক তদারকি জোরদার, নেতৃত্ব পরিবর্তনে কঠোর শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় দুর্নীতি দূর করার ওপর ...
মহাকাশে হাড়ের ক্ষয় রোধে ব্যায়াম, চলছে স্বাস্থ্য পরীক্ষা

মহাকাশে হাড়ের ক্ষয় রোধে ব্যায়াম, চলছে স্বাস্থ্য পরীক্ষা

China
মহাকাশে তিন মাস পূর্ণ করার পথে চীনের শেনচৌ-২৩ মিশনের তিন নভোচারী একসঙ্গে চালিয়ে যাচ্ছেন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা, মহাকাশ স্টেশন রক্ষণাবেক্ষণ এবং স্বাস্থ্য পর্যবেক্ষণ কার্যক্রম। চায়না ম্যানড স্পেস এজেন্সি—সিএমএসএ জানিয়েছে যে, গেল এক সপ্তাহে এসব কার্যক্রমে ব্যস্ত সময় পার করেছেন তারা। মিশনের সূচি অনুযায়ী, চৌ ইয়াংছু, ছাং ছিয়ুয়ান ও লাই খাইইং বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করেছেন। তারা পরীক্ষামূলক নমুনা পরিবর্তন ও পরিষ্কার করার পাশাপাশি ইলেকট্রোডের রক্ষণাবেক্ষণ এবং লেন্স পরিষ্কার করেন। এ ছাড়া গ্যাস সিলিন্ডার পরিবর্তন, ভ্যাকুয়াম পাম্পিং এবং বর্জ্য গ্যাস অপসারণের কাজও সম্পন্ন করেন। মহাকাশ স্টেশনের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত জীবাণু পর্যবেক্ষণও চালানো হয়েছে। কেবিনের বাতাস, বিভিন্ন পৃষ্ঠ এবং পানি ব্যবস্থা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এর মাধ্যমে স্টেশনে জীবাণুর বিস্তার ও নিয়ন্ত্রণ সম্পর্কে গুরু...
শাংহাইয়ে ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতায় চীনের দল ঘোষণা

শাংহাইয়ে ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতায় চীনের দল ঘোষণা

Career, China
চীনের শাংহাইয়ে আগামী ২২ থেকে ২৭ সেপ্টেম্বর হতে যাচ্ছে ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার জন্য ২২০ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে চীন। দলে রয়েছেন ৭১ জন প্রতিযোগী। যারা প্রতিযোগিতার ৬৪টি ইভেন্টেই অংশ নেবেন। চীনের ২১টি প্রাদেশিক পর্যায়ের অঞ্চল থেকে নির্বাচিত এসব প্রতিযোগীর মধ্যে ৫৮ জন পুরুষ ও ১৩ জন নারী। তাদের ৪৯ জন শিক্ষার্থী এবং ২২ জন কর্মজীবী। প্রতিযোগীদের গড় বয়স ২১ বছর। সবচেয়ে কম বয়সী প্রতিযোগীর বয়স ১৮ এবং সবচেয়ে বেশি বয়সী ২৫ বছর। চীনের মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন যে, এবারের প্রতিযোগিতায় উৎপাদন, পরিবহন, নির্মাণ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, সৃজনশীল শিল্প ও ফ্যাশনসহ ছয়টি প্রধান ক্ষেত্রে ৬৪টি ইভেন্ট হবে। ওয়ার্ল্ডস্কিলসের ইতিহাসে এটিই সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে। এতে প্রায় ৭০টি দেশ ও অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৪০০ প্রতিযোগীর অংশ নেওয়ার কথা রয়েছে। ...
ইয়ুননানে হাতির অবাধ বিচরণ, ক্যামেরায় সাম্বার পরিবার

ইয়ুননানে হাতির অবাধ বিচরণ, ক্যামেরায় সাম্বার পরিবার

China
চীনের প্রকৃতি আবার ফিরে পাচ্ছে হারানো প্রাণ। নিয়মিত নজরদারির মাধ্যমে ইয়ুননানের হাতিদের গতিবিধি পর্যবেক্ষণ করছেন স্থানীয়রা। সম্প্রতি সেখানে নির্ভয়ে চলাচল করতে দেখা গেছে একপাল বুনো হাতি। আবার ওই হাতির কারণে ফসলের ক্ষতি হলে পাওয়া যাচ্ছে ক্ষতিপূরণ। অন্যদিকে, লাংশাং নদীর প্রকৃতি সংরক্ষণ এলাকায় ইনফ্রারেড ক্যামেরায় ধরা পড়েছে তিনটি সাম্বার হরিণের একটি পরিবার। চীনের ইয়ুননান প্রদেশের একটি পাহাড়ি গ্রামীণ সড়ক। যেখানে কিছুটা অবসর ভঙ্গিতে ঘুরে বেড়াতে দেখা যায় আটটি বুনো এশীয় হাতিকে। দলে ছিল কয়েকটি শাবকও। সম্প্রতি এদের চলাচলের দৃশ্য ধারণ করা হয় আকাশ থেকে। প্রাপ্তবয়স্ক হাতিগুলোকে শাবকদের ঘিরে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। বন থেকে বেরিয়ে প্রথমে তারা মাটির পথ ধরে এগুতে থাকে। পথে ঘাস ও কলাপাতা খেতে খেতে বেশ কিছুটা সময় কাটায়। পরে একটি গ্রামীণ সড়কে উঠে ধীরগতিতে চলতে থাকে পুরো দলটি। হাতির এই দলটির চলাফেরা এবং...
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

জাতীয়
বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে দেশটির সরকার। প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত সভায় এ বিষয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। প্রাথমিকভাবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য সমস্যা, ব্যয় ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতা ও ফলাফল পর্যালোচনার পর পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সভা...
নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন বাংলাদেশের প্রধানমন্ত্রীর

নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন বাংলাদেশের প্রধানমন্ত্রীর

জাতীয়
নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির জন্য গঠিত ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে এর উদ্বোধন করেন তিনি। এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার এবং স্কোয়াড্রন লিডার পদবির যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। সকালে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান তার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।...
দক্ষিণ চীনে ধেয়ে আসছে টাইফুন নারা, জরুরি সতর্কবার্তা

দক্ষিণ চীনে ধেয়ে আসছে টাইফুন নারা, জরুরি সতর্কবার্তা

China
দক্ষিণ চীনে ধেয়ে আসছে চলতি বছরের ১৯তম শক্তিশালী টাইফুন ‘নারা’। এর প্রভাবে অঞ্চলটিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় কুয়াংতোং, কুয়াংসি এবং হাইনান প্রদেশে চতুর্থ স্তরের জরুরি সতর্কতা জারি করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, টাইফুনের প্রভাবে এ অঞ্চলে কয়েকটি নদীর পানির স্তর উল্লেখযোগ্যভাবে বাড়তে পেতে পারে। এর মধ্যে ইউচিয়াং নদীর শাখানদী চুওচিয়াং ও মিংচিয়াং নদীসহ বেশ কিছু ছোট এবং মাঝারি নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় স্থানীয় পানিসম্পদ বিভাগগুলোকে টাইফুনের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বৃষ্টিপাত ও নদীর পানি প্রবাহের পূর্বাভাস প্রদানে নজরদারি বাড়ানোর পাশাপাশি পানি সম্পদ প্রকল্পগুলোর সুচারু পরিচালনা নিশ্চিত করতে বলা হয়েছে। পাহাড়ি ঢল এবং ছোট ও মাঝারি নদীর বন্যা রোধ, ব...
চীন ও নেপালের মানবাধিকার সহযোগিতা জোরদার

চীন ও নেপালের মানবাধিকার সহযোগিতা জোরদার

China
সম্প্রতি নেপাল সফর করেছে চায়না হিউম্যান রাইটস স্টাডিজ সোসাইটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির স্থায়ী কমিটির সদস্য এবং এর নির্বাহী সহ-সভাপতি চিয়াং চিয়ানকুওর নেতৃত্বে এই প্রতিনিধিদল নেপালে বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠক ও আলোচনা সভায় অংশ নেয়। সফরকালে ‘সিচাং প্যানোরামা: নতুন যুগ, নতুন উন্নয়ন’ শীর্ষক ফোরামে বক্তব্য দেন চিয়াং চিয়ানকুও। পাশাপাশি তিনি নেপালের পররাষ্ট্র সচিব অমৃত বাহাদুর রাই এবং নেপালের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন টপ বাহাদুর মগারসহ স্থানীয় বিশিষ্টজনদের সাথে পৃথক বৈঠক করেন। বৈঠকে প্রতিনিধিদলটি মানবাধিকার সুরক্ষার বিষয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ দর্শন এবং সিচাংয়ের জনগণের প্রতি তার বিশেষ যত্নের বিষয়টি তুলে ধরেন। এ ছাড়া নতুন যুগে সিচাং শাসনের ক্ষেত্রে কমিউনিস্ট পার্টির নীতির কল্যাণে অঞ্চলটিতে অর্জিত ঐতিহাসিক সাফল্যগুল...