বন্যা-ভূমিধস মোকাবিলায় কিরগিজস্তানের পাশে চীনের স্যাটেলাইট
আবহাওয়া স্যাটেলাইটের ব্যবহার, যৌথ বৈজ্ঞানিক গবেষণা এবং দুর্যোগ মোকাবিলায় জরুরি সহায়তার ক্ষেত্রে কিরগিজস্তানের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করছে চীন।
কিরগিজস্তান ও উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলটি থিয়ানশান পর্বতমালা অঞ্চলে অবস্থিত হওয়ায় দুই এলাকার জলবায়ু পরিস্থিতির মধ্যে বেশ কিছু মিল রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ অঞ্চলে চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে। ফলে আবহাওয়াজনিত দুর্যোগ প্রতিরোধ, ক্ষয়ক্ষতি কমানো ও উদ্ধার কার্যক্রমে যৌথ সহযোগিতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
চীনের আবহাওয়া প্রশাসনের ‘ফেংইউন-২’ স্যাটেলাইট গ্রহণ ও প্রয়োগব্যবস্থার সহায়তায় কিরগিজস্তান নিয়মিত ও নির্ভরযোগ্য আবহাওয়া পর্যবেক্ষণ তথ্য পাচ্ছে।
চলতি বছরের মে মাসে ভারী বৃষ্টিপাতের কারণে কিরগিজস্তানের মানাস শহরে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্থানীয় কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করে। এ সময় চীন দ্রুত ‘...













