September 2026 - Page 27 of 33 - Mati News
Monday, September 21

Month: September 2026

চীন ও সিঙ্গাপুর ‘সমুদ্র সহযোগিতা-২০২৬’ যৌথ মহড়া আয়োজন করবে

চীন ও সিঙ্গাপুর ‘সমুদ্র সহযোগিতা-২০২৬’ যৌথ মহড়া আয়োজন করবে

China
সেপ্টেম্বর ৩: সেপ্টেম্বরের প্রথম দিকে চীন ও সিঙ্গাপুরের নৌবাহিনী কুয়াংতুং প্রদেশের জানচিয়াংয়ের নিকটবর্তী সমুদ্র ও আকাশসীমায় ‘সমুদ্র সহযোগিতা-২০২৬’ যৌথ মহড়া পরিচালনা করবে। এ মহড়ায় বাস্তব গোলাবর্ষণ, সমুদ্রে পুনঃসরবরাহ, যৌথ অনুসন্ধান ও উদ্ধার অভিযানসহ বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এর লক্ষ্য হলো উভয় পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা আরও জোরদার করা, কার্যকর সহযোগিতা বাড়ানো এবং অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার যৌথ সক্ষমতা বৃদ্ধি করা। সূত্র: সিএমজি...
জাপানি আগ্রাসন-বিরোধী চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ ও বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধের ৮১তম বার্ষিকী উপলক্ষ্যে বেইজিংয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

জাপানি আগ্রাসন-বিরোধী চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ ও বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধের ৮১তম বার্ষিকী উপলক্ষ্যে বেইজিংয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

China
সেপ্টেম্বর ৩: জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ ও বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধের ৮১তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত একটি আলোচনা সভা ৩রা সেপ্টেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। এতে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের মন্ত্রী লি শু লেই উপস্থিত ছিলেন। জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ ছিল অত্যন্ত কঠিন ও গৌরবময় একটি মহাযুদ্ধ। চীনা কমিউনিস্ট পার্টির উদ্যোগে গঠিত জাতীয় ঐক্য ফ্যাসিবাদ বিরোধী ফ্রন্টের পতাকাতলে চীনা জনগণ দৃঢ়তার সঙ্গে শক্তিশালী শত্রুকে মোকাবিলা করে এবং নিজেদের জীবন উত্সর্গ করে এক প্রাচীর নির্মাণ করে, যা আধুনিক যুগে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রথম পূর্ণ বিজয় এনে দেয়। চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ ছিল বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অংশ। চীনের জনগণ তাদের বিশাল জাতিগত আত্মত্যাগের মাধ...
থিয়েনচিনে চীন-শাংহাই সহযোগিতা সংস্থা বন্দর অর্থনৈতিক সহযোগিতা কেন্দ্র উদ্বোধন

থিয়েনচিনে চীন-শাংহাই সহযোগিতা সংস্থা বন্দর অর্থনৈতিক সহযোগিতা কেন্দ্র উদ্বোধন

Default
থিয়েনচিনে আজ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে চীন-শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) বন্দর অর্থনৈতিক সহযোগিতা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এই কেন্দ্রের লক্ষ্য হলো এসসিও’র সদস্য দেশগুলোর বন্দরগুলোর মধ্যে সম্পদ ভাগাভাগি, পরিপূরক সুবিধা এবং যৌথ উন্নয়নকে উৎসাহিত করা, যা উচ্চ-মানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং বেইজিং-থিয়েনচিন-হ্যপেই অঞ্চলের উচ্চ-পর্যায়ের উন্মুক্তকরণে অবদান রাখবে। থিয়েনচিনের উপ-মেয়র ওয়াং শিউ ফেং বলেন যে, থিয়েনচিন চীন এবং এসসিও সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র এবং থিয়েনচিন বন্দর উত্তর চীনে উন্মুক্তকরণের প্রবেশদ্বার হিসেবে কাজ করে। এসসিও বন্দর অর্থনৈতিক সহযোগিতা কেন্দ্র প্রতিষ্ঠা থিয়েনচিনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার মাধ্যমে এটি উন্মুক্তকরণের জন্য একটি চ্যানেল-ভিত্তিক, প্ল্যাটফর্ম-ভিত্তিক, সামুদ্রিক, প্রাতিষ্ঠানিক এবং নগর কেন্দ্র হিসেবে তার নতুন ...
চীনের তাইওয়ানের পূর্ব জলসীমায় সিসিজির নিয়মিত টহল

চীনের তাইওয়ানের পূর্ব জলসীমায় সিসিজির নিয়মিত টহল

China
চীনের তাইওয়ান দ্বীপের পূর্বদিকে জলসীমায় বৃহস্পতিবার আইন অনুযায়ী নিয়মিত আইন প্রয়োগকারী টহল পরিচালনা করেছে চীনা কোস্ট গার্ড (সিসিজি)। সিসিজি’র মুখপাত্র চিয়াং লুই এ তথ্য জানান। চিয়াং লুই বলেন, ফুথুওশান জাহাজের নেতৃত্বে সিসিজির একটি টাস্ক গ্রুপ আগস্ট থেকে সংশ্লিষ্ট জলসীমায় নিয়ন্ত্রণ জোরদার করেছে। এর লক্ষ্য নৌযান চলাচল ও বিভিন্ন কার্যক্রম সুশৃঙ্খলভাবে নিশ্চিত করা। একই সঙ্গে তাইওয়ান প্রণালীর দুই পাড়ের চীনা জনগণের বৈধ ও আইনসম্মত অধিকার ও স্বার্থ এবং জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিতকরণ। মুখপাত্র বলেন, সিসিজি চীনের অধিকারে থাকা জলসীমায় আইন প্রয়োগকারী টহল আরও জোরদার করবে। পাশাপাশি চীনের ভূখণ্ডগত সার্বভৌমত্ব এবং সমুদ্রসীমা সংক্রান্ত অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে। সূত্র: সিএমজি...
সত্তর বছর পর চীন-মিশর সম্পর্ক কীভাবে এগিয়ে যাবে?

সত্তর বছর পর চীন-মিশর সম্পর্ক কীভাবে এগিয়ে যাবে?

China
সেপ্টেম্বর ৩: ‘এটি ছিল একটি ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর’, ‘এটি মিশর ও চীনের মধ্যকার ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এক নতুন সমসাময়িক তাৎপর্য দিয়েছে,’ ‘দুই দেশ ক্রমবর্ধমান সহযোগিতা হাতে হাত রেখে এগিয়ে চলছে’... মিশরীয় সমাজ চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর ১ ও ২ সেপ্টেম্বর পর্যন্ত সেদেশে রাষ্ট্রীয় সফরের ভূয়সী প্রশংসা করেছে। এই সফরকালে দুই রাষ্ট্রপ্রধান আলোচনা করেন এবং ব্যাপক ঐকমত্যে পৌঁছান। প্রেসিডেন্ট সি চীন-মিশরের এক অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনকে ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাঁচটি প্রস্তাব দেন। প্রেসিডেন্ট সিসি বলেন যে, মিশর দুই দেশের মধ্যকার ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের বৃহত্তর উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে, চীন ও মিশর উভয়ই উন্নয়ন ও পুনরুজ্জীবনের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার একটি ভালো সূচনা হয়েছে এবং মিশরের ‘নব্য প্রজাতন্ত্র’ গড়ার কাজ পুরোদমে চলছে। ৭০ বছর ধ...
চীনা ভাষা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য খুলে দিচ্ছে বৈশ্বিক শিক্ষার দরজা: লেডি আবেদ

চীনা ভাষা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য খুলে দিচ্ছে বৈশ্বিক শিক্ষার দরজা: লেডি আবেদ

China, Cover Story
চীনা ভাষা ও সংস্কৃতি শিক্ষার মাধ্যমে বাংলাদেশ-চীন বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের উপদেষ্টা লেডি সৈয়দা সারওয়াত আবেদ। তিনি বলেছেন, ২০০৯ সাল থেকে ব্র্যাক ইউনিভার্সিটিতে চীনা ভাষা শিক্ষা কার্যক্রম চলছে। দীর্ঘ এই পথচলায় চীনা শিক্ষক, বৃত্তি, সাংস্কৃতিক বিনিময় ও একাডেমিক সহযোগিতা এ কার্যক্রমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বৃহস্পতিবার ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ে চায়না কালচার ডে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চীনা ভাষা শিক্ষা শুধু ভাষা শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও পেশাগত সম্ভাবনার নতুন দরজা খুলে দিচ্ছে। তিনি জানান, চীনা ভাষা কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১২ জন শিক্ষক এতে অবদান রেখেছেন। এর মধ্যে সাতজন ছিলেন চীনা নাগরিক এবং পাঁচজন বাংলাদে...
চীনের সঙ্গে জ্বালানি সহযোগিতায় ‘ফলপ্রসূ’ সাফল্য দেখছে বেলারুশ

চীনের সঙ্গে জ্বালানি সহযোগিতায় ‘ফলপ্রসূ’ সাফল্য দেখছে বেলারুশ

China
চীনের সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা ফলপ্রসূ হচ্ছে বলে মন্তব্য করেছেন বেলারুশের জ্বালানিমন্ত্রী দেনিস মরোজ। বুধবার দেশটির জ্বালানি মন্ত্রণালয় প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মরোজ বলেন, বেলারুশ ও চীন জ্বালানি খাতে উচ্চপর্যায়ের সক্রিয় সহযোগিতা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে এ সহযোগিতায় উল্লেখযোগ্য ফল পাওয়া গেছে এবং ভবিষ্যতেও উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, দুই দেশের সরকার ও ব্যবসায়িক পর্যায়ে দীর্ঘদিনের ইতিবাচক যোগাযোগ রয়েছে। নির্ভরযোগ্য জ্বালানি অবকাঠামো নির্মাণ নিশ্চিত করতে বেলারুশের জ্বালানি মন্ত্রণালয় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। পাশাপাশি দেশের উন্নয়ন কৌশলের সঙ্গে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আরও সমন্বয় ঘটানো হবে। বেলারুশের জ্বালানি অবকাঠামো উন্নয়নে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন মরোজ। উদাহরণ হিসেবে তিনি মিনস্কের ৫ নম্বর তাপ ও বিদ্...
পুতিনের সঙ্গে চীনের ভাইস প্রিমিয়ারের বৈঠক

পুতিনের সঙ্গে চীনের ভাইস প্রিমিয়ারের বৈঠক

China
রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন চীনের ভাইস প্রিমিয়ার তিং সুয়েসিয়াং। বুধবার অনুষ্ঠিত এ বৈঠকে চীন-রাশিয়া সম্পর্ক আরও গভীর করা এবং গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য তিং সুয়েসিয়াং বৈঠকে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের পক্ষ থেকে পুতিনকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিং বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে চীন রাশিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত। বিনিয়োগ ও জ্বালানিসহ গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা জোরদারের মাধ্যমে দুই দেশের স্বার্থের আরও গভীর সংযোগ তৈরি করা এবং চীন-রাশিয়া সম্পর্কের উচ্চমানের উন্নয়নের ভিত্তি আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি। এ সময় ভ্লাদিভস্তকে অনুষ্ঠিত ইস্টার্ন ইকোনমিক ফোরামের গুরুত্বও তুলে ধর...
চীন কখনো ইচ্ছাকৃতভাবে বাণিজ্য উদ্বৃত্ত অর্জনের চেষ্টা করেনি: কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

চীন কখনো ইচ্ছাকৃতভাবে বাণিজ্য উদ্বৃত্ত অর্জনের চেষ্টা করেনি: কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

China
চীন কখনো পরিকল্পিতভাবে বাণিজ্য উদ্বৃত্ত অর্জনের চেষ্টা করেনি এবং মুদ্রার মান হ্রাসের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে কোনো বাড়তি সুবিধা পাওয়ারও কোনো উদ্দেশ্য দেশটির নেই। সম্প্রতি নর্থ ক্যারোলাইনার অ্যাশভিলে অনুষ্ঠিত জি-২০ অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের দ্বিতীয় বৈঠকে দেওয়া ভাষণে পিপলস ব্যাংক অব চায়নার (পিবিওসি) গভর্নর প্যান কংশেং এ কথা বলেন। বৈঠকে প্যান কংশেং সতর্ক করে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক ভারসাম্যহীনতার প্রধান কারণগুলো হলো ক্রমবর্ধমান বাণিজ্য বিরোধ, সংরক্ষণবাদ এবং নীতিগত অনিশ্চয়তা। বৈশ্বিক ঝুঁকি ও চ্যালেঞ্জগুলো যৌথভাবে মোকাবিলা করতে তিনি সব জি২০ সদস্য দেশকে বহুপক্ষীয় ব্যবস্থাকে সমুন্নত রাখা, বৈশ্বিক আর্থিক সহযোগিতার প্ল্যাটফর্মগুলোর যথাযথ ব্যবহার এবং সামষ্টিক আর্থিক নীতির সমন্বয় জোরদার করার আহ্বান জানান। বৈশ্বিক ভারসাম্যহীনতা দূর করার উপায় হিসেবে তিনি সব দেশ...
রিয়েল-টাইম হাইপারস্পেকট্রাল ইমেজিং বিশ্লেষণে চীনা গবেষকদের নতুন চিপ আবিষ্কার

রিয়েল-টাইম হাইপারস্পেকট্রাল ইমেজিং বিশ্লেষণে চীনা গবেষকদের নতুন চিপ আবিষ্কার

China
শুভ আনোয়ার তাৎক্ষণিক হাইপারস্পেকট্রাল ইমেজিং বিশ্লেষণ সক্ষম একটি নতুন চিপ তৈরি করেছেন চীনা গবেষকরা, যা ভারী সার্ভার এবং বিশাল ডেটা ফাইলের প্রয়োজনীয়তা দূর করবে। বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজির (বিআইটি) গবেষক দলের নেতৃত্বে পরিচালিত এই গবেষণাটি সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 'সায়েন্স' জার্নালে প্রকাশিত হয়েছে। হাইপারস্পেকট্রাল ইমেজিং মূলত কোনো বস্তু কী দিয়ে তৈরি তা শনাক্ত করতে সাহায্য করে। বিভিন্ন পদার্থ তড়িৎ চৌম্বকীয় বর্ণালীতে আলো ভিন্নভাবে প্রতিফলন, শোষণ ও নির্গমন করে। এই অনন্য 'স্পেকট্রাল ফিঙ্গারপ্রিন্ট' বা বর্ণালী ছাপ ক্যাপচার করার মাধ্যমে রিমোট সেন্সিং এবং শিল্প ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এর অতিরিক্ত বর্ণালী মাত্রার কারণে বিপুল পরিমাণ ডেটা তৈরি হয়। এই সমস্যা সমাধানে গবেষকরা প্রথমে ২০২৪ সালে ক্যামেরার অপটিক্যাল সিস্টেমকে চিপের আকারে নিয়ে আসেন। এরপর তারা...
চীনের বাজার নিয়ন্ত্রণ প্রশাসনের নতুন প্রধান নিয়োগ

চীনের বাজার নিয়ন্ত্রণ প্রশাসনের নতুন প্রধান নিয়োগ

China
চীনের বাজার ব্যবস্থার তদারকি ও ব্যবস্থাপনাকে আরও গতিশীল করতে শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। দেশটির স্টেট কাউন্সিল বুধবার এক আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছে, লিউ কুইপিংকে সামগ্রিক বাজার নিয়ন্ত্রণ প্রশাসনের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রশাসনিক পরিবর্তনের অংশ হিসেবে সংস্থটির উপপ্রধান পদেও নতুন মুখ আনা হয়েছে। স্টেট কাউন্সিলের ঘোষণা অনুযায়ী, প্যান সিয়াওতোং-কে এই প্রশাসনের নতুন উপপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাজার ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখা এবং সংশ্লিষ্ট নীতিমালার সফল বাস্তবায়নে এই শীর্ষ পদের পরিবর্তনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। সূত্র: সিএমজি...
প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে চীনের শস্যভাণ্ডার হেইলংচিয়াংয়ের কৃষি ব্যবস্থা

প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে চীনের শস্যভাণ্ডার হেইলংচিয়াংয়ের কৃষি ব্যবস্থা

China
চীনের শস্যভাণ্ডার হিসেবে পরিচিত হেইলংচিয়াং প্রদেশে কৃষি খাতে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার দ্রুত বাড়ছে। দীর্ঘ ১৬ বছর ধরে শস্য উৎপাদনে দেশজুড়ে শীর্ষে থাকা এই প্রদেশে বর্তমানে চাষাবাদ, বীজ বপন ও ফসল কাটাসহ প্রায় ৯৯ দশমিক ২৮ শতাংশ কাজ যান্ত্রিক উপায়ে সম্পন্ন হচ্ছে। প্রদেশটির বেইতাহুয়াং ইনফরমেশন কোম্পানি স্যাটেলাইট রিমোট সেন্সিং, ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং এআই ব্যবহার করে প্রায় ৪৮ মিলিয়ন মু (প্রায় ৩.২ মিলিয়ন হেক্টর) জমিতে মাটি, ফসলের বৃদ্ধি ও ট্র্যাক্টরের গতিবিধি রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করছে। উন্নত কৃষি মডেল ও অ্যাপের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ ও ব্যবস্থাপনার সময় উল্লেখযোগ্য হারে কমেছে। এছাড়া উইচান্টে প্যাকেটজাত চালে কিউআর কোডের ব্যবহার এবং আগাছা দমনে লেজার রোবট বা উন্নত ইলেকট্রিক ড্রাইভ সিডারের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষি খাতকে আরও স্মার্ট করে তুলছে। ...
চীন-ইথিওপিয়া কফি বাণিজ্য সম্প্রসারণে নতুন চুক্তি

চীন-ইথিওপিয়া কফি বাণিজ্য সম্প্রসারণে নতুন চুক্তি

China
ইথিওপিয়া থেকে চীনে উচ্চমানের কফি রপ্তানি বাড়াতে এবং শিল্প ও সরবরাহ শৃঙ্খলের অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে চীনা ও ইথিওপীয় প্রতিষ্ঠানগুলো একটি সমঝোতায় পৌঁছেছে। সম্প্রতি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় চীনের ইয়ুননান প্রদেশ এবং ইথিওপিয়ার যৌথ উদ্যোগে বাণিজ্য প্রচারমূলক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইথিওপিয়ায় নিযুক্ত চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর লিউ সিয়াওকুয়াং বলেন, এই উদ্যোগটি চীনের উন্মুক্তকরণ নীতি প্রসারিত করা, আফ্রিকা থেকে আমদানি বৃদ্ধি এবং বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থাকে সমুন্নত রাখার প্রতিশ্রুতিরই একটি অংশ। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ইয়ুননান প্রদেশের উপ-মহাপরিচালক লি ই জানান, চীনে কফির ভোক্তা বাজার ক্রমাগত প্রসারিত হচ্ছে এবং উচ্চমানের ও গভীর প্রক্রিয়াজাত পণ্যের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইথিওপিয়ান ইনভেস্টমেন্ট কমিশনের ডেপুটি কমিশনার জিনাবু ইয়ার্গা বলেন, এই উদ্যোগ ইথ...
ফের ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান

ফের ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান

China
চীনের মুদ্রা রেনমিনপি বা ইউয়ান মার্কিন ডলারের বিপরীতে ২২ পিপস বেড়ে ৬ দশমিক ৭৮০৭-এ দাঁড়িয়েছে। বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে চীনের বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থা। চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারে প্রতিদিন কেন্দ্রীয় মধ্যমূল্যের তুলনায় ইউয়ান সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে। এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড়ের ভিত্তিতে। সূত্র: সিএমজি...
বিপর্যয়ের দিনে উদ্ধারকর্মীদের পাশে জিরংয়ের ব্যবসায়ীরা

বিপর্যয়ের দিনে উদ্ধারকর্মীদের পাশে জিরংয়ের ব্যবসায়ীরা

China
চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের শিগাতসে শহরের জিরং কাউন্টিতে ভয়াবহ ভূমিধসের পর উদ্ধারকর্মী ও সম্মুখসারির কর্মীদের বিনামূল্যে প্রয়োজনীয় সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। গত ২৬ আগস্ট সকালে নেপালের অংশে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ ভূমিধস চীন-নেপাল সীমান্তের দুর্গম এলাকায় আঘাত হানে। এতে প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুর্যোগের পর জিরং কাউন্টির নির্মাণসামগ্রীর দোকানের মালিক চেং ইয়ং তার ব্যবসাপ্রতিষ্ঠান ২৪ ঘণ্টা খোলা রাখেন। উদ্ধার ও পুনরুদ্ধার কাজে নিয়োজিত কর্মীদের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থাও করেন তিনি। চেং ইয়ং বলেন, ‘আমি অন্য কিছু ভাবিনি। শুধু জানতাম, দুর্যোগ মোকাবিলায় নির্মাণসামগ্রী অবশ্যই প্রয়োজন হবে। আমাদের কাছে যা ছিল, তা-ই দিয়েছি এবং সারাদিন দোকান খোলা রেখেছি।’ দুর্যোগের রাতেই চেং ও তার পরিবারের সদস্য এবং দোকানের কর্মীরা মিলে ১৬টি অস্থায়ী শয্যা তৈরি করেন। পাশাপ...