September 2026 - Page 8 of 46 - Mati News
Thursday, November 19

Month: September 2026

জাতিসংঘে চীনের বৈশ্বিক উদ্যোগের প্রশংসা শাহবাজ শরিফের

জাতিসংঘে চীনের বৈশ্বিক উদ্যোগের প্রশংসা শাহবাজ শরিফের

China
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে চীনের বৈশ্বিক উদ্যোগগুলোর প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, এসব উদ্যোগ মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ নির্মাণের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করতে পারে। শুক্রবার সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে শাহবাজ শরিফ চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’, ‘গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ’, ‘গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ’ এবং ‘গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ’ সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দূরদর্শী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, এসব উদ্যোগের ভিত্তিতে মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব। পাকিস্তান চীনের সঙ্গে চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসি-এর মাধ্যমে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করছে বলেও...
অভিষেকেই সাত সোনা: এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন চাং চানশুও

অভিষেকেই সাত সোনা: এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন চাং চানশুও

China
শুক্রবার পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টের ফাইনালে পুলের শেষ প্রান্ত স্পর্শ করার পরপরই চাং চানশুও পানির ওপর ভেসে উঠলেন; এরপর দুই হাত উঁচিয়ে ধীরে ধীরে এক থেকে সাত পর্যন্ত গণনা করলেন। ১৯ বছর বয়সী এই চীনা সাঁতারু সাতটি স্বর্ণপদক জয়ের মধ্য দিয়ে তার প্রথম এশিয়ান গেমস অভিযান সম্পন্ন করলেন। টোকিও অ্যাকুয়াটিকস সেন্টার তখন দর্শকদের উল্লাসে মুখর। তবে চাংকে দেখে মনে হলো তিনি অত্যন্ত শান্ত ও স্থির। এশিয়ান গেমসের রেকর্ড গড়ে ৩ মিনিট ৪১ দশমিক ২৮ সেকেন্ডে ৪০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্ট জেতার পর চাং বলেন, "আমি যতটা ভেবেছিলাম, তার চেয়ে অনেক বেশি শান্ত অনুভব করছি। অবশ্যই, এই সাতটি স্বর্ণপদক জিততে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতে এগুলোকে আমি আরও বড় অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাব।" এই জয়ের ফলে চাং এশিয়ান গেমসের কোনো একটি আসরে সাতটি স্বর্ণপদক জয়ী প্রথম সাঁতারু হওয়ার গৌরব অর্জন করলেন। আরও তাৎপর্যপূর্ণ বি...
দক্ষিণ চীন সাগরে ফিলিপিনো জাহাজে রসদ সরবরাহের নিন্দায় চীন কোস্ট গার্ড

দক্ষিণ চীন সাগরে ফিলিপিনো জাহাজে রসদ সরবরাহের নিন্দায় চীন কোস্ট গার্ড

China
দক্ষিণ চীন সাগরের রেন'আই রিফ-এ অবৈধভাবে ফেলে রাখা একটি ফিলিপিনো জাহাজে পুনরায় রসদ পৌঁছে দেওয়ার জন্য ম্যানিলা একটি জাহাজ পাঠালে, চীনা কোস্ট গার্ড শুক্রবার এর প্রতিবাদ জানিয়েছে। ফিলিপাইনকে অবিলম্বে উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করারও আহ্বান জানায় চীনা উপকূলরক্ষী বাহিনী। চীন কোস্ট গার্ডের মুখপাত্র চিয়াং লুয়ে জানান, চীনের বারবার সতর্কবার্তা সত্ত্বেও ফিলিপাইন তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে বৃহস্পতিবার এই রসদ সরবরাহ অভিযান চালিয়েছে। চিয়াং বলেন, চীন কোস্ট গার্ড ফিলিপিনো জাহাজটিকে অনুসরণ ও পর্যবেক্ষণ করেছে এবং আইন অনুযায়ী মৌখিক সতর্কবার্তা প্রদান করেছে। তিনি ফিলিপাইনের বিরুদ্ধে চীনের একটি ছুটির দিনে এই উস্কানিমূলক অভিযান পরিচালনা এবং ঘটনাটিকে অতিরঞ্জিত করে প্রচারের চেষ্টার অভিযোগ আনেন। শুক্রবার চীনের ঐতিহ্যবাহী ছুটির দিন 'মিড-অটাম ফেস্টিভ্যাল' বা মধ্য-শরৎ উৎসব পালিত হয়। চিয়াং বলেন, এ ধরনের কর্মকাণ...
চীন-আফ্রিকা সম্পর্কে গতি আনছে ডিজিটাল বাণিজ্য ও এআই

চীন-আফ্রিকা সম্পর্কে গতি আনছে ডিজিটাল বাণিজ্য ও এআই

China
দ্রুত বিকাশমান ডিজিটাল অর্থনীতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চীন-আফ্রিকা অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতায় নতুন প্রবৃদ্ধির চালিকাশক্তি হয়ে উঠছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌয়ে পঞ্চম গ্লোবাল ডিজিটাল ট্রেড এক্সপোতে ‘চীন-আফ্রিকা অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা: অগ্রগতি ও সম্ভাবনা ২০২৬’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ হয়। ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ আয়োজনে ডিজিটাল বাণিজ্য ও শিল্প সহযোগিতা নিয়ে আলোচনা হচ্ছে। প্রতিবেদনে এসেছে, চীন-আফ্রিকা সহযোগিতায় এআই এখন আর ভবিষ্যতের সম্ভাবনা নয়; দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, স্মার্ট কৃষি ও নগর ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার বাড়ছে। আফ্রিকান ইউনিয়নের চীনে স্থায়ী প্রতিনিধি আলহাজি সারজোহ বাহ আন্তঃসীমান্ত ই-কমার্স, ডিজিটাল পেমেন্ট, ডেটা নিরাপত্তা, এআই এবং দক্ষতা উন্নয়নসহ পাঁচটি ক্ষেত্রে সহযোগিতা...
চীন-ঘানা কৌশলগত অংশীদারত্ব আরও গভীর হয়েছে: হান চেং

চীন-ঘানা কৌশলগত অংশীদারত্ব আরও গভীর হয়েছে: হান চেং

China
চীন-ঘানা বন্ধুত্বের ভিত্তি গড়ে উঠেছে দু’দেশের পুরনো প্রজন্মের নেতাদের হাত ধরে এবং সময়ের পরীক্ষায় তা আরও দৃঢ় হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি মাহামার সঙ্গে বৈঠকে এ কথা বলেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং। শুক্রবারের এ বৈঠকের সময় তিনি বলেন, দু’দেশের রাষ্ট্রপ্রধানের অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন, রাজনৈতিক পারস্পরিক আস্থা সুসংহত এবং বাস্তব সহযোগিতা সম্প্রসারণে ঘানার সঙ্গে কাজ করতে প্রস্তুত তার দেশ। হান চেং বলেন, বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর ঐক্য, আত্মনির্ভরতা, উন্নয়ন ও পুনরুজ্জীবনের বিষয়ে চীন ও ঘানার মধ্যে ব্যাপক অভিন্নতা রয়েছে। চীনের ভাইস প্রেসিডেন্ট খনিজ সম্পদ, সবুজ জ্বালানি, কারিগরি প্রশিক্ষণ ও যুব উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। একইসঙ্গে চীনা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ ও কার্যক্রমের জ...
উলানবাটরে চীন-মঙ্গোলিয়া সাংস্কৃতিক বিনিময় জোরদারে সাংস্কৃতিক সপ্তাহ

উলানবাটরে চীন-মঙ্গোলিয়া সাংস্কৃতিক বিনিময় জোরদারে সাংস্কৃতিক সপ্তাহ

China
চীন ও মঙ্গোলিয়ার মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করতে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে শুরু হয়েছে ‘ফিল চায়না’ ইনার মঙ্গোলিয়া সাংস্কৃতিক সপ্তাহ। বুধবার শুরু হওয়া সপ্তাহব্যাপী এই আয়োজনে চীনের উত্তরাঞ্চলের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পকে মঙ্গোলিয়ার মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। আয়োজকরা জানান, মঙ্গোলিয়ায় এ আয়োজন টানা ১৩ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। এর মাধ্যমে মঙ্গোলিয়ার মানুষের কাছে চীন ও ইনার মঙ্গোলিয়া সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ তৈরি হয়েছে। এবারের কালচার উইকে থাকছে বৈচিত্র্যময় নানা আয়োজন। মোট ১২টি বিভাগে ২৩টি কার্যক্রম রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, বিভিন্ন বিষয়ভিত্তিক প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা, মঙ্গোলীয় তরুণদের সংগীত প্রতিযোগিতা, বই প্রকাশনা ও সাংস্কৃতিক বিনিময়, চলচ্চিত্র প্রদর্শনী এবং স্বল্পদৈর্ঘ্য ভিডিও ও নাট্য প্র...
উড়োজাহাজেই চীনের হাসপাতাল

উড়োজাহাজেই চীনের হাসপাতাল

China, Health, Health and Lifestyle
কিরগিজস্তানে চিকিৎসাসেবা দিতে নতুন উদ্যোগ নিয়েছে চীন। দেশটির রাজধানী বিশকেকে চীনের তৈরি সি-৯০৯ মডেলের উড়োজাহাজকে ‘মোবাইল হাসপাতাল’ হিসেবে ব্যবহার করে স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসা দেয়া হচ্ছে। বৃহস্পতিবার বিশকেকে ‘সি৯০৯ এয়ার প্ল্যান হসপিটাল’ নামের এই জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কিরগিজস্তানের উপ-স্বাস্থ্যমন্ত্রী নুরবেক বুকুয়েভ বলেন, এই প্রকল্প স্থানীয় জনগণকে চিকিৎসাসেবা দেয়ার পাশাপাশি চিকিৎসকদের পেশাগত প্রশিক্ষণ, চিকিৎসাবিষয়ক জ্ঞান বিনিময় এবং দু’দেশের চিকিৎসাপ্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও জোরদারে নতুন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। কিরগিজস্তানে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স সুন তাফেং বলেন, স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা চীন-কিরগিজস্তান সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, স্বাস্থ্যসেবা খাতে চীন-কিরগিজস্তান স...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শুরু

China, ক্যাম্পাস
বাংলাদেশ ও চীনের মধ্যকার শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘কনফুসিয়াস ইনস্টিটিউট’। দুই দেশের শিক্ষা বিনিময়ের ক্ষেত্রে নতুন মাইলফলক হিসেবে শনিবার বিকেলে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হয় ইনস্টিটিউটটির উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চীনের ইয়ুননান মিনজু বিশ্ববিদ্যালয়-এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে এই কনফুসিয়াস ইনস্টিটিউট। ২০২৫ সালের অক্টোবরে চাইনিজ ইন্টারন্যাশনাল এডুকেশন ফাউন্ডেশনের অনুমোদন পাওয়ার পর একই বছরের নভেম্বরে বেইজিংয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড চাইনিজ ল্যাঙ্গুয়েজ কনফারেন্স’-এ দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের সিপিসি ইয়ুননান প্রাদেশিক কমিটির স্থায়ী কমিটির সদস্য চাও ...
চীন এককথায় অসাধারণ: সিজিটিএন-এর এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ইলন মাস্ক

চীন এককথায় অসাধারণ: সিজিটিএন-এর এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ইলন মাস্ক

China
‘চীনের আকর্ষণ ভাষায় প্রকাশ করা অসম্ভব!’ ‘চীনের উৎপাদন শিল্পের শক্তিশালী ভিত্তি রয়েছে, চীনের এআই বড় মডেলের কর্মক্ষমতাও অত্যন্ত চমৎকার!’ ২৩ সেপ্টেম্বর টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার নেয় সিজিটিএন। সাক্ষাৎকারে চীনের বাজার, অত্যাধুনিক প্রযুক্তি এবং ভবিষ্যতে চীন-যুক্তরাষ্ট্র সহযোগিতা নিয়ে নিজের সর্বশেষ ভাবনা ও অভিজ্ঞতা তুলে ধরেন মাস্ক। ‘প্রেসিডেন্ট সি চিন পিং একজন মহান নেতা’ মাস্ক বলেন, ‘চীনের প্রেসিডেন্ট সি চিন পিং একজন মহান নেতা। তার নেতৃত্বে চীন ব্যাপক উন্নয়ন ও সাফল্য অর্জন করেছে, যা আমি নিজেও প্রত্যক্ষ করেছি।’ মাস্ক বলেন, ‘যদি আপনি চীনে যান, তাহলে প্রতিবছর দেশটির যে দ্রুত পরিবর্তন ঘটছে, তা স্বচক্ষে দেখতে পাবেন। নতুন ভবন, নতুন অবকাঠামো এবং রাস্তায় হাঁটার সময়ও চীনের সাধারণ মানুষের জীবনযাত্রার মানের উল্লেখযোগ্য উন্নতি অনুভব করা যায়। এসব অর্জন সি চিন...
চীন-মার্কিন সম্পর্কের নতুন অবস্থান বাস্তবায়নে দিকনির্দেশনা দিয়েছেন সি চিন পিং

চীন-মার্কিন সম্পর্কের নতুন অবস্থান বাস্তবায়নে দিকনির্দেশনা দিয়েছেন সি চিন পিং

China
  সেপ্টেম্বর ২৬: প্রশান্ত মহাসাগর পেরিয়ে আরেকবার করমর্দন। বিশ্বের দৃষ্টি আবারও চীন-যুক্তরাষ্ট্রের দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর করেন। ছয় মাসেরও কম সময়ের মধ্যে আবারও মুখোমুখি হলেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। চীন-মার্কিন সম্পর্কের গুরুত্বপূর্ণ সময়ে তাদের বৈঠক ও মতবিনিময় থেকে এসেছে নতুন দিকনির্দেশনা। বর্তমান বিশ্বে পরিবর্তনের গতি বেড়েছে। ইতিহাসও নতুন অধ্যায়ে প্রবেশ করছে। এমন পরিস্থিতিতে দুটি বৃহৎ দেশ হিসেবে মানবজাতির উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করে চীন ও যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন সফরে সি চিন পিং ও প্রেসিডেন্ট ট্রাম্প আন্তরিক ও গভীরভাবে মতবিনিময় করেছেন। নতুন অনেক ঐকমত্যে পৌঁছেছেন। চীন-মার্কিন গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্কের অন্তর্নিহিত বিষয় আরও সমৃদ্ধ করেছেন ...
যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর সফলভাবে সম্পন্ন করেছেন সি চিন পিং

যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর সফলভাবে সম্পন্ন করেছেন সি চিন পিং

China
  সেপ্টেম্বর ২৬: যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর সফলভাবে সম্পন্ন করে বেইজিংয়ের উদ্দেশে রওয়ানা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর বিকেলে ওয়াশিংটন ত্যাগ করে প্রেসিডেন্টের বিশেষ বিমান। ওয়াশিংটন ত্যাগ করার সময় যুক্তরাষ্ট্র সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে সি চিন পিংকে বিদায় জানান। বিদায় উপলক্ষে বিমানবন্দরে ২১টি তোপধ্বনি দেওয়া হয়। বিমানবন্দরের পথে বিদেশে বসবাসকারী চীনা নাগরিক ও ছাত্রছাত্রীরা রাস্তার দুই পাশে চীন ও যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা নেড়ে প্রেসিডেন্ট সি চিন পিংকে উষ্ণ অভিনন্দন জানান। সূত্র: সিএমজি...
চীন-মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল, এটিই ইতিহাসের স্বাভাবিক প্রবণতা: ট্রাম্প দম্পতির সঙ্গে চা-চক্রে সি চিন পিং

চীন-মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল, এটিই ইতিহাসের স্বাভাবিক প্রবণতা: ট্রাম্প দম্পতির সঙ্গে চা-চক্রে সি চিন পিং

China
সেপ্টেম্বর ২৬: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও তার স্ত্রী ফেং লি ইউয়ান হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সঙ্গে এক চা-চক্রে অংশ নেন। স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর সকালে আয়োজিত এ চা-চক্রে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের অন্তর্নিহিত বিষয় আরও সমৃদ্ধ করার এবং যৌথভাবে ‘সম্মান, ন্যায্যতা ও পারস্পরিকতার ভিত্তিতে গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক’ প্রতিষ্ঠার বিষয়ে সম্মত হন দুই দেশের রাষ্ট্রপ্রধান। সি চিন পিং উল্লেখ করেন, এটি ১১ বছর পর ওয়াশিংটনে তার পুনরায় রাষ্ট্রীয় সফর। এবারের সফরে চীন ও যুক্তরাষ্ট্র তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের অন্তর্নিহিত বিষয় আরও সমৃদ্ধ করেছে। একইসঙ্গে দুই পক্ষ ‘সম্মান, ন্যায্যতা ও পারস্পরিকতার ভিত্তিতে গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক’ যৌথভাবে গড়ে তোলার বিষয়ে সম্মত হয়েছে। অর্থনৈতিক ও বাণিজ্য ক্ষেত্রেও পারস্পরিক উপকারী ফলাফল অর্জিত হয়েছে, যা দুই...
সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে সম্মত চীন-যুক্তরাষ্ট্র

সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে সম্মত চীন-যুক্তরাষ্ট্র

China
সেপ্টেম্বর ২৬: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও তার স্ত্রী ফেং লি ইউয়ান হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সঙ্গে এক চা-চক্রে অংশ নেন। স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর সকালে আয়োজিত এ চা-চক্রে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের অন্তর্নিহিত বিষয় আরও সমৃদ্ধ করার এবং যৌথভাবে ‘সম্মান, ন্যায্যতা ও পারস্পরিকতার ভিত্তিতে গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক’ প্রতিষ্ঠার বিষয়ে সম্মত হন দুই দেশের রাষ্ট্রপ্রধান। (স্বর্ণা/ফয়সল/আনন্দী)...
চীনের সাথে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা গভীরতর করার প্রত্যাশা মিসরের

চীনের সাথে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা গভীরতর করার প্রত্যাশা মিসরের

China
মিসরের বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী মুহাম্মাদ ফরিদ সালেহ, গতকাল (বৃহস্পতিবার) কায়রোয় এক সাংবাদিক সম্মেলনে বলেন, তাঁর দেশ সমুদ্রের পানি লবণমুক্তকরণ, এআই ও জিডিটাল পরিষেবা, ইত্যাদি ক্ষেত্রে চীনের সাথে সহযোগিতা গভীরতর করার প্রত্যাশা করে। তিনি দেশটিতে চীনা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন কর্মক্ষমতার উচ্চ মূল্যায়ন করে বলেন, কিছু শিল্পক্ষেত্রে মিসর এখনও প্রবেশ করেনি, অথচ চীনা প্রতিষ্ঠানগুলো সেগুলোয় প্রবেশ করেছে। তিনি আরও বলেন, মিসর বিদেশি বিনিয়োগকারীদের স্বাগত জানায় এবং সমর্থন দেওয়ার চেষ্টা চালায়। পাশাপাশি, তার দেশ সকল প্রতিষ্ঠানের জন্য ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করেছে। তিনি উল্লেখ করেন, বাণিজ্য প্রতিনিধিদলের পারস্পরিক সফর এবং বিভিন্ন ধরনের প্রদর্শনী হলো দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের প্রধান চ্যানেল। মিসর আরও বেশি নির্দিষ্ট সহযোগিতামূলক প্রকল্প খুঁজে বের করছে, এবং প্রদর্শনী আয়োজন, বাণিজ...
চীনের সাথে ঐতিহ্যবাহী মৈত্রী সুসংহত করতে চায় মালদ্বীপ: প্রেসিডেন্ট মুইজু

চীনের সাথে ঐতিহ্যবাহী মৈত্রী সুসংহত করতে চায় মালদ্বীপ: প্রেসিডেন্ট মুইজু

China
মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মুহাম্মাদ মুইজু, গতকাল (বৃহস্পতিবার) মালে শহরে বলেছেন, তাঁর দেশ চীনের সাথে দীর্ঘমেয়াদী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন করার ওপর গুরুত্ব দেয় এবং বেইজিংয়ের সাথে ঐতিহ্যবাহী মৈত্রী আরও সুসংহত করতে আগ্রহী। এদিন, দেশটির চীনা দূতাবাসে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে, চীনের সরকার ও জনগণকে জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, চীন অধ্যবসায় ও গভীর রূপান্তরের এক অসাধারণ যাত্রার মধ্য দিয়ে, দৃঢ় সংকল্প ও দূরদর্শিতার সাথে বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। অর্থনৈতিক উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি, অবকাঠামো, ইত্যাদি ক্ষেত্রে চীনের অর্জিত সাফল্য ব্যাপকভাবে স্বীকৃত। তিনি বলেন, মালদ্বীপের জনগণের জন্য, চীনের সাথে মৈত্রী ‘দৃশ্যমান, বাস্তব এবং দৈনন্দিন জীবনে কল্যাণকর’। মালদ্বীপ আশা করে, দু’দেশের সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হবে। অ...