abc, Author at Mati News - Page 10 of 525
Wednesday, September 16

Author: abc

চীনের বাজার নিয়ন্ত্রণ প্রশাসনের নতুন প্রধান নিয়োগ

চীনের বাজার নিয়ন্ত্রণ প্রশাসনের নতুন প্রধান নিয়োগ

China
চীনের বাজার ব্যবস্থার তদারকি ও ব্যবস্থাপনাকে আরও গতিশীল করতে শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। দেশটির স্টেট কাউন্সিল বুধবার এক আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছে, লিউ কুইপিংকে সামগ্রিক বাজার নিয়ন্ত্রণ প্রশাসনের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রশাসনিক পরিবর্তনের অংশ হিসেবে সংস্থটির উপপ্রধান পদেও নতুন মুখ আনা হয়েছে। স্টেট কাউন্সিলের ঘোষণা অনুযায়ী, প্যান সিয়াওতোং-কে এই প্রশাসনের নতুন উপপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাজার ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখা এবং সংশ্লিষ্ট নীতিমালার সফল বাস্তবায়নে এই শীর্ষ পদের পরিবর্তনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। সূত্র: সিএমজি...
প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে চীনের শস্যভাণ্ডার হেইলংচিয়াংয়ের কৃষি ব্যবস্থা

প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে চীনের শস্যভাণ্ডার হেইলংচিয়াংয়ের কৃষি ব্যবস্থা

China
চীনের শস্যভাণ্ডার হিসেবে পরিচিত হেইলংচিয়াং প্রদেশে কৃষি খাতে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার দ্রুত বাড়ছে। দীর্ঘ ১৬ বছর ধরে শস্য উৎপাদনে দেশজুড়ে শীর্ষে থাকা এই প্রদেশে বর্তমানে চাষাবাদ, বীজ বপন ও ফসল কাটাসহ প্রায় ৯৯ দশমিক ২৮ শতাংশ কাজ যান্ত্রিক উপায়ে সম্পন্ন হচ্ছে। প্রদেশটির বেইতাহুয়াং ইনফরমেশন কোম্পানি স্যাটেলাইট রিমোট সেন্সিং, ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং এআই ব্যবহার করে প্রায় ৪৮ মিলিয়ন মু (প্রায় ৩.২ মিলিয়ন হেক্টর) জমিতে মাটি, ফসলের বৃদ্ধি ও ট্র্যাক্টরের গতিবিধি রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করছে। উন্নত কৃষি মডেল ও অ্যাপের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ ও ব্যবস্থাপনার সময় উল্লেখযোগ্য হারে কমেছে। এছাড়া উইচান্টে প্যাকেটজাত চালে কিউআর কোডের ব্যবহার এবং আগাছা দমনে লেজার রোবট বা উন্নত ইলেকট্রিক ড্রাইভ সিডারের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষি খাতকে আরও স্মার্ট করে তুলছে। ...
চীন-ইথিওপিয়া কফি বাণিজ্য সম্প্রসারণে নতুন চুক্তি

চীন-ইথিওপিয়া কফি বাণিজ্য সম্প্রসারণে নতুন চুক্তি

China
ইথিওপিয়া থেকে চীনে উচ্চমানের কফি রপ্তানি বাড়াতে এবং শিল্প ও সরবরাহ শৃঙ্খলের অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে চীনা ও ইথিওপীয় প্রতিষ্ঠানগুলো একটি সমঝোতায় পৌঁছেছে। সম্প্রতি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় চীনের ইয়ুননান প্রদেশ এবং ইথিওপিয়ার যৌথ উদ্যোগে বাণিজ্য প্রচারমূলক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইথিওপিয়ায় নিযুক্ত চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর লিউ সিয়াওকুয়াং বলেন, এই উদ্যোগটি চীনের উন্মুক্তকরণ নীতি প্রসারিত করা, আফ্রিকা থেকে আমদানি বৃদ্ধি এবং বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থাকে সমুন্নত রাখার প্রতিশ্রুতিরই একটি অংশ। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ইয়ুননান প্রদেশের উপ-মহাপরিচালক লি ই জানান, চীনে কফির ভোক্তা বাজার ক্রমাগত প্রসারিত হচ্ছে এবং উচ্চমানের ও গভীর প্রক্রিয়াজাত পণ্যের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইথিওপিয়ান ইনভেস্টমেন্ট কমিশনের ডেপুটি কমিশনার জিনাবু ইয়ার্গা বলেন, এই উদ্যোগ ইথ...
ফের ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান

ফের ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান

China
চীনের মুদ্রা রেনমিনপি বা ইউয়ান মার্কিন ডলারের বিপরীতে ২২ পিপস বেড়ে ৬ দশমিক ৭৮০৭-এ দাঁড়িয়েছে। বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে চীনের বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থা। চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারে প্রতিদিন কেন্দ্রীয় মধ্যমূল্যের তুলনায় ইউয়ান সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে। এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড়ের ভিত্তিতে। সূত্র: সিএমজি...
বিপর্যয়ের দিনে উদ্ধারকর্মীদের পাশে জিরংয়ের ব্যবসায়ীরা

বিপর্যয়ের দিনে উদ্ধারকর্মীদের পাশে জিরংয়ের ব্যবসায়ীরা

China
চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের শিগাতসে শহরের জিরং কাউন্টিতে ভয়াবহ ভূমিধসের পর উদ্ধারকর্মী ও সম্মুখসারির কর্মীদের বিনামূল্যে প্রয়োজনীয় সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। গত ২৬ আগস্ট সকালে নেপালের অংশে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ ভূমিধস চীন-নেপাল সীমান্তের দুর্গম এলাকায় আঘাত হানে। এতে প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুর্যোগের পর জিরং কাউন্টির নির্মাণসামগ্রীর দোকানের মালিক চেং ইয়ং তার ব্যবসাপ্রতিষ্ঠান ২৪ ঘণ্টা খোলা রাখেন। উদ্ধার ও পুনরুদ্ধার কাজে নিয়োজিত কর্মীদের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থাও করেন তিনি। চেং ইয়ং বলেন, ‘আমি অন্য কিছু ভাবিনি। শুধু জানতাম, দুর্যোগ মোকাবিলায় নির্মাণসামগ্রী অবশ্যই প্রয়োজন হবে। আমাদের কাছে যা ছিল, তা-ই দিয়েছি এবং সারাদিন দোকান খোলা রেখেছি।’ দুর্যোগের রাতেই চেং ও তার পরিবারের সদস্য এবং দোকানের কর্মীরা মিলে ১৬টি অস্থায়ী শয্যা তৈরি করেন। পাশাপ...
বন্যা-ভূমিধস মোকাবিলায় কিরগিজস্তানের পাশে চীনের স্যাটেলাইট

বন্যা-ভূমিধস মোকাবিলায় কিরগিজস্তানের পাশে চীনের স্যাটেলাইট

China
আবহাওয়া স্যাটেলাইটের ব্যবহার, যৌথ বৈজ্ঞানিক গবেষণা এবং দুর্যোগ মোকাবিলায় জরুরি সহায়তার ক্ষেত্রে কিরগিজস্তানের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করছে চীন। কিরগিজস্তান ও উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলটি থিয়ানশান পর্বতমালা অঞ্চলে অবস্থিত হওয়ায় দুই এলাকার জলবায়ু পরিস্থিতির মধ্যে বেশ কিছু মিল রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ অঞ্চলে চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে। ফলে আবহাওয়াজনিত দুর্যোগ প্রতিরোধ, ক্ষয়ক্ষতি কমানো ও উদ্ধার কার্যক্রমে যৌথ সহযোগিতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চীনের আবহাওয়া প্রশাসনের ‘ফেংইউন-২’ স্যাটেলাইট গ্রহণ ও প্রয়োগব্যবস্থার সহায়তায় কিরগিজস্তান নিয়মিত ও নির্ভরযোগ্য আবহাওয়া পর্যবেক্ষণ তথ্য পাচ্ছে। চলতি বছরের মে মাসে ভারী বৃষ্টিপাতের কারণে কিরগিজস্তানের মানাস শহরে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্থানীয় কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করে। এ সময় চীন দ্রুত ‘...
পান্ডার ভালোবাসায় বাড়ছে চীন-তাইওয়ান সম্প্রীতির বন্ধন

পান্ডার ভালোবাসায় বাড়ছে চীন-তাইওয়ান সম্প্রীতির বন্ধন

China
চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানে উপহার দেওয়া জায়ান্ট পান্ডা ‘ইউয়ান ইউয়ান’-এর ২২তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে চীন। একই সঙ্গে পান্ডার মাধ্যমে দুই পাশের মানুষের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন আরও গভীর হওয়ার আশা প্রকাশ করেছে বেইজিং। বুধবার এক সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের মুখপাত্র চাং হান ইউয়ান ইউয়ানের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানান। রোববার তাইপেই চিড়িয়াখানায় ইউয়ান ইউয়ানের ২২তম জন্মদিন উদযাপন করা হয়। প্রিয় পান্ডাটিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে বিপুলসংখ্যক দর্শনার্থী চিড়িয়াখানায় ভিড় করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে জন্মদিনের নানা আয়োজন। চাং হান বলেন, দুই পাশের মানুষের কাছেই জায়ান্ট পান্ডা অত্যন্ত জনপ্রিয় এবং এগুলো শান্তি ও বন্ধুত্বের প্রতীক হিসেবে কাজ করে। ২০০৮ সালে চীনের মূল ভূখণ্ড থেকে ‘থুয়ান থুয়ান’ ও ‘ইউয়ান ইউয়ান’কে তাইওয়ানে উপহার হিসেবে...
পূর্ব চীনের উপকূলে তৃতীয়বার আঘাত হেনেছে টাইফুন সাউতেল

পূর্ব চীনের উপকূলে তৃতীয়বার আঘাত হেনেছে টাইফুন সাউতেল

China
পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের উপকূলে বৃহস্পতিবার সকালে তৃতীয়বারের মতো আঘাত হেনেছে চলতি বছরের ১৮তম টাইফুন ‘সাউতেল’। প্রাদেশিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৮৩ কিলোমিটার, যা প্রতি সেকেন্ডে ২৩ মিটার। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ফুচিয়ানের চাংচৌ শহরের চাংপু কাউন্টির উপকূল দিয়ে টাইফুনটি স্থলভাগে প্রবেশ করে। এর আগে গত ২৮ আগস্ট ‘সাউতেল’ পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের উপকূলে দুবার আঘাত হানে। এরপর এটি ফুচিয়ানের দিকে অগ্রসর হয়ে তৃতীয়বারের মতো স্থলভাগে আঘাত হানল। ঘূর্ণিঝড়টির প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি ও দমকা বাতাসের আশঙ্কা রয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র: সিএমজি...
জাম্বিয়ার প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে সি চিন পিংয়ের বিশেষ দূত

জাম্বিয়ার প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে সি চিন পিংয়ের বিশেষ দূত

China
জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমার শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ দূত সিয়ান হুই। মঙ্গলবার রাজধানী লুসাকায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জাম্বিয়া সরকারের আমন্ত্রণে যোগ দেন তিনি। চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শক সম্মেলনের জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান সিয়ান হুই বুধবার জাম্বিয়ার প্রেসিডেন্ট হিচিলেমার সঙ্গে কমিউনিটি হাউসে বৈঠক করেন। বৈঠকে সি চিন পিংয়ের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা পৌঁছে দেন সিয়ান হুই। তিনি বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্যের ভিত্তিতে চীন জাম্বিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত। এর মাধ্যমে ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও এগিয়ে নেওয়া, রাজনৈতিক পারস্পরিক আস্থা গভীর করা এবং বাস্তব সহযোগিতা জোরদার করতে আগ্রহী বেইজিং। সিয়ান হুই আরও বলেন, চীন ও জাম্বিয়া পরস্পরকে দৃঢ়ভাবে সমর্থন, আন্তর্জাতিক পর্যায়ে সমন্বয় জোরদার এবং দুই দেশের বিস্তৃত...
চীন-যুক্তরাষ্ট্রের জনগণের মাঝে আরও যোগাযোগ ও সফরে সমর্থন দেবে বেইজিং

চীন-যুক্তরাষ্ট্রের জনগণের মাঝে আরও যোগাযোগ ও সফরে সমর্থন দেবে বেইজিং

China
চীন ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে আরও বেশি সফর ও পারস্পরিক যোগাযোগে বরাবরের মতোই সমর্থন দেওয়ার কথা জানিয়েছে বেইজিং। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এ কথা বলেন। নিয়মিত সংবাদ সম্মেলনে কুও চিয়াখুন জানান, সম্প্রতি চীনের আমন্ত্রণে ২৭ বছর পর দেশটি সফর করেছেন মার্কিন নাগরিক রোনাল্ড সাকোলস্কি। সফরকালে সাকোলস্কি ইনার মঙ্গোলিয়া পরিদর্শন করেন। সেখানে তিনি জাতীয় পর্যায়ের মডেল ইয়িন ইউচেনের সঙ্গে সাক্ষাৎ করেন। বহু বছর আগে তার অর্থায়নে গড়ে ওঠা একটি বনও তিনি পুনরায় পরিদর্শন করেন এবং ইয়িন ইউচেনের সঙ্গে সেখানে বন্ধুত্বের প্রতীক হিসেবে একটি গাছ রোপণ করেন। এ ছাড়া সাকোলস্কি হ্যনান প্রদেশের লুওইয়াংয়ের সেই স্কুলেও যান, যেখানে তিনি একসময় শিক্ষকতা করেছিলেন। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন। সফরের অংশ হিসেবে তিনি বেইজিংও পরিদর্শন করেন। কুও চিয়াখুন বলেন, পুরো সফরজুড়ে সাক...
যৌথ আলোচনা, নির্মাণ এবং সমন্বিত অর্জন জনগণের ইচ্ছা: চীনা মুখপাত্র

যৌথ আলোচনা, নির্মাণ এবং সমন্বিত অর্জন জনগণের ইচ্ছা: চীনা মুখপাত্র

China
সেপ্টেম্বর ১: আজ (মঙ্গলবার) প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈশ্বিক শাসন উদ্যোগ প্রস্তাবের এক বছর পূর্তি উপলক্ষ্যে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন গত এক বছরে বৈশ্বিক শাসন উদ্যোগের অগ্রগতি ও অর্জনগুলো তুলে ধরেন। এদিন বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র বলেন, গত এক বছরে বৈশ্বিক শাসন উদ্যোগ ক্রমবর্ধমান জনপ্রিয়তা অর্জন করেছে, একটি চীনা সমাধান থেকে আন্তর্জাতিক অনুশীলনে রূপান্তরিত হয়েছে এবং এর শক্তিশালী প্রাণশক্তি, প্রভাব ও আকর্ষণ প্রদর্শন করেছে। বৈশ্বিক শাসন উদ্যোগ একটি ব্যাপক আন্তর্জাতিক ঐকমত্য তৈরি করেছে। এই উদ্যোগটি জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং প্রায় ১৬০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা দ্রুত সমর্থন ও সাড়া দিয়েছে। ৬০টিরও বেশি দেশ সক্রিয়ভাবে ‘ফ্রেন্ডস অফ গ্লোবাল গভর্নেন্স গ্রুপ’-এ যোগদান করেছে এবং অসংখ্য বৈশ্বিক শাসন সংক্রান্ত বিষয়ে নি...
এশিয়ান গেমসে প্রায় ৫৮০ অ্যাথলেট পাঠাবে হংকং

এশিয়ান গেমসে প্রায় ৫৮০ অ্যাথলেট পাঠাবে হংকং

China
  ২০২৬ সালের এশিয়ান গেমসে প্রায় ৫৮০ জন অ্যাথলেট পাঠাবে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং। মঙ্গলবার পতাকা হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছে হংকংয়ের স্পোর্টস ফেডারেশন অ্যান্ড অলিম্পিক কমিটি (এসএফঅ্যান্ডওসি)। জাপানের আইচি-নাগোয়ায় আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের এশিয়ান গেমস। এতে হংকং ৩৮টি খেলায় অংশ নেবে। এশিয়ান গেমসে হংকংয়ের প্রতিনিধি দলে ৮০০ জনের বেশি সদস্য থাকবেন। এর মধ্যে প্রায় ৫৮০ জন অ্যাথলেট বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এসএফঅ্যান্ডওসি’র প্রেসিডেন্ট টিমোথি ফক সুন-থিং বলেন, এবারের এশিয়ান গেমসের বিভিন্ন প্রতিযোগিতা একাধিক শহরে অনুষ্ঠিত হবে। ফলে অ্যাথলেটদের যাতায়াত, সহায়তা ও সমন্বয়ের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ থাকবে। তিনি বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অ্যাথলেটদের সর্বোচ্চ সহায়তা দেবে সংগঠনটি। যাতে তারা অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা না করে শুধু ...
চীনের প্যালাস-১ রকেটের সফল প্রথম উৎক্ষেপণ

চীনের প্যালাস-১ রকেটের সফল প্রথম উৎক্ষেপণ

China
প্রথমবারের মতো সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে চীনের প্যালাস-১ ওয়াই১ ক্যারিয়ার রকেট। মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের তোংফেং বাণিজ্যিক মহাকাশ উদ্ভাবন পাইলট জোন থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। বেইজিং সময় সকাল ১০টায় রকেটটি মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করে। পুরো উড্ডয়ন প্রক্রিয়ায় রকেটটি স্বাভাবিকভাবে কাজ করে এবং নির্ধারিত কক্ষপথে সফলভাবে পে-লোড স্থাপন করে। এটি ছিল গ্যালাক্টিক এনার্জি কোম্পানির নিজস্ব প্রযুক্তিতে তৈরি মাঝারি আকারের দুই ধাপের তরল জ্বালানিচালিত রকেট প্যালাস-১-এর প্রথম উড্ডয়ন। রকেটটির দৈর্ঘ্য ৫২ মিটার এবং মূল ধাপের ব্যাস ৩ দশমিক ৩৫ মিটার। উৎক্ষেপণের সময় এর ওজন প্রায় ২৮৩ টন এবং থ্রাস্ট বা উড্ডয়ন শক্তি প্রায় ৩৫০ টন ছিল। রকেটটি নিম্ন-পৃথিবী কক্ষপথে ৫ থেকে ৭ টন পর্যন্ত পে-লোড বহন করতে পারে। গ্যালাক্টিক এনার্জির এক কর্মকর্তা জানান, বাণিজ্যিক স্যাটেলাইট গ্রাহকদের জন্য দক্ষ ও তুল...
পণ্যভোগে গতি আনতে চীনের নতুন ২০ দফা পরিকল্পনা

পণ্যভোগে গতি আনতে চীনের নতুন ২০ দফা পরিকল্পনা

China
২০২৬-২০৩০ মেয়াদের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পণ্যভোগ বাড়াতে ২০টি পদক্ষেপ ঘোষণা করেছে চীন। সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়সহ সাতটি সরকারি বিভাগ এ সংক্রান্ত বাস্তবায়ন নির্দেশিকা প্রকাশ করে। নির্দেশিকায় গাড়ি কেনাবেচা ও ব্যবহারে অযৌক্তিক বিধিনিষেধ দূর করা, পুরনো গাড়ির বাজার ব্যবস্থাপনা মানসম্মত করা, ব্যবহৃত গৃহস্থালি পণ্য পুনর্ব্যবহার এবং বৈদ্যুতিক গাড়ির চার্জিং অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া দৈনন্দিন পণ্যভোগ বাড়াতে খাদ্য, পানীয়, বস্ত্র ও পোশাকের সরবরাহ উন্নয়ন, কৃষিপণ্য উৎপাদন ও বাজারের মধ্যে সংযোগ জোরদার এবং সাংস্কৃতিক ও ক্রীড়া পণ্যের সরবরাহ বাড়ানোর কথাও বলা হয়েছে। গুরুত্ব দেয়া হয়েছে বয়স্ক ও শিশুদের জন্য উপযোগী পণ্য তৈরির পাশাপাশি ঐতিহ্যবাহী ব্র্যান্ডগুলোর আধুনিকায়নের ওপরও। এ ছাড়া সবুজ, স্মার্ট ও স্বাস্থ্যভিত্তিক পণ্যভোগের বাজার সম্প্রসারণ, নতুন জ্বালানি যান ও সাশ্রয়ী ...
এসসিও সদস্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াচ্ছে চীন

এসসিও সদস্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াচ্ছে চীন

China
  শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থাটির সদস্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করছে চীন। সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন পরিষদ (সিসিপিআইটি) জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এসসিওভুক্ত দেশগুলোর জন্য চীন ৬ লাখ ৬৯ হাজার ৬০০টি পণ্যের উৎপত্তি সনদ দিয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৯ দশমিক ৬২ শতাংশ বেশি। এ সময় ৫৬১টি এটিএ কার্নে ইস্যু করা হয়েছে, যা শুল্ক ও কর ছাড়াই সাময়িকভাবে এক দেশ থেকে অন্য দেশে পণ্য নেওয়ার সুযোগ দেয়। গত বছরের তুলনায় এবার এর সংখ্যা বেড়েছে ৪৫ দশমিক ৭১ শতাংশ। গত ২৭ থেকে ৩০ আগস্ট সিসিপিআইটির চেয়ারম্যান রেন হংবিনের নেতৃত্বে ১০০ জনের বেশি চীনা ব্যবসায়ী কিরগিজস্তান সফর করেন। এবারের এসসিও সম্মেলনের আয়োজক দেশ কিরগিজস্তানে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ছিল অন্যতম বড় চীনা ব্যবসায়ী প্রতিনি...