চীনের কৃষি ব্যবস্থাপনা ও প্রত্নতত্ত্ব সংরক্ষণে অভিজ্ঞতা নিলেন বাংলাদেশি সাংবাদিকরা
সাকিব সিকান্দার, শায়ানসি (চীন)
চীন সরকারের আমন্ত্রণে শায়ানসি প্রদেশে ১০ দিনের সফরে থাকা বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা সফরের পঞ্চম ও ষষ্ঠ দিনে চীনের আধুনিক কৃষি ব্যবস্থাপনা, স্মার্ট ফলবাগান, ঐতিহাসিক প্রাসাদ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের অভিজ্ঞতা নিয়েছেন। পাশাপাশি সুই ও থাং রাজবংশের ইতিহাস ও সংস্কৃতিভিত্তিক মনোমুগ্ধকর লাইভ শো উপভোগ করেছেন তারা।
সফরের পঞ্চম দিন ইয়ান’আন থেকে লুওছুয়ানের উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে শুরু হয়। সেখানে সি ইয়ে কৃষি উন্নয়ন কোম্পানি পরিদর্শন করেন সাংবাদিকরা। প্রতিষ্ঠানটির আপেল প্যাকেজিং শিল্পের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে দেখেন তারা।
উত্তর শায়ানসি অঞ্চলের অন্যতম বৃহৎ আপেল প্যাকেজিং প্রতিষ্ঠানটি আপেলের ঢেউটিন বাক্স, উপহারের রঙিন বাক্স, ফোম সাপোর্ট ও সুরক্ষা জালসহ বিভিন্ন ধরনের প্যাকেজিং সামগ্রী তৈরি করে। প্রতিষ্ঠানটির দৈনিক প্রায় ১০ লাখ সেট বাক্স উৎপা...













