abc, Author at Mati News - Page 13 of 480
Wednesday, July 22

Author: abc

জাতিসংঘ মানবাধিকার পরিষদে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে চীনের বক্তব্য

জাতিসংঘ মানবাধিকার পরিষদে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে চীনের বক্তব্য

China
জুলাই ৩: জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৬২তম অধিবেশনের প্রযুক্তিগত সহায়তা বিষয়ক দ্বিবার্ষিক সেমিনার গতকাল (বৃহস্পতিবার) সুইজাল্যান্ডের রাজধানী জেনিভায় আয়োজিত হয়। জাতিসংঘের জেনিভায় কার্যালয় ও সুইজারল্যান্ডে অবস্থিত অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনা প্রতিনিধি চিয়া কুই ত্য, ৬৫টি দেশের পক্ষে ভাষণ দেন। ভাষণে তিনি বিভিন্ন পক্ষকে, কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা সবার জন্য উন্মুক্ত করার আহ্বান জানান। ভাষণে চার দফা প্রস্তাবনা পেশ করা হয়: প্রথমত, একটি উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি মেনে চলা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে নতুন প্রাণ সঞ্চার করা; দ্বিতীয়ত, জনকেন্দ্রিকতাকে ত্বরান্বিত করা। দুর্বল জনগোষ্ঠীকে সামাজিক জীবনে অংশগ্রহণের জন্য ক্ষমতায়ন করতে এবং যৌথভাবে সামাজিক উন্নয়নের সুফল ভাগ করে নিতে হবে; তৃতীয়ত, ন্যায্যতা ও ন্যায়বিচারের জন্য সচেষ্ট থাকা। বিভিন্ন গোষ্ঠী ও দেশকে সমান সুযোগ দিতে হবে; চতুর্থত, কৃত্...
ই উ কীভাবে পারল?

ই উ কীভাবে পারল?

China
সিয়ে নান আকাশ, সিএমজি, বেইজিং ফুটবল বিশ্বকাপ এলেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে উন্মাদনা। জার্সি, পতাকা থেকে শুরু করে নানা ধরনের খেলনার চাহিদাও বেড়ে যায়। অনেকেই হয়তো জানেন না, বিশ্বকাপ-সংশ্লিষ্ট পণ্যের ৭০ শতাংশেরও বেশি যোগান আসে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের চ্যচিয়াং প্রদেশের ই উ শহর থেকে। গত চার দশকে এক বিস্ময়কর অর্থনৈতিক রূপান্তরের সাক্ষী ই উ। এক সময়ের দারিদ্র্যপীড়িত একটি কাউন্টি আজ বিশ্বের ক্ষুদ্র পণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার। মানুষের নিত্য প্রয়োজনীয় সব পণ্যই এখানে পাওয়া যায়। বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে ই উ যেন এক সুবিশাল ‘বিশ্ব সুপারমার্কেট’। ২০২৬ সালের শুরুতে ই উ’র ক্ষুদ্র পণ্যের বাজারে প্রতিদিন গড়ে প্রায় ৩ লাখ ক্রেতা আসেন। এখানকার ২১ লাখেরও বেশি ধরনের পণ্য বিশ্বের ২৩০টিরও বেশি দেশ ও অঞ্চলে রপ্তানি হয়। গড়ে প্রতি মিনিটে ২৬ হাজারেরও বেশি এক্সপ্রেস পার্সেল চলে যাচ্ছে বিশ্ব...
৭ জুলাই থেকে বর্তমান: ইতিহাসের পুনরাবৃত্তি নিয়ে চীন কেন সতর্ক?

৭ জুলাই থেকে বর্তমান: ইতিহাসের পুনরাবৃত্তি নিয়ে চীন কেন সতর্ক?

China, Op-ed
  ইয়াং ওয়েই মিন স্বর্ণা, সিএমজি, বেইজিং   ইয়াং ওয়েইমিন স্বর্ণা বাংলাদেশের বন্ধুরা, আপনারা যখন ‘মুক্তিযুদ্ধ’ শব্দটি বলেন, তখন ১৯৭১ সালের স্বাধীনতার জন্য রক্তক্ষয়ী সংগ্রামের কথাই স্মরণ করেন। চীনাদের কাছেও ৭ জুলাই তেমনি একটি বেদনা ও প্রতিরোধের স্মৃতিবহ দিন। ১৯৩৭ সালের এই দিনে, লুকৌছিয়াও (মার্কো পোলো সেতু)’র গুলির শব্দে চীনের জাতীয় প্রতিরোধ যুদ্ধের সূচনা হয়েছিল। এটি শুধু চীনের ইতিহাস নয়, বরং আগ্রাসন ও অত্যাচারের বিরুদ্ধে এশিয়ার জনগণের যৌথ প্রতিরোধ। আমরা আজ শান্তির যুগে বাস করছি। কিন্তু ইতিহাসের ধোঁয়া তো স্মৃতি থেকে মুছে যাবার নয়। যখনই চীনা জনগণ শোনে, জাপানের কিছু রাজনীতিক ইয়াসুকুনি মন্দিরে পূজা দিতে যাচ্ছেন, শান্তি-সংবিধান সংশোধন করতে চলেছেন, কিংবা দক্ষিণ চীন সাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠানোর চেষ্টা করছেন, সেই গভীর ব্যথা ফের জাগ্রত হয়। এই অনুভূতি ‘জাপান-বিরোধী মনোভাব’...
মূল ভূখণ্ডের বাসিন্দাদের তাইওয়ান ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান চীনের

মূল ভূখণ্ডের বাসিন্দাদের তাইওয়ান ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান চীনের

China
জুলাই ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের মূল ভূখণ্ডের বাসিন্দাদের চীনের তাইওয়ান ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেওয়ার জন্য তাইওয়ানের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র চু ফেংলিয়ান বলেন, শাংহাই পৌরসভা ও ফুচিয়ান প্রদেশের পর্যটন খাতের প্রতিনিধিদের তাইওয়ানে প্রস্তুতিমূলক সফরের আবেদন প্রত্যাখ্যান করে ডিপিপি কর্তৃপক্ষ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, এই সিদ্ধান্ত তাইওয়ানের পর্যটন খাত ও সংশ্লিষ্ট শিল্পগোষ্ঠীর সমালোচনার মুখে পড়েছে। চু বলেন, ‘শাংহাই ও ফুচিয়ানের বাসিন্দাদের তাইওয়ানে ভ্রমণ পুনরায় চালু হওয়া একটি ইতিবাচক পদক্ষেপ। এটি তাইওয়ানের মূলধারার জনমতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং প্রণালীর দুই পাড়ের সম্পর্কের শান...
সিপিসির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে শিল্প প্রদর্শনীর উদ্বোধন

সিপিসির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে শিল্প প্রদর্শনীর উদ্বোধন

China, Stories
চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শিল্প প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। বুধবার বেইজিংয়ের সিপিসি জাদুঘরে শুরু হওয়া এ প্রদর্শনীতে সাম্প্রতিক বছরগুলোতে চীনা শিল্পীদের সৃষ্ট ১৪০টিরও বেশি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে পার্টির ইতিহাস, নতুন যুগের গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং চীনের আধুনিকায়নের অগ্রযাত্রা শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে। এতে চীনা চিত্রকলা, তৈলচিত্র, ছাপচিত্র এবং ভাস্কর্য স্থান পায়। উজ্জ্বল রঙ ও অভিব্যক্তিপূর্ণ তুলির আঁচড়ে নির্মিত শিল্পকর্মগুলো গত ১০৫ বছরে সিপিসির পথচলার এক শৈল্পিক চিত্র তুলে ধরে। চায়না আর্টিস্টস অ্যাসোসিয়েশনের পার্টি নেতৃত্ব গ্রুপের সচিব এবং নির্বাহী সহ-সভাপতি ছু চিয়ান বলেন, ‘এই প্রদর্শনীটি শিল্পের মাধ্যমে বিপ্লব, নির্মাণ ও সংস্কার থেকে শুরু করে নতুন যুগ পর্যন্ত সিপিসির ১০৫ বছরের ইতিহাসকে সংযুক্ত করেছে। প্রকৃতপক্ষে, এটি শিল্...
স্বাভাবিক আন্তঃপ্রণালী অর্থনৈতিক বিনিময়ে বাধা না দেওয়ার আহ্বান মূল ভূখণ্ডের

স্বাভাবিক আন্তঃপ্রণালী অর্থনৈতিক বিনিময়ে বাধা না দেওয়ার আহ্বান মূল ভূখণ্ডের

China
জুলাই ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাইওয়ানে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষকে রাজনৈতিক কারসাজি বন্ধ করে প্রণালীজুড়ে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক আদান-প্রদানে বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান-বিষয়ক দপ্তরের মুখপাত্র চু ফেংলিয়ান। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তাইওয়ানের নেতা লাই ছিং-তের মূল ভূখণ্ডের কৃষিপণ্য সংক্রান্ত নীতিমালা নিয়ে সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান। চু ফেংলিয়ান বলেন, ‘তাইওয়ান প্রণালীর উভয় পারের মানুষ এক পরিবার—এই ধারণাকে সমুন্নত রেখে আমরা তাইওয়ানে বসবাসরত দেশবাসীর জন্য বাস্তবসম্মত ও কল্যাণকর কাজ করতে এবং তাদের সমস্যার সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি। আমরা তাইওয়ানের কৃষক ও জেলেদের মূল ভূখণ্ডের বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণ, কৃষি ও মৎস্যজাত পণ্যের বিক্রির পথ সুগম কর...
তাইওয়ানের দুই পারের সম্পর্ক জোরদারে সিনেমা ও টেলিভশন মাধ্যমে জোর দেবে বেইজিং: মুখপাত্র

তাইওয়ানের দুই পারের সম্পর্ক জোরদারে সিনেমা ও টেলিভশন মাধ্যমে জোর দেবে বেইজিং: মুখপাত্র

China, Entertainment
চীনের তাইওয়ান প্রণালীর দুই পারের মানুষের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও জোরদার করতে চলচ্চিত্র ও টেলিভিশন মাধ্যমে আদান-প্রদান বাড়ানোর পক্ষে বেইজিং সমর্থন অব্যাহত রাখবে। বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক সংবাদ এ কথা জানান চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের মুখপাত্র চু ফেংলিয়ান। চু বলেন, জুন মাসে তাইপেতে ১৭তম বার্ষিক প্রণালী-পার চলচ্চিত্র প্রদর্শনীর মূল ভূখণ্ড পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ঘরানার আটটি মূল ভূখণ্ডের সিনেমা প্রদর্শিত হয়, যা তাইওয়ানের দর্শকদের সামনে দুই পারের চলমান সাংস্কৃতিক বিনিময়ের প্রতিফলন ঘটায়। তিনি বলেন, ‘১৭তম বার্ষিক ক্রস-স্ট্রেইট আয়োজনে ২২ থেকে ২৭ জুন পর্যন্ত তাইপেতে মূল ভূখণ্ডের সিনেমা দেখানো হয়েছে। এতে ‘দ্য সান রাইজেস অন আস অল’, ‘তোংচি রেসকিউ’ এবং ‘দ্য লিচি রোড’-সহ বিভিন্ন ঘরানায় মূল ভূখণ্ডের মোট আটটি সিনেমা দেখানো হয়।‘ চু আরও বলেন, ‘আমরা তাইওয়...
বেইজিংয়ে শুরু হলো ২০২৬ বৈশ্বিক ডিজিটাল অর্থনীতি সম্মেলন

বেইজিংয়ে শুরু হলো ২০২৬ বৈশ্বিক ডিজিটাল অর্থনীতি সম্মেলন

China
চীনের রাজধানী বেইজিংয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে ২০২৬ বৈশ্বিক ডিজিটাল অর্থনীতি সম্মেলন। এ সম্মেলনে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী, ব্যবসায়িক পরিষদের প্রতিনিধি, গবেষক এবং কাজাখস্তান, কলম্বিয়া ও চাদের মন্ত্রী পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন।     উদ্বোধনী অনুষ্ঠানে গ্লোবাল ডিজিটাল ইকোনমি সিটি অ্যালায়েন্স ‘২০২৬ গ্লোবাল ডিজিটাল ইকোনমি সিটিজ রিপোর্ট’ প্রকাশ করে। প্রতিবেদনে ডিজিটাল প্রযুক্তি ও নগর কীভাবে পরস্পরকে প্রভাবিত ও রূপান্তরিত করছে তা বিশ্লেষণ করা হয়েছে। এতে বলা হয়েছে, ডিজিটাল প্রযুক্তি এমন হতে হবে যা সাধারণ মানুষের কাছে বাস্তব ও কার্যকর, ব্যবসার জন্য উপযোগী এবং সমাজের সব স্তরের মানুষের জন্য সহজলভ্য। এ সময় আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ), আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র (আইটিসি) এবং গ্লোবাল ডিজিটাল ইকোনমি সিটি অ্যালায়েন্স যৌথভাবে প্রকাশ করে ‘২০২৬ গ...
উচ্চ পার্বত্য অঞ্চলে এআই-নির্ভর স্মার্ট কৃষি, জাদু দেখাচ্ছে সিচাং

উচ্চ পার্বত্য অঞ্চলে এআই-নির্ভর স্মার্ট কৃষি, জাদু দেখাচ্ছে সিচাং

China, Tech news
সাকিব সিকান্দার উচ্চ পার্বত্য অঞ্চলে সারা বছর তাজা সবজি উৎপাদন একসময় প্রায় অসম্ভব বলে মনে করা হতো। কিন্তু চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসার তাকজে জেলায় জাদু দেখিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিচালিত কনটেইনার। এই স্মার্ট চাষাবাদ পদ্ধতি ঋতুভিত্তিক কৃষির পুরনো সীমাবদ্ধতাকে ধীরে ধীরে অতিক্রম করছে। স্থানীয় কর্তৃপক্ষ চলতি বছরের শেষ নাগাদ এ ধরনের স্মার্ট কনটেইনারের সংখ্যা ৭টি থেকে বাড়িয়ে ২০টিতে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। একই সঙ্গে বিশ্বের অন্যতম কঠিন কৃষি পরিবেশ হিসেবে পরিচিত এই উচ্চভূমিতে স্মার্ট কৃষির বিকাশে উদ্যোগ জোরদার করা হচ্ছে। বর্তমানে পরীক্ষামূলকভাবে চালু থাকা সাতটি কনটেইনারের প্রতিটির আকার প্রায় একটি শিপিং কনটেইনারের সমান। সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশে এসব কনটেইনারে শাক-সবজি, মাশরুম এবং ঔষধি ফসল উৎপাদনের সক্ষমতা যাচাই করা হচ্ছে। পরীক্ষামূলক ফলাফলে দেখা গেছে, এ...
চীনের আর্থিক খাতকে পার্টির চিন্তাধারায় সুসজ্জিতকরণে জোর জ্যেষ্ঠ কর্মকর্তার

চীনের আর্থিক খাতকে পার্টির চিন্তাধারায় সুসজ্জিতকরণে জোর জ্যেষ্ঠ কর্মকর্তার

Default
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কাজগুলো দৃঢ় ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন দলের কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় আর্থিক কর্ম কমিশনের সম্পাদক হ্য লিফেং । বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের আর্থিক ব্যবস্থায় পার্টি গঠনবিষয়ক এক সভায় বক্তব্য দেন তিনি। বক্তব্যে হ্য লিফেং পার্টির রাজনৈতিক নির্মাণ ধারাবাহিকভাবে শক্তিশালী করা এবং আর্থিক খাতের কর্মকর্তাদের পার্টির নতুন তাত্ত্বিক চিন্তাধারায় আরও সুসজ্জিত করার আহ্বান জানান। তিনি বলেন, দায়িত্ববোধ ও জরুরি প্রয়োজনের অনুভূতি আরও জোরদার করে বছরের দ্বিতীয়ার্ধে গুরুত্বপূর্ণ আর্থিক কার্যক্রম এগিয়ে নিতে হবে। একই সঙ্গে আর্থিক ঝুঁকি প্রতিরোধ ও নিরসন অব্যাহত রাখা, আর্থিক তদারকি জোরদার করা এবং উচ্চমানের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পূর্ণ সমর্থন নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে চলতি বছরের অর্থনৈতিক লক্ষ্য অর্জন এবং ১৫তম পঞ্চবার্ষিক পরিকল...
ইবোলা মোকাবিলায় ডিআর কঙ্গোয় দ্বিতীয় দফায় চিকিৎসক দল পাঠিয়েছে চীন

ইবোলা মোকাবিলায় ডিআর কঙ্গোয় দ্বিতীয় দফায় চিকিৎসক দল পাঠিয়েছে চীন

China, Health
চলমান ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় সহায়তা দিতে চীন ডিআর কঙ্গোয় দ্বিতীয় দফার চিকিৎসা বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা জানান, ভাইরাস নিয়ন্ত্রণে সহযোগিতা জোরদার, স্থানীয় পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি এবং রোগ মোকাবিলার কার্যপ্রণালি উন্নত করাই এই দলের প্রধান লক্ষ্য। পরীক্ষাগার-ভিত্তিক রোগ নির্ণয়, ক্লিনিক্যাল চিকিৎসা এবং শুল্ক বিভাগের একজন কর্মকর্তাসহ পাঁচ সদস্যের এই বিশেষজ্ঞ দল শুক্রবার ভোরে বেইজিং থেকে রওনা দেয়। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের কর্মকর্তা ও দলের প্রধান কু চিছিয়াং বলেন, দ্বিতীয় দফার এই মিশনের লক্ষ্য স্থানীয় প্রতিষ্ঠান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা আরও জোরদার করা। তিনি বলেন, ‘ইবোলা প্রাদুর্ভাব কীভাবে বিস্তার লাভ করছে এবং এ পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ডিআ...
সিজিটিএন জরিপ: যে-কারণে সিপিসি চমত্কার

সিজিটিএন জরিপ: যে-কারণে সিপিসি চমত্কার

China
চলতি বছর চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী। সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন), বিশ্বজুড়ে ৪১টি দেশের উত্তরদাতাদের মধ্যে একটি জনমত জরিপ পরিচালনা করেছে, যেখানে ১১ হাজার ৫২১ জন উত্তরদাতা তাদের মতামত দিয়েছেন। জরিপে অংশগ্রহণকারীরা সিপিসি-র ‘শক্তিশালী নেতৃত্ব’-কে সবচেয়ে বেশি মূল্যবান মনে করেন। এর পরেই রয়েছে ‘বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় একটি ইতিবাচক শক্তি’ এবং ‘উন্নয়নশীল দেশগুলোর স্বার্থের প্রতিনিধি’ হিসেবে দলটির ভূমিকা। সিপিসি-র বৈশিষ্ট্যগুলো মূল্যায়ন করার সময়, শক্তিশালী, দূরদর্শী এবং দক্ষ—এই তিনটি শব্দ জরিপে অংশগ্রহণকারীরা বেশি ব্যবহার করেছেন। শাসনব্যবস্থার কার্যকারিতার বিষয়ে গ্লোবাল সাউথ দেশগুলোর ৫৭.৪ শতাংশ উত্তরদাতা সিপিসি-র শাসনব্যবস্থার কার্যকারিতাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন, যা উন্নত দেশগুলোর তুলনায় ২২.৮ শতা...
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সংলাপের ওপর জোর, প্রত্যাবাসনের পক্ষে চীনের অবস্থান পুনর্ব্যক্ত

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সংলাপের ওপর জোর, প্রত্যাবাসনের পক্ষে চীনের অবস্থান পুনর্ব্যক্ত

China
আফরিন মিম রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন—এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছে চীন। ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, রোহিঙ্গা ইস্যুর সমাধানে চীন সবসময় সংলাপ, কূটনৈতিক উদ্যোগ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতাকে সমর্থন করে। রাষ্ট্রদূত বলেন, চীন বিশ্বাস করে যে, রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান রাজনৈতিক সংলাপের মাধ্যমেই সম্ভব। এ লক্ষ্যে চীন জাতিসংঘ, আসিয়ান এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং সংকটের শান্তিপূর্ণ সমাধানে গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ-চীন সম্পর্ক প্রসঙ্গেও ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক ‘সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারত্ব...
চীনে এবার রোবটের ব্যান্ডদল

চীনে এবার রোবটের ব্যান্ডদল

China, Tech news
তামান্না জেনিফার প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্য নিয়ে চীনা উদ্যোক্তা ও শিক্ষাবিদ চাং চেংথাও দীর্ঘদিনের রোবটিক্স গবেষণাকে ব্যবহারিক উদ্ভাবনে রূপ দিয়েছেন। দক্ষ শিল্প রোবট থেকে শুরু করে দর্শকদের নজর কেড়ে নেওয়া একটি হিউম্যানয়েড রোবট ব্যান্ড—সবই তার প্রতিষ্ঠিত চোংখে হুইলিং রোবটিক্সের উদ্ভাবনের অংশ। প্রতিষ্ঠানটির রোবট ব্যান্ড ইতোমধ্যে অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ড্রামস, কিবোর্ড, লিড গিটার ও বেস গিটার নিয়ে গঠিত এই ব্যান্ডের পরিবেশনার পেছনে রয়েছে সূক্ষ্ম গতিনিয়ন্ত্রণ, সমন্বিত পরিচালনা এবং দেহধারী কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বহু বছরের গবেষণা। চাংয়ের মতে, রোবট ব্যান্ড তার বৃহত্তর স্বপ্নের একটি ছোট অংশ মাত্র। রোবটিক্স গবেষক হিসেবে তিনি ২০২৩ সালে চোংখে হুইলিং রোবটিক্স প্রতিষ্ঠা করেন, যাতে গবেষণাগারের প্রযুক্তিকে বাস্তব শিল্পক্ষেত্রে ব্যবহার করে বিভিন্ন...
তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত: ইয়াও ওয়েন

তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত: ইয়াও ওয়েন

Cover Story
আফরিন মিম বাংলাদেশের তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো নদী ব্যবস্থাপনার আধুনিকায়ন, বন্যা নিয়ন্ত্রণ এবং তিস্তা অববাহিকার মানুষের জীবনমান উন্নয়ন। ইয়াও ওয়েন জানান, প্রকল্পটি একটি জনকল্যাণমূলক উদ্যোগ। তিস্তার দুই তীরের মানুষের জীবন ও জীবিকার উন্নয়ন এবং নদী ব্যবস্থাপনাকে আধুনিক ও টেকসই করাই এর প্রধান লক্ষ্য। এ কারণে বাংলাদেশের প্রয়োজন বিবেচনায় রেখে চীন এ প্রকল্পে সহযোগিতা দিতে আগ্রহী। ভারতের সীমান্ত-সংলগ্ন এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন নিয়ে উত্থাপিত উদ্বেগের বিষয়ে তিনি বলেন, চীনের সিদ্ধান্ত অন্য কোনো দেশের অবস্থানের ওপর নির্ভরশীল নয়। প্রকল্পটি নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা ও সমীক্ষার ভিত্তিতেই চীন এগোবে। সিএমজি বাংলা...
404 Not Found

404 Not Found


nginx