abc, Author at Mati News - Page 15 of 450
Thursday, May 7

Author: abc

আইইএ: প্রয়োজনে আরও তেলের মজুত ছাড়বে সদস্য দেশগুলো

আইইএ: প্রয়োজনে আরও তেলের মজুত ছাড়বে সদস্য দেশগুলো

China
মার্চ ১৭: আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বলেছেন, আইইএ'র সদস্য দেশগুলো তেলের মজুত ছাড়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছালেও, 'প্রয়োজনে' আরও মজুত ব্যবহার করা আবশ্যক হতে পারে। গতকাল (সোমবার) তিনি এই মন্তব্য করেন। এক ভিডিও বিবৃতিতে বিরোল জানান, বর্তমানে সরকারি এবং বাধ্যতামূলক শিল্প মজুতে ১.৪ বিলিয়ন (১৪০ কোটি) ব্যারেলের বেশি তেল রয়েছে। এই দফার মজুত ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, সদস্য দেশগুলোর সামগ্রিক মজুত মাত্র প্রায় ২০ শতাংশ হ্রাস পাবে। বিরোল বলেন, বিশ্ববাজারে বর্তমান সরবরাহ ঘাটতি ১৯৭৩ সালের তেল সংকটের সময়কার ঘাটতিকেও ছাড়িয়ে গেছে। তেলের বাজার স্থিতিশীল করার জন্য হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল পুনরুদ্ধার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে আইইএ ঘোষণা করেছিল যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর সৃষ্ট বৈশ্বিক তেল সরবরাহ সংকট...
প্যারিসে চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক আলোচনায় অগ্রগতি

প্যারিসে চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক আলোচনায় অগ্রগতি

China
মার্চ ১৭: ১৫ থেকে ১৬ মার্চ পর্যন্ত ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত, চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক আলোচনায়, অগ্রগতি সাধিত হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য আলোচনার প্রতিনিধি ও উপমন্ত্রী লি ছেং কাং এ তথ্য জানান। তিনি বলেন, দু’দেশের প্রতিনিধিরা আন্তরিক, গভীর ও গঠনমূলক আলোচনা করেছেন এবং কিছু বিষয়ে দু’পক্ষের মধ্যে প্রাথমিক মতৈক্যও হয়েছে। পরামর্শ ও আলোচনার এই প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে। লি বলেন, নতুন পরিস্থিতিতে দ্বিপাক্ষিক শুল্ক এবং সংশ্লিষ্ট শুল্কব্যবস্থা স্থগিত রাখার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন পক্ষ তাদের সর্বশেষ শুল্কব্যবস্থার সমন্বয় ও বিবেচনার কথা তুলে ধরেছে এবং এ থেকে সৃষ্ট অনিশ্চিয়তার প্রতি উদ্বেগ প্রকাশ করেছে চীন। তবে, দু’পক্ষ একমত হয়েছে যে, দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক সম্পর্কের স্থিতিশীলতা রক্ষায় প্রচেষ্টা অব্যাহত থাকবে। লি আরও বলেন, যে-কোনো একতরফা তদন্তে...
দ্বিতীয় দফায় স্পেসওয়াক সম্পন্ন করলেন শেনচৌ-২১ নভোচারীরা

দ্বিতীয় দফায় স্পেসওয়াক সম্পন্ন করলেন শেনচৌ-২১ নভোচারীরা

China
মার্চ ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের নিজস্ব মহাকাশ স্টেশনে অবস্থানরত ‘শেনচৌ-২১’ মিশনের নভোচারীরা তাদের দ্বিতীয় দফার এক্সট্রাভেহিকুলার অ্যাক্টিভিটি সফলভাবে সম্পন্ন করেছেন। সোমবার চীনের মনুষ্যবাহী মহাকাশ এজেন্সি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। স্টেশনের তিন নভোচারী মহাকাশ স্টেশনের রোবোটিক বাহু এবং পৃথিবীতে অবস্থানরত নিয়ন্ত্রণ কক্ষের সহায়তায় প্রায় সাত ঘণ্টা ব্যাপী এই কার্যক্রম পরিচালনা করেন। বেইজিং সময় সন্ধ্যা সাতটা ৩৫ মিনিটে তারা নির্ধারিত কাজগুলো সফলভাবে শেষ করেন। নভোচারী চাং লু এবং উ ফেই সরাসরি স্টেশনের বাইরে স্পেসওয়াকে অংশ নেন। এরপর তারা নিরাপদে ‘ওয়েনথিয়ান’ল্যাব মডিউলে ফিরে আসেন। চাং লু এ পর্যন্ত ছয়টি স্পেসওয়াক সম্পন্ন করেছেন। চীনের ইতিহাসে এটাই সর্বাধিক স্পেসওয়াক করা নভোচারীদের তালিকায় স্থান করে দিয়েছে। এবারের অভিযানে নভোচারীদের প্রধান কাজ ছিল স্টেশনের নিরাপত্তায় একটি সুরক্ষা যন্ত্...
কুয়াংচৌ-ওয়েনচৌ রুটে ডানা মেলল চীনের নিজস্ব প্রযুক্তির সি৯১৯

কুয়াংচৌ-ওয়েনচৌ রুটে ডানা মেলল চীনের নিজস্ব প্রযুক্তির সি৯১৯

China
মার্চ ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিমান চলাচল শিল্পে যুক্ত হলো নতুন এক মাইলফলক। নিজস্ব প্রযুক্তিতে তৈরি বড় যাত্রীবাহী উড়োজাহাজ সি৯১৯ এখন থেকে দেশটির অভ্যন্তরীণ নতুন একটি রুটে নিয়মিত চলাচল শুরু করেছে। দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের রাজধানী কুয়াংচৌ এবং পূর্ব চীনের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র ওয়েনচৌয়ের মধ্যে এখন থেকে নিয়মিত যাতায়াত করবে এই আধুনিক বিমান। রুট পরিচালনাকারী সংস্থা চায়না সাউদার্ন এয়ারলাইন্স জানিয়েছে, সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে এই রুটে সি৯১৯-এর নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চালু হয়েছে। যাত্রীদের চাহিদা বিবেচনায় রেখে প্রতিদিন এই রুটে দুটি রাউন্ড-ট্রিপ বা ফিরতি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। চীনের বিমান নির্মাণ শিল্পের সক্ষমতার অন্যতম প্রতীক হিসেবে বিবেচনা করা হয় আধুনিক সি৯১৯ মডেলটিকে। সম্পূর্ণ নিজস্ব মেধাস্বত্ব বজায় রেখে তৈরি করা এই উড়োজাহাজটি আন্তর্জাতিক উড্ডয়ন মানদণ্ড মেনে...
দ্বিতীয় দফায় স্পেসওয়াক সম্পন্ন করলেন শেনচৌ-২১ নভোচারীরা

দ্বিতীয় দফায় স্পেসওয়াক সম্পন্ন করলেন শেনচৌ-২১ নভোচারীরা

China
মার্চ ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের নিজস্ব মহাকাশ স্টেশনে অবস্থানরত ‘শেনচৌ-২১’ মিশনের নভোচারীরা তাদের দ্বিতীয় দফার এক্সট্রাভেহিকুলার অ্যাক্টিভিটি সফলভাবে সম্পন্ন করেছেন। সোমবার চীনের মনুষ্যবাহী মহাকাশ এজেন্সি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। স্টেশনের তিন নভোচারী মহাকাশ স্টেশনের রোবোটিক বাহু এবং পৃথিবীতে অবস্থানরত নিয়ন্ত্রণ কক্ষের সহায়তায় প্রায় সাত ঘণ্টা ব্যাপী এই কার্যক্রম পরিচালনা করেন। বেইজিং সময় সন্ধ্যা সাতটা ৩৫ মিনিটে তারা নির্ধারিত কাজগুলো সফলভাবে শেষ করেন। নভোচারী চাং লু এবং উ ফেই সরাসরি স্টেশনের বাইরে স্পেসওয়াকে অংশ নেন। এরপর তারা নিরাপদে ‘ওয়েনথিয়ান’ল্যাব মডিউলে ফিরে আসেন। চাং লু এ পর্যন্ত ছয়টি স্পেসওয়াক সম্পন্ন করেছেন। চীনের ইতিহাসে এটাই সর্বাধিক স্পেসওয়াক করা নভোচারীদের তালিকায় স্থান করে দিয়েছে। এবারের অভিযানে নভোচারীদের প্রধান কাজ ছিল স্টেশনের নিরাপত্তায় একটি সুরক্ষা যন্ত্...
শাংহাইয়ে তৈরি ব্রেন–মেশিন ডিভাইসের বাজার অনুমোদন

শাংহাইয়ে তৈরি ব্রেন–মেশিন ডিভাইসের বাজার অনুমোদন

China, Tech news
মার্চ ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শাংহাইয়ে তৈরি হাতের নড়াচড়া পুনরুদ্ধারে সহায়ক একটি ইমপ্লান্টযোগ্য ব্রেন–মেশিন ইন্টারফেস ডিভাইস বাজার অনুমোদন পেয়েছে। এটি বিশ্বের প্রথম ইনভেসিভ বিএমআই চিকিৎসা ডিভাইস, যা বাণিজ্যিক ব্যবহারের অনুমতি পেল। নিউরাকল টেকনোলজির তৈরি যন্ত্রটি প্রথমবারের মতো কোনো রোগীর ওপর ব্যবহার করা হতে পারে। চীনের জাতীয় ওষুধ প্রশাসন শুক্রবার এ পণ্যের জন্য নিবন্ধন সনদ দিয়েছে। সংস্থাটি জানায়, ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে এই প্রযুক্তি ব্যবহারে অংশগ্রহণকারীদের হাত দিয়ে বস্তু ধরার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। ডিভাইসটি মূলত ১৮ থেকে ৬০ বছর বয়সী এমন রোগীদের জন্য তৈরি, যাদের ঘাড়ের মেরুদণ্ডে আঘাতজনিত কারণে চারটি অঙ্গ পক্ষাঘাতগ্রস্ত হয়েছে এবং তারা হাত দিয়ে কিছু ধরতে পারেন না। এ প্রযুক্তিতে একটি ছোট মুদ্রার মতো যন্ত্র মস্তিষ্কে প্রতিস্থাপন করা হয়। এটি রিয়েল-টাইম...
তিব্বতি ভাষার এআই ‘ডিপচাং’ উন্মোচন

তিব্বতি ভাষার এআই ‘ডিপচাং’ উন্মোচন

China
মার্চ ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তিব্বতি ভাষার জন্য তৈরি ব ভাষা মডেল ‘ডিপচাং' উন্মোচন করা হয়েছে। রোববার সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসায় এটি প্রকাশ করা হয়। তিব্বতি ভাষাভিত্তিক চীনের প্রথম বড় ভাষা মডেল এটি। ‘ডিপচাং’ তৈরি করেছে স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ছোকনর। এর প্রতিষ্ঠাতা তেনজিন নরবু জানান, এই প্ল্যাটফর্মে তিব্বতি, চীনা ও ইংরেজি ভাষায় বুদ্ধিমান কথোপকথন করা যায়। পাশাপাশি এতে এআই সংলাপ, তাৎক্ষণিক অনুবাদ এবং বক্তব্যকে লেখায় রূপান্তরের সুবিধা রয়েছে। মডেলটি তৈরি করতে প্রায় ৭ কোটি ভাষা ডেটা এবং ৩০ হাজার ৫০০ ঘণ্টার বেশি ভয়েস ডেটা ব্যবহার করা হয়েছে। এতে তিব্বতি ভাষার তিনটি প্রধান উপভাষার তথ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে। ডিপচাং চীনের প্রথম তিব্বতি বড় ভাষা মডেল, যা জেনারেটিভ এআই অ্যালগরিদম ও মডেলের জন্য জাতীয় পর্যায়ে নিবন্ধন সম্পন্ন করেছে। অ্যাপটি প্রকাশের পরপরই ব্যাপক সাড...
দক্ষিণ-পশ্চিম চীনে বুনো হাতি সংরক্ষণ ও সহাবস্থান নিশ্চিতে নজরদারি জোরদার

দক্ষিণ-পশ্চিম চীনে বুনো হাতি সংরক্ষণ ও সহাবস্থান নিশ্চিতে নজরদারি জোরদার

China
চীনের ইয়ুননান প্রদেশের গহীন অরণ্যে বুনো এশীয় হাতি সংরক্ষণে জোরদার করা হয়েছে নজরদারি কার্যক্রম। বিশেষ মনিটরিং দল ও বন বিভাগের কর্মীরা ড্রোনের মাধ্যমে নজরে রাখছেন হাতির চলাচলে, যাতে মানুষ ও হাতির মধ্যে এড়ানো যায় সংঘাত। শীতকালে খাদ্যের অভাবে হাতিরা গ্রামে ঢুকলে আগেভাগেই গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি, হাতির ক্ষতিতে সরকারি বিমার আওতায় দেওয়া হচ্ছে ক্ষতিপূরণ। চীন সরকারের এসব উদ্যোগে দিন দিন আরও দৃঢ় হচ্ছে মানুষ ও বন্যপ্রাণীর শান্তিপূর্ণ সহাবস্থান। ইয়ুননানের চিয়াংছেং কাউন্টিতে বছরে গড়ে ৫০টিরও বেশি বুনো এশীয় হাতির আনাগোনা রয়েছে। শীতের সময় বনে খাদ্যের উৎস কমে গেলে এই হাতিরা খাবারের খোঁজে গ্রামে ঢুকে পড়ে। সম্প্রতি হাতি পর্যবেক্ষকরা স্থানীয় বন অগ্নিনির্বাপক দলের সঙ্গে সমন্বয় করে নজরদারি ও সতর্কবার্তা জোরদার করেছেন। গেল চীনা নববর্ষেও মানুষ ও যানবাহনের চলাচল বেড়ে যাওয়ায়...
ফ্রান্সের স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের চিঠির জবাব দিলেন সি চিন পিং

ফ্রান্সের স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের চিঠির জবাব দিলেন সি চিন পিং

China
মার্চ ১৩: সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ফ্রান্সের প্রোভঁস-আল্পস-কোত দাজুর অঞ্চলের একটি আন্তর্জাতিক স্কুলের চীনা ভাষা ক্লাসের শিক্ষক ও শিক্ষার্থীদের লেখা একটি চিঠির উত্তর দিয়েছেন। চিঠিতে তিনি তাদের এবং স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানান। সি চিন পিং বলেন, চীনা ভাষা ৫ হাজার বছরের প্রাচীন চীনা সভ্যতাকে বহন করে চলেছে। ছোট ছোট বর্গাকার অক্ষরগুলোর মধ্যে ইতিহাসের মহান প্রজ্ঞা নিহিত রয়েছে। চীনা ভাষা শেখার মাধ্যমে প্রাচীন ও আধুনিক—উভয় চীনকেই জানার একটি জানালা উন্মুক্ত হয় এবং চীন ও ফ্রান্সের মধ্যে আরও উজ্জ্বল ভবিষ্যতের সেতু নির্মাণের সুযোগ সৃষ্টি হয়। সি চিন পিং জোর দিয়ে বলেন, আরও বেশি ফ্রান্স ও ইউরোপের তরুণ-তরুণীদের চীনে পড়াশোনা, সফর ও ভ্রমণকে স্বাগত জানানো হবে। এখানে তাঁরা একটি বাস্তব, বহুমুখী, উন্মুক্ত এবং প্রগতিশীল চীনকে সরাসরি দেখার ও অনুভব করার সুযোগ পাবে। ত...
কক্ষপথেই আপডেট হবে চীনের বেইতৌ নেভিগেশন সিস্টেম

কক্ষপথেই আপডেট হবে চীনের বেইতৌ নেভিগেশন সিস্টেম

China
মার্চ ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বেইতৌ নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম শিগগিরই মহাকাশে থেকে একটি প্রযুক্তিগত আপগ্রেডের মধ্য দিয়ে যাবে। এতে ব্যবহারকারীরা আরও উন্নত মানের সেবা পাবেন বলে জানিয়েছে স্যাটেলাইট নেভিগেশন কর্তৃপক্ষ। এই আপগ্রেডের অংশ হিসেবে কক্ষপথে থাকা কয়েকটি স্যাটেলাইটের কার্যক্রম সমন্বয় ও অপারেশনাল অবস্থা উন্নত করা হবে। বেইতৌ এখন একটি পূর্ণাঙ্গ ও উচ্চক্ষমতাসম্পন্ন বৈশ্বিক স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা। এর অধীনে মহাকাশে বর্তমানে ৫০টি কার্যকর স্যাটেলাইট রয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে বিশ্বব্যাপী অবস্থান নির্ধারণের নির্ভুলতা ১০ মিটারের কম, গতিমাপের নির্ভুলতা প্রতি সেকেন্ডে ০.২ মিটারের কম, এবং সময় নির্ধারণের নির্ভুলতা ২০ ন্যানোসেকেন্ডের মধ্যে রয়েছে।...
ফুথিয়ানে প্রশাসনিক কাজের গতি বাড়াল এআই

ফুথিয়ানে প্রশাসনিক কাজের গতি বাড়াল এআই

China, Tech news
মার্চ ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শেনচেনের ফুথিয়ান জেলায় প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন সম্প্রতি ‘এআই ডিজিটাল এমপ্লয়ি ২.০’ নামে একটি নতুন প্রযুক্তি চালু করেছে, যা কাজের গতি ও দক্ষতা বাড়াচ্ছে। ফুথিয়ানের প্রশাসন ২০২৫ সালে ডিপসিক প্রযুক্তির ভিত্তিতে প্রথম এআই ডিজিটাল কর্মী চালু করেছিল। নতুন সংস্করণটি তৈরি হয়েছে ওপেন-সোর্স এআই এজেন্ট ‘ডিনটাল ক্ল’ ব্যবহার করে। নতুন এআই সিস্টেমটি জটিল কাজ বিশ্লেষণ করা, কাজের ধাপ ঠিক করা এবং প্রয়োজন হলে স্বয়ংক্রিয় সিদ্ধান্ত নেওয়ার মতো কাজ করতে পারে। ফলে প্রশাসনিক বিভিন্ন প্রক্রিয়া অনেক দ্রুত সম্পন্ন হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, আগে স্বাস্থ্য অনুমতিপত্র পরিবর্তনের আবেদন করলে সরকারি কর্মীদের হাতে নথি যাচাই করতে পুরো একদিন সময় লাগত। এখন নতুন এআই সিস্টেমটি অনলাইনে জমা দেওয়া সাত ধরনের নথি স্...
চীনের বক্স অফিসে আয় ছাড়াল ১১ বিলিয়ন ইউয়ান

চীনের বক্স অফিসে আয় ছাড়াল ১১ বিলিয়ন ইউয়ান

China, Entertainment
মার্চ ১৩, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৬ সালের শুরু থেকে চীনের চলচ্চিত্র বাজারে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। চলতি বছরে এখন পর্যন্ত দেশটির মোট বক্স অফিস আয় ১১ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। এর মাধ্যমে বিশ্বের বৃহত্তম একক ফিল্ম মার্কেটে অবস্থান বজায় রেখেছে চীন। দেশের শীর্ষ অনলাইন চলচ্চিত্র টিকিট প্ল্যাটফর্ম মাওয়ান এর তথ্য অনুযায়ী, প্রি-সেল আয়সহ বৃহস্পতিবার এই মাইলফলক অর্জন হয়েছে। মার্চের শুরুতে চীনের শীর্ষ আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেস- এনপিসি এবং রাজনৈতিক উপদেষ্টা সংস্থা চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স -এর জাতীয় কমিটির অধিবেশনে চীনের চলচ্চিত্র শিল্পের শক্তিশালী পারফরম্যান্স আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। স্প্রিং ফেস্টিভ্যাল-এ স্কেয়ার আউট এবং ব্লেডস অফ দ্য গার্ডিয়ানস এক ডজনের বেশি দেশ ও অঞ্চলে একযোগে মুক্তি পেয়েছে। এ সময়ে ‘চায়না ট্রাভেল উইথ চাইনিজ ফিল্মস’ উদ্যোগ বিদেশি ...
পাঁচ বছরে বায়ু ও পানির মান আরও উন্নত করবে চীন

পাঁচ বছরে বায়ু ও পানির মান আরও উন্নত করবে চীন

China
মার্চ ১৩, সিএমজি বাংলা ডেস্ক: আগামী ২০২৬–২০৩০ সময়কালের মধ্যে চীন বায়ু দূষণ কমানো এবং পানির গুণমান উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেবে। এই সময়ে দেশের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে পরিবেশ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানান পরিবেশবিষয়ক মন্ত্রী হুয়াং রুনছিউ। বৃহস্পতিবার বেইজিংয়ে ন্যাশনাল পিপলস কনগ্রেসের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুয়াং রুনছিউ দূষণ নিয়ন্ত্রণের প্রধান লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ‘১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালে দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের অন্যতম লক্ষ্য হবে ভারী বায়ু দূষণ সংখ্যা আরও কমিয়ে আনা।’ হুয়াং আরও জানান, পরিবেশগত আইন ও নীতিমালার নতুন সুযোগ কাজে লাগিয়ে শিল্প, জ্বালানি ও পরিবহন খাতে সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়নকে ত্বরান্বিত করা হবে। পাশাপাশি নতুন ধরনের উৎপাদনশীল শক্তির বিকাশের মাধ্যমে দূষণকারী ...
এই যুদ্ধের আসল কারণ কী? কেন কারণ বারবার বদলাচ্ছে?

এই যুদ্ধের আসল কারণ কী? কেন কারণ বারবার বদলাচ্ছে?

Op-ed
(কাউন্টারপাঞ্চে প্রকাশিত সাসান ফায়াজমানেশের কলাম অবলম্বনে) যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে দ্বিতীয় যুদ্ধ (এক বছরেরও কম সময়ের মধ্যে) অনেক প্রশ্ন তুলেছে। মিডিয়ায় সবাই জিজ্ঞাসা করছে: এই যুদ্ধের আসল কারণ কী? কেন কারণ বারবার বদলাচ্ছে? এটা কি ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে আলোচনা না হওয়ার জন্য? নাকি ইরান খুব তাড়াতাড়ি নিউক্লিয়ার অস্ত্র বানাতে যাচ্ছিল? ইরানের মিসাইল কি শীঘ্রই আমেরিকায় পৌঁছাতে পারত? ইসরায়েল ইরানে আক্রমণ করতে যাচ্ছিল বলে আমেরিকা আগে থেকে আক্রমণ করেছে? নাকি ইরান মানবাধিকার লঙ্ঘন করছে বলে? অথবা অন্য কিছু? আমেরিকার মিডিয়া এই পরিবর্তনশীল কারণগুলো বুঝতে পারছে না। এটা অদ্ভুত। গত কয়েক দশকে তারা কি ঘুমিয়ে ছিল? প্রায় ২৫ বছর আগে (২০০১ সালে) আমি একটা অর্থনীতির কনফারেন্সে আমেরিকার ইরান নীতি নিয়ে বক্তৃতা দিয়েছিলাম। আমি বলেছিলাম, পারস্য উপসাগরে আমেরিকার নীতি “দু...
চীনের বন ও তৃণভূমির আয়তন ৫৬ শতাংশের বেশি

চীনের বন ও তৃণভূমির আয়তন ৫৬ শতাংশের বেশি

China
মার্চ ১২: ২০২৫ সালের মধ্যে চীনে বন ও তৃণভূমির মোট আয়তন দাঁড়িয়েছে ৫৬ শতাংশে। এর মধ্যে বনভূমির আয়তন দাঁড়িয়েছে ২০.৯৮৮ বিলিয়ন ঘনমিটারে। আজ (বৃহস্পতিবার) চীনের ৪৮তম বৃক্ষ দিবস উপলক্ষে জাতীয় সবুজায়ন কমিটির কার্যালয় কর্তৃক ২০২৫ সালের চীনের জাতীয় সবুজায়ন অবস্থা বুলেটিনে এ তথ্য জানানো হয়। গত বছর বড় পরিসরে ভূমি সবুজায়ন অভিযান গভীরতর করা হয়। এতে ১৬৬টি ‘দ্বৈত’ প্রকল্প; ২৭টি পাহাড়, নদী, বন, মাঠ, হ্রদ, তৃণভূমি ও মরুভূমির সমন্বিত সুরক্ষা ও পুনরুদ্ধার প্রকল্প; ১০টি জাতীয় ভূমি সবুজায়ন প্রদর্শনী প্রকল্প; এবং ৬৮টি ঐতিহাসিকভাবে পরিত্যক্ত খনির জন্য পরিবেশগত পুনরুদ্ধার প্রদর্শনী প্রকল্প অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি, বন ও তৃণভূমি শিল্পের মোট উত্পাদনমূল্য প্রায় ১১ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে। বার্ষিক কাঠ উত্পাদন ১৪০ মিলিয়ন ঘনমিটার, বন থেকে খাদ্য উত্পাদন ২৪০ মিলিয়ন টনের বেশি, এবং চা উত্পাদন ১.১৮ মিলিয়ন টন...