বিশ্বের ভয়ংকর ৫ শহর
রাজধানীতে বাস করা মানেই মনের মধ্যে কিছুটা গর্ব অনুভব করা। উন্নত নাগরিক সুবিধা, বিলাস বহুল জীবনযাত্রা ও রঙের ছটায় বসবাস নগরবাসীকে ব্যস্ত রাখার পাশাপাশি পরবর্তী প্রজন্মের কথা ভাবায়। তবে বিশ্বের এমন কিছু দেশ আছে যাদের রাজধানীতে বসবাস করা তো গর্বের নয়-ই বরং মৃত্যুর সঙ্গে বসবাস করা। আসুন, এরকম ৫টি দেশের ভয়ংকর শহরগুলো থেকে ঘুরে আসা যাক-
মোগাদিসু, সোমারিয়া
সাধারণভাবেই সোমালিয়া একটি যুদ্ধাক্রান্ত দেশ। দেশটিতে জাতিগত বিভেদ বেশ আগেই থেকেই অস্থিরতা বাড়িয়ে দিয়েছে। সোমালি সরকার বাহিনীর সঙ্গে ইথোপিয়ানদের যুদ্ধের মধ্যেই বিষফোরা হয়ে জেকে বসেছে ইসলামি দলের গেরিলা হামলা। অপহরণ এবং উপকুলে জলদস্যুদের উপদ্রবে সারা দেশের জনগণ তো বটেই এমনকি পর্যটকরাও সেখানে নিরাপদ নয়। এই ভয়ংকর দেশটির রাজধানী মোগাদিসু বিশ্বের ভয়ংকর ১০টি শহরের মধ্যে শীর্ষে অবস্থান করছে। ১৯৯১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধ ২০ বছরের বেশি সময় ধরে রাজধান...














